Jump to ratings and reviews
Rate this book

ছায়াতরু

Rate this book
সদ্য স্বাধীন ভারতবর্ষ। উত্তরবঙ্গের দুর্গম এক প্রায়-আদিম চা-বাগানে ডাক্তার হিসেবে যোগ দেয় শুভা। বাবা ছাড়া কেউ সমর্থন করেনি শুভার সিদ্ধান্ত। চা-বাগানের ম্যানেজার ম্যাকফারসনের মাথায় ফেল্টহ্যাট, পরনে খাকি হাফ-হাতা শার্ট আর হাফপ্যান্ট, নাকের তলায় পুরুষ্টু সাদা গোঁফ। কয়েকদিনের মধ্যেই কলকাতার মেয়ে শুভা টের পায় চা-বাগান সম্পূর্ণ অচেনা পৃথিবী। হতদরিদ্র শ্রমিক মানুষেরা নানা সংস্কারে ভোগে। বিশেষত মেয়েরা। এদিকে দেশ স্বাধীন হওয়ার পর দ্রুত সবকিছু বদলাচ্ছে। হস্তান্তরিত হচ্ছে একের পর এক চা-বাগান। সাহেবদের ঘনিষ্ঠ শ্রমিক সর্দারেরা হামলার মুখে পড়ছে। অদ্ভুত এক রোগলক্ষণ নিয়ে একদিন পরপর ভর্তি হল কয়েকজন পুরুষ ও মহিলা। কী করবে শুভা? ভালমানুষ ম্যাকফারসন সাহেব চাকরি ছেড়ে ফিরে যাবে দেশে? ‘ছায়াতরু’ উপন্যাসে জীবন্ত হয়ে আছে স্বাধীনতা-পরবর্তী একটুকরো সময়।

160 pages, Hardcover

First published January 1, 2018

1 person is currently reading
47 people want to read

About the author

Samaresh Majumdar

339 books710 followers
Samaresh Majumdar (Bangla: সমরেশ মজুমদার) was a well-known Bengali writer. He spent his childhood years in the tea gardens of Duars, Jalpaiguri, West Bengal, India. He was a student of the Jalpaiguri Zilla School, Jalpaiguri. He completed his bachelors in Bengali from Scottish Church College, Kolkata. His first story appeared in "Desh" in 1967. "Dour" was his first novel, which was published in "Desh" in 1976. Author of novels, short stories and travelogues, Samaresh received the Indian government's coveted Sahitya Akademi award for the second book of the Animesh series, 'Kalbela".

Some of his famous characters are:

1. Animesh & Madhabilata (Animesh Quartet)
2. Arjun - Fictional sleuth.
3. Dipaboli (Saatkahon)

সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা: স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এ ছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।

মৃত্যু : ৮ মে, ২০২৩

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (3%)
4 stars
4 (12%)
3 stars
13 (40%)
2 stars
10 (31%)
1 star
4 (12%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Zanika Mahmud.
187 reviews9 followers
July 28, 2022
বহুদিন পর সমরেশ বাবুর বই হাতে। আর তার গল্পে চা বাগান এর ছোঁয়া তো থাকবেই। স্বাধীনতা- পরবর্তী একটুকরো সময়ের মধ্যে, বর্তমান সমাজের হিংসাত্মক রুপও ফুটে ওঠে।
গল্পের শেষের দিকের এই প্রশ্ন হয়ত সব যুগের মানবসভ্যতার দিকেই ছুঁড়ে দেয়া।

"একটা প্রতিবন্ধী মানুষ যদি তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে যারা শরীরে প্রতিবন্ধী নয়, তারা এতো হিংস্র হয় কেন?".........
Profile Image for Samir(সমীর).
74 reviews8 followers
July 27, 2024
২টি গল্প আছে: ছায়াতরু, হায় সজনী।

১ম টি: চা-বাগান, এর সাথে জড়িত কর্মচারী, এলাকাবাসীর কথা, তাদের সংস্কৃতি, পশ্চাতপদগ্রস্থ চিন্তা-ধারনা সম্পর্কে বর্ণনা করা আছে গল্পচ্ছ্বলে।

২য় টি: গল্প বেশ সুন্দর। পড়তে ভালোই লেগেছে।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.