PRATAPGANJER NARAKHADAK | True Hunting Tales | Bangla Shikar Kahini | Bengali Bookপ্রতাপগঞ্জের নরখাদক ভাগ্যের জোর মন্দিরে মৃত্যুর সঙ্গে বাঘের চেয়ে ভয়ানক বিপজ্জনক শখ প্রতিদ্বন্দ্বী মৃত্যুমুখে জেমস বাঘ শিকারের সেরা উপায় নীলকরের শত্রু কামারের এক ঘা দন্তুর নীলকর সায়েব জেম্স ইংলিস-এর নিজস্ব অভিজ্ঞতায় ১১টি রোমহর্ষক শিকার কাহিনি ৷ আবার একইসঙ্গে এই বই তৎকালীন ভারতবর্ষে নীলকর-জীবন ও সমাজের এক গুরুত্বপূর্ণ ছবিও ৷ নির্বেদ রায়ের ঝোড়ো কলম পাঠককে ছুটিয়ে নিয়ে যায় শেষ পৃষ্ঠা পর্যন্ত ৷
নীলকর সাহেব জেমস ইংলিসের কয়েকটি অভিযান (প্রতাপগঞ্জের হাতিমারা রোগা নরখাদক/বাঘকে বিশ্বাস নেই, বিপজ্জনক শখ/শার্দুল সান্নিধ্যে শিকারী, মৃত্যুমুখে জেমস, কামারের এক ঘা/ভালুক বনাম বিলি প্যারোট) আগে পড়া ছিল। তবে বইটিতে জেমসের আরো কিছু অভিযান সহ মোট ১১ টি গল্প আছে। এর মাঝে 'মন্দিরে মৃত্যুর সাথে' খুব ভালো লেগেছে। নিকষকালো অরণ্যে পরিত্যক্ত মন্দিরে বাঘ - একটা গা ছমছমে ব্যাপার ছিল।
এছাড়া প্রতিদ্বন্ধীতে বাঘে শূকরে লড়াই আর দন্তুরে পিগ স্টিকিংয়ের বিবরণ ভালো লেগেছে। যদিও পিগ স্টিকিং বিষয়টা নৃশংস লেগেছে।
রেটিং ৩.৫/৫। নির্বেদ রায়ের অন্য লেখা 'জান্তব' এর তুলনায় কিছুটা ইনফিরিয়র।
পড়ে শেষ করলাম এই অসামান্য শিকার কাহিনীর বইটি। বইটিতে নীলকর সাহেব জেমস ইংলিসের জীবনের নানা রোমাঞ্চকর শিকার অভিজ্ঞতার বিবরন আছে যা তার মূল গ্রন্থ থেকে অনুবাদ করে সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে তুলে ধরেছেন লেখক নির্বেদ রায় তার অসামান্য কলমের দক্ষতায়। বইটিতে মোট 11 খানা রোমাঞ্চকর শিকারের গল্প যার প্রত্যেকটিই আমার ভালো লেগেছে। এই লেখাগুলোয় জেমস শুধু মামুলি অথবা রোমাঞ্চকর শিকারের বিবরণ তুলে ধরেছেন এমন নয়, উনিশ শতকের ভারতবর্ষে নীলকর জীবনের ও প্রাকৃতিক সৌন্দর্য বিবরনের এক দলিলও বটে এই দুর্মূল্য লেখাগুলি। Publisher :- Patrabharati My Ratings :- 4.2/5