Jump to ratings and reviews
Rate this book

কানার হাটবাজার

Rate this book
এই বইয়ের রচনাসমূহ মূলত নগর, জনসংস্কৃতি ও গণমাধ্যমের টেক্সুয়াল যোগাযোগের একটি সাংস্কৃতিক-অধ্যয়ন প্রচেষ্টা। এর অধিকাংশ রচনায় গণমাধ্যমে উৎপাদিত একটি সাংস্কৃতিক টেক্সটকে প্রথমে চিহ্নতত্ত্বীয় পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়েছে, তারপর জাতিতাত্ত্বিক পর্যবেক্ষণের সাথে এর সমন্বয় করা হয়েছে। ফলে এখানে যা আছে, তা সাহিত্য নিয়ে হলেও সাহিত্য-সমালোচনা নয়, সঙ্গীত নিয়ে হলেও স্রেফ সঙ্গীত পর্যালোচনা নয়, শহর নিয়ে হলেও আরবান স্টাডিজ নয়, গণমাধ্যম নিয়ে হলেও গণমাধ্যম-গবেষণা নয়: এর নাম সাংস্কৃতিক অধ্যয়ন।–(ফ্ল্যাপ থেকে/কানার হাটবাজার)

সুমন রহমান নতুন প্রজন্মের অন্যতম শক্তিশালী লেখক-কবি। এটি তাঁর একটি ভিন্ন রকম লেখা। বইটি ২০১১ সালে প্রথম আলো নির্বাচিত সেরা দশটি মননশীল বইয়ের মধ্যে নির্বাচিত অন্যতম বই।

96 pages, Paperback

Published February 1, 2011

5 people want to read

About the author

Sumon Rahman

6 books7 followers
জন্ম ১৯৭০ সালে, ভৈরবে। পড়াশোনা করেছেন দর্শনশাস্ত্র, উন্নয়ন অধ্যয়ন ও সাংস্কৃতিক অধ্যয়নে। প্রবন্ধ বেরিয়েছে দেশ-বিদেশের সুপরিচিত জার্নাল ও সাময়িকপত্রে। তাঁর ‘নিরপরাধ ঘুম’ গল্পটি কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছে। কমনওয়েলথ পুরস্কারের ইতিহাসে বাংলাদেশ, বাংলা ভাষা তথা ইংরেজি-ভিন্ন যেকোনো ভাষা থেকে এটি প্রথম ঘটনা। সুমন রহমান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
2 (40%)
3 stars
3 (60%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Mosharaf Hossain.
128 reviews100 followers
December 28, 2016
"কানার হাটবাজার", এই প্রজন্মের কবি-লেখক সুমন রহমান রচিত একটা পাইওনিয়ার গ্রন্থ। বইটির পুরো ষোল আনাই সাংস্কৃতিক-অধ্যয়নের মানসে রচিত। ৯৬ পৃষ্ঠার এই বইতে মোট ছয়টি অধ্যায় রয়েছে। যেখানে স্থান পেয়েছে বিভিন্ন সময়ে ব্লগে, ফেসবুকে, নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখকের বেশ কিছু ভিন্নধর্মী লেখা। প্রথম অধ্যায়ে তিনি নাগরিক আতঙ্ক, তারুণ্য ও মৃত্যু নিয়ে এবং পরের তিন অধ্যায়ে টেলিভিশন, চলচ্চিত্র ও আর্ট নিয়ে আলোচনা করেছেন।

শুরুতে আমার মনে হয়েছে বইটি আমার মত আধমরা পাঠকের জন্য নয়। লেখকের ভাষার মধ্যে কেন যেন "টান" অনুভব করতে পারছিলাম না। কিন্তু আস্তে আস্তে অনুভূতির চাকা ঘুরতে থাকে। "রসু খাঁ থেকে ক্রসফায়ার, জ্বলন্ত বসুন্ধরা থেকে আমাদের গনমাধ্যম, মাটির ময়না থেকে বিডিআর বিদ্রোহ। লেখকের বিশ্লেষণে স্থান পেয়েছে সমসাময়িক অনেক বিষয়।

শুরুটা হয়েছিল 'কাটখোট্টা রেফারেন্সের' কচকচানি দিয়ে, কিন্তু মূল প্রবন্ধে আর সেই কচকচানি ছিল না, যার কারণেই পুরো বই ছিল উপভোগ্য। লেখক তার নিজের দৃষ্টিতে, নিজ ভাষায় কথা বলেছেন। যার কারণেই আমাদের মত ছোট পাঠকের এন্টেনা ধরতে পেরেছে কিছুটা।

কানার হাটবাজার অবশ্য-পাঠ্যগ্রন্থ। বিশেষে আমাদের নগর সংস্কৃতি আর গনমাধ্যমকে কিছুটা বুঝতে হলে।
Profile Image for Abir Hasan Eka.
25 reviews9 followers
June 7, 2023
বইটা আউটা প্রিন্ট, ম্যালা প্যারা নিয়া যোগাড় করসি। শুনসিলাম নিম্নবর্গের গান নিয়া দারুণ লেখা আছে, বাট টুবিঅনেস্ট নট ওর্থ ইট। ইট'স অ্যা গুড বুক, নো ডাউট, কিন্তু আহামরি না আরকি। নিম্নবর্গের গান নিয়া ডিটেইল্ড বই এক্সপেক্ট করসিলাম দেইখাই নিজেরে এখন চুকুম্বোদাই লাগতেসে। বাংলাদেশের গরিব মাইনশের রুচি নিয়া ঠিকঠাক বই যে কবে পাবো!?
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.