আগাগোড়া অনবদ্য রসিক বই। তবে শেষটায় এসে মন খারাপ হয়ে গেল। এ অবশ্য হবারই ছিল, এটাই যৌক্তিক। তবুও গল্প বলেই আশায় কিঞ্চিৎ বুক বেঁধেছিলাম, হয়তো সমাপ্তিটা এ পথে যাবে না। কিন্তু যা-ই হয়ে থাক, নিখাঁদ আনন্দ আর চটপটে ডায়লগের বিচারে এ বইকে পাঁচতারা না দিলে পাপ হয়ে যাবে। তাই বুকে পাথর রেখে পুরো সম্মানটুকুই দিলাম। লেখক সিরিজে আরও কিছু বই দিয়ে বাধিত করবেন, আশা রাখছি।