লেখক বিজ্ঞানীদের কাণ্ড কারখানা বই প্রকাশের পর সেই বই এর আরেকটি অংশ হচ্ছে এই বিজ্ঞানীদের কাণ্ড কারখানা-২ বইটি । যা আগের বইটির মতই নানা বিজ্ঞানীদের নানা ঘটনাকে প্রকাশ করে। এই বইয়ে যেমন লুই পাস্তুর , কেকুল , টেসলা, গ্যালিলিও এর মত বিজ্ঞানীদের ঘটনা তেমনি আছে কাজি আজিজুল হক, শশীকান্ত, অমর গোপাল বসুর মত আমাদের অনেকের অপরিচিত বিজ্ঞানীদের ঘটনা।
পাস্তুর এর ঘটনাসমূহ বিজ্ঞানের নতুন দিগন্ত এর আভাস দেয়। দুধ বা মদ পচার কারণ হিসেবে তিনি জীবাণুকে দায়ী করেন। পাস্তুরায়ন পদ্ধতি তৈরি করেন সংরক্ষণের জন্য। জলাতঙ্কের টিকা আবিস্কার ছিল এক অসামান্য আবিষ্কার।
আমাদের দেশের খুলনার কাজি আজিজুল হক এর কথা অনেকেই হয়ত শুনি নি। বর্তমানের অপরাধী শনাক্তকরণের ব্যবহৃত পদ্ধতিটির ভিত্তি ছিল কাজি আজিজুল হকের অপরাধী শনাক্তকরণের ব্যবহৃত পদ্ধতিটি।
Test এর বদলে Taste শুনে শশিকান্তের ভুলটি ছিল আসলেও অসাধারণ।
কেকুলের দুঃস্বপ্ন সম্পর্কে আমি আগেও শুনেছি কিন্তু নিজে কখন পরে দেখা হয় নি অবশেষে এই বই এর মধ্যে আলহামদুলিল্লাহ্ আমার সেই আশা পূরণ হয়।
শ্রীনিবাস রামানুজন পরীক্ষায় ফেল করায় ১৮ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাবার পর তার মা ‘দ্য হিন্দু’ পত্রিকায় দেয়া নিখোঁজ সংবাদের বিজ্ঞপ্তির ছবি বই এ দেখতে পাওয়াটা নিঃসন্দেহে এক অসাধারণ ব্যাপার ছিল এবং রামানুজনের নোট খাতার একটি পাতার ছবি আমার জন্য ছিল আবেগময় মুহূর্ত।
এডা লাভলেসের লেখা প্রথম কম্পিউটার প্রোগ্রাম এর ছবিটিও ছিল অসাধারণ।
লুকানো নোবেল মেডেল অধ্যায়টি আমার কাছে সবচেয়ে মজাদার অংশ এই বই এর।
বিজ্ঞানী টেসলার গল্পগুলো সত্যিই অবিশ্বাস্য। বিশেষ করে টেসলার জুয়া খেলার ঘটনাটি !
জার্মান ভাষা হতে অন্য কোন ভাষায় বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের প্রথম অনুবাদক সত্যেন্দ্রনাথ বসু ও মেঘনাদ সাহা। সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে কিছুটা জানলেও মেঘনাদ সাহা সম্পর্কে অনেক কিছুই জানতাম না । মেঘনাদ সাহা সম্পর্কে তাই জানার ইচ্ছে ছিল যা বইটির মধ্যে খুজে পাই।
গ্যালিলিওর নোটবুকের পাতা এবং গ্যালিলিওর বিখ্যাত বই ডায়ালগের প্রচ্ছদের ছবিগুলো রীতিমত বিস্ময়কর।
স্টিফেন হকিং এর সম্পর্কে যে বলা আছে তা তো বই এর প্রচ্ছদ দেখলেই অনেকটা আন্দাজ করা যায়।
এছাড়া আরও কিছু বিজ্ঞানীদের নানা ঘটনা লেখক এই বইটিতে তুলে ধরেছেন।
বইটি পড়ে আলহামদুলিল্লাহ্ আমি অনেক আনন্দ পেয়েছি এবং আমার বিশ্বাস যে কোন মানুষ বইটি পড়ে বিজ্ঞানের প্রতি এক অন্যরকম অনুভূতি লাভ করবে ইনশাআল্লাহ্ ।