কালাে হয়ে এল আকাশ। বাতাস কনকনে। কুখ্যাত কবরস্থানের পুরানাে পাথরগুলাের মাঝখান দিয়ে হেঁটে চললাম। বিশাল কবরটা চোখে পড়ল। এক কবরের দুই ফলক। দুই জনের নাম। নিচে একটা পাখির ছবি আঁকা, কাকের মত দেখতে। তার নিচে লেখা: আমাদের শান্তি ভঙ্গ করতে চাইলে করাে, কিন্তু তারপর যা ঘটবে তার জন্যে নিজেরাই দায়ী থাকবে।