‘নিচের ঠোঁট কামড়ে ধরে কাঁদতে নেই’ শিরোনামে কবিতাটি প্রথম প্রকাশিত হয় দৈনিক প্রথম আলোতে সৈয়দ শামসুল হক নির্বাচিত কবিতা সংখ্যায় ০৪ আগস্ট, ২০১৩ সালে। প্রকাশের পরপরই কবিতাটি পাঠকদের মনোযোগ আকর্ষণ করে। একই পত্রিকায় ‘নতুন কবিরা আসছে’ শীর্ষক একটি লেখায় কবিতাটির পর্যালোচনা করে কবি জাহিদ হায়দার লেখেন, ‘নিচের ঠোঁট কামড়ে ধরে কাদতে নেই’ প্রথম পাঠে মনে হতে পারে এক হালকা ঠাট্টা। কিন্তু তা নয়। এক চিরব্যথা ও কষ্টের শব্দবিভাব। ‘ঠোঁট কামড়ে ধরে’ ও ‘কাঁদতে’ এই দুই ছবির দৃশ্যে শারিরীক প্রেম ও বিরহ ব্যথার দুই ডানা আমার বাঁচার অসম আকাশে উড়তেই থাকে।