শামসুদ্দিন নওয়াব এর ভলিউম এ সাধারণত একসাথে তিনটা গল্পই ভাল পাওয়া যায় না, একটা বা দুটো অদ্ভুতুড়ে ধরনের গল্প থাকেই, সেই হিসেবে এই ভলিউমটা ভাল ছিল। সবগুলো গল্পই লজিক্যাল ছিল। বিশেষ করে প্রথম দুটো গল্প। প্রথম গল্পে জিনা, রবিন এর কিছু চরিত্রগত পরিবর্তন ছাড়া পুরো গল্পটাই ভাল ছিল। পরের গল্পটা গুপ্তধন নিয়ে, এ ধরনের গল্প যেমন হয়- পাজল, সঙ্কেত, টুইস্ট থাকে সেরকমই ছিল, ভাল লেগেছে। তিন গোয়েন্দাদের অন্যান্য গুপ্তধনের গল্পগুলো এর থেকে বড় হয় এই যা। শেষ গল্পটা আহামরি টুইস্ট না মিস্ট্রি জাতীয় কিছু না, খুবই সিম্পল খেলার মাঠের একটা কেস। কিন্তু সব মিলিয়ে ভাল লেগেছে।
ব্যাক্তিগত রেটিংঃ ৩.৫/৫