Jump to ratings and reviews
Rate this book

ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা

Rate this book
সাংবাদিক,ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা এম আর আখতার মুকুলের প্রবন্ধসংকলন এটি। ভাষা আন্দোলনের পটভূমি থেকে বাঙালি জাতীয়তাবাদ কিংবা মুক্তিযুদ্ধ সবই আছে এবইতে। মওলানা ভাসানী, শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো ব্যক্তিত্বকে নিয়ে চমৎকার বিশ্লেষণী প্রবন্ধ নবমাত্রা যুক্ত করেছে।

311 pages, Hardcover

Loading...
Loading...

About the author

M.R. Akhtar Mukul

21 books16 followers
M. R. Akhtar Mukul (in Bengali: এম. আর. আখতার মুকুল) was a Benaglee author and journalist from Bangladesh; earned fame for Chorompotro, a radio programme from Shwadhin Bangla Betar Kendra.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Shadin Pranto.
1,510 reviews567 followers
April 22, 2017
ভাষা আন্দোলনের পটভূমি থেকে ইতিহাসকথনের যাত্রা শুরু, সমাপ্তি মুক্তিযুদ্ধে গিয়ে।


ভাষা আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী ছিলেন তৎকালীন ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী এম আর আখতার মুকুল। সেই সুবাদে ভাষা আন্দোলনের ঘটনার পেছনের ঘটনা, রটনা এবং সত্যতা সবের ওপরই জলজ্যান্ত সাক্ষী ছিলেন তিনি।



মাতৃভাষা বাংলার সপক্ষে প্রথম কলম তুলে নেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ।কোন প্রেক্ষাপটে কলম হাতে নেন তার ব্যাখা রয়েছে।


এখন অনেকদল, অনেকনেতা নিজেদের ভাষা আন্দোলনের ভূমিকা বলে বেড়ান। সেই সময়ে রাজনৈতিক দলগুলো কতটা ভাষা আন্দোলনে সম্পৃক্ত ছিল তার সত্যতা মেলে আখতার মুকুলের লেখায়।



শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানির রাজনৈতিক জীবনের ব্যবচ্ছেদ করেছেন চমৎকারভাবে। এ তিন মহান নেতার ভূমিকাকে বাস্তবতার নিরিখে পাঠকের সামনে উপস্থাপনের ভঙ্গি ছিল বেশ সহজপাঠ্য ও তথ্যসমৃদ্ধ।


পেশায় আখতার মুকুল ইত্তেফাকের প্রধান প্রতিবেদক ছিলেন। কার্যক্ষেত্রের দরুণ বহু রাজনৈতিক ঘটনার নীরব সাক্ষী হয়েছেন। সেসব ঘটনার বিস্তারিত লিখতে ভোলেন নি।

স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের অন্যতম কর্মী ছিলেন আখতার মুকুল। সেই উত্তাল দিনগুলোর অনেক খুঁটিনাটি লেখনীতে এসেছে।



বাংলাদেশ আর বঙ্গবন্ধু কেন একটি অপরটির সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত তার উত্তর বারবার এসেছে প্রাসঙ্গিকভাবে।

নামে "ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা" হলেও বইটির বিষয়বস্তুর ব্যাপ্তি আরো ব্যাপক।


বইটি একেবারে আহামরি কিছু নয়।তবে রেফারেন্স সমৃদ্ধ নতুন কিছু তথ্য এবইকে নবমাত্রা দিয়েছে প্রাসঙ্গিকভাবেই।
Displaying 1 of 1 review