What do you think?

শ্রেষ্ঠ গল্প
গুস্তাভ ফ্লবেয়ার ও এমিল জোলার সার্থক উত্তরসাধক হিসেবেই মোপাসাঁর সাহিত্যজীবনের সূচনা। ফ্লবেয়ারের মিতভাষিতা, শিল্প-সংযম এবং জোলার বিষয়গত বাস্তবতা অনুসরণ করেই তাঁর সাহিত্যিক অভিযাত্রা। কিন্তু এই দুই মহারহীতুল্য সাহিত্যপ্রতিভার প্রভাব তিনি অচিরকালের ব্যবধানে কাটিয়ে উঠে আপন ক্ষমতার বৃত্তে স্থিত হন। উনিশ শতকে ফরাসি সাহিত্যে উদ্গত নতুন নতুন শিল্প আন্দোলনের জোয়ারে মোপাসাঁ অবগাহন করলেও, তার স্রোতোধারায় তিনি ভেসে যাননি খড়কুটোর মত। বলা যায়, মোপাসাঁই ন্যাচারালিজম বা বাস্তবতাবাদের সর্বশেষ প্রবক্তা।
লেখকের অনবদ্য কিছু গল্প সংকলিত হয়েছে এই বইতে। গল্পগুলোর মধ্যে রয়েছে—
১. নেকলেস
২. নববর্ষের উপহার
৩. প্রেম
৪. বোঝাপড়া
৫. অনুতাপ
৬. প্রতিহিংসা
৭. আরদালি
৮. ঘোড়ার পিঠে
৯. এগার নম্বর ঘর
১০. ম্যাদমজেল ফিফি
১১. একজন যাত্রীর গল্প
১২. শিল্পী
১৩. বেড নম্বর
১৪. একটি সুতোর কাহিনী

- GenresShort Stories
87 pages, Hardcover
First published January 1, 1995
About the author
Guy de Maupassant
7,939 books3,168 followersHenri René Albert Guy de Maupassant was a popular 19th-century French writer. He is one of the fathers of the modern short story. A protege of Flaubert, Maupassant's short stories are characterized by their economy of style and their efficient effortless dénouement. He also wrote six short novels. A number of his stories often denote the futility of war and the innocent civilians who get crushed in it - many are set during the Franco-Prussian War of the 1870s.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 11 of 11 reviews
February 19, 2018
স্যাটায়ারের বাংলা কী? বিদ্রুপ? বেশিরভাগ গল্পের বিদ্রুপের একটা ছাপ স্পষ্ট। জীবনের যেখানেই লেখক একটা ফাঁক দেখেছেন—সেখানেই ঠোঁট বাঁকা করে বিদ্রুপের হাসি হেসে গেছেন। একটু আফসোস হয়, হাসিটা কতখানি ধারালো হয়তো সেটাও বোঝা যেতো—যদি ফরাসি জানতাম।
আরিফ একটা কথা প্রায়ই ব্যবহার করে, ‘খুবই থট প্রোভোকিং’। মোপাসাঁর লেখাগুলোর ক্ষেত্রে কথাটা বড় খাটে। কোনো গল্পই কেবল কাহিনীকে টেনে নিয়ে যাওয়ার জন্য না। সেখানে কাহিনীর ওপরেও চিন্তার আরেকটা স্তর থাকে—যেটা আমাদের গালে হাত দিয়ে ভাবতে বাধ্য করে।

January 13, 2021
বিশ্ব সাহিত্য কেন্দ্রের অনুবাদে আমার পড়া অন্যতম সেরা বই।
June 6, 2021
দু-একটা গল্প ছাড়া বাকিগুলো কেন জানি ভালো লাগেনি। অনুবাদগুলোও কেমন জানি খাপছাড়া লেগেছে। আর বেশীরভাগ গল্পের শেষটা মনমতো হয়নি।
June 2, 2024
১৪ টা ছোট গল্প নিয়ে সংকলন এটি।বিচিত্র গল্পের সমাহার বইয়ে।লেখকের গল্পগুলো পড়ে ভাবতে বাধ্য করে।অন্য লেখকের গল্প যেমন পরিতৃপ্তি নিয়ে শেষ হয় তেমনি মপাসাঁর বইগুলো ভাবতে বাধ্য করে গালে হাত দিয়ে।চিন্তার স্তর কে একধাপ উপরে নিয়ে আসতে হয়।
নেকলেস গল্প টা এক শ্রেণির মানুষের দুঃখ দুর্দশার কাহিনী ব্যক্ত করে আবার অন্যদিকে বইয়ের লাস্ট গল্প "একটি সুতার কাহিনী" এক লোকের করুণ অবস্থার কাহিনী ব্যক্ত করে।"বেড নম্বর ২৯" যেমন নির্দেশ করে এক যুদ্ধপরায়ত সৈনিকের প্রেমিকার গল্প যিনি এক ভিন্ন উপায়ে দেশপ্রেমের চূড়ান্ত প্রদর্শনী দেখিয়েছে।এটাও একটা লেখকের স্বার্থকতা।প্রতিটি গল্প ভিন্ন,প্রতিটির গল্পের বৈচিত্রতা ভিন্ন রকম,গল্প শেষে আপনাকে ভাবাবে,"আহ এমনটা হতেও তো পারতো"।
নেকলেস গল্পটা ফেভারিট হলেও দ্বিতীয় প্রিয় গল্পটা হচ্ছে এই সংকলনের সেটা হচ্ছ্ব "একজন যাত্রীর গল্প"
দুইটা ভিন্ন দেশের মানুষ এক ট্রেনে একবার কথা বলে যে প্রেমের কাহিনীর রচয়িতা করেছে লেখক তা আসলেই অভূতপূর্ব।
গী দ্য মোপাসাঁ আসলেই একজন জাত গল্পকার ❤️

March 1, 2024
নেকলেস, নববর্ষের উপহার, প্রেম, অনুতাপ, প্রতিহিংসা, আরদালি এই গল্পগুলো পড়তে এবং ভাবতে বেশ ভালো লেগেছে। তবে এরপরের গল্পগুলো আমায় আর টানতে পারেনি। আলস্য ভর করেছে। অনেকটা একঘেয়ে লেগেছে বাকিগুলো। যার কারণে ছোটো বইটা শেষ করতে বেশ বেগ পেতে হয়েছে। সময় নিয়েছে বেশখানি।
March 4, 2018
বিদ্রুপের রাজপুত্তুর মোপাসাঁ । মানব জীবনের গলি ঘুপচি থেকে গল্প টেনে এনে বিদ্রুপই করে গেলেন মানুষকে । অনবদ্য সব গল্প । অনুবাদের ভাষা সচ্ছল । তবে মনে হচ্ছে কি, মোপাসাঁ আর চেখভ যেন এক অন্তরাত্মা ।
May 20, 2020
অনুবাদ ভাল না গল্প ভাল সেই তর্কে না যাই। কিন্তু প্রতিটি গল্প ভাল লেগেছে। নেকলেস, প্রতিহিংসা, বেড নাম্বার ২৯, অনুতাপ, মাদাম্মইসেল্লে ফিফি - একেটি অতুলনীয়।
Read
July 17, 2022মোপাঁসা এর প্রথম কোনো লেখা পড়লাম।গল্প গুলোর মাঝে কিছু কিছু গল্প ভালো লেগেছে বাকি গুলো কেমন জানি লাগল।অনুবাদের জন্য না অন্য কিছুর জন্য তা ঠিক ঠাহর হলো না।
This entire review has been hidden because of spoilers.
June 3, 2019
কখনো অপূর্ণতার হাহাকার, অনুতাপ, কখনো প্রতিহিংসা, বিদ্রুপের হাসি, অদ্ভূত প্রেম অথবা বিষাদ উপসংহার- সবক্ষেত্রেই লেখকের ছিলো বাস্তব এবং সূক্ষ অর্ন্তদৃষ্টি৷ গল্পগুলো পড়ে ভালো লেগেছে৷ সমাজের সকল শ্রেণী-পেশা মানুষের সাথে মেলামেশা ছিলো বলেই হয়ত এত দক্ষভাবে তুলে ধরেছেন বাস্তব ও বিকৃত সমাজ৷ কিছু গল্পকে শুধু গল্পই না, বরং লেখকের ধ্রুবজীবনের কোনো ঘটনার মাধ্যমে অনুপ্রাণিত ধরে নিলে ন্যায়সঙ্গত মনে হয়! আর নারীবিষয়ক গল্পগুলো একদম সলিড লেগেছে৷ হায়! এই দুইশ বছরেও নারীরা অপরিবর্তিত!
তবে 'শ্রেষ্ঠ গল্প' বইয়ে ফ্রান্স-জার্মানির যুদ্ধের আবহে রচিত বিখ্যাত গল্প 'মাদমোয়াজেল ফিকি'র স্থান হলেও আরেকটি স্বার্থক এবং বিখ্যাত গল্প 'ব্যুল দা সুইফ' অর্ন্তভুক্ত না হওয়ায় কিছুটা হতাশ৷July 19, 2018
কত সাধারণ সব গল্প ক্লাসিকের মর্যাদা পেয়ে গেছে। অথচ এর চাইতে অনেক অসাধারণ গল্প লিখেও আমার দেশের লেখকেরা যথাযোগ্য সম্মান পাননি। যাই হোক, গী দ্য মোপাসাঁ নারীদের বেশ ভালো করেই চিনেছিলেন দেখা যায়। ১৮০০ শতকের শেষদিকের নারীর মনমানসিকতার সাথে ২০১৮ সালের নারীর মনমানসিকতাতে আজও খুব একটা পার্থক্য নেই।
বইয়ের প্রথম গল্প 'নেকলেস' নিয়ে বেশ কয়েকটি নাটক তৈরি হয়েছে। তবে কোথাও গী দ্য মোপাসাঁকে ক্রেডিট দিতে দেখিনি। বোধহয় বিদেশই কাহিনী অবলম্বনে অথবা চিত্রনাট্যকার নিজের নামে চালিয়ে দিয়েছেন। সর্বশেষ যেটি দেখেছিলাম, তাতে অভিনয় করেছিলেন আফরান নিশো, পিয়া বিপাশা এবং অহনা।

April 18, 2018
তেমন একটা ঘা পড়েনি মনে ... জানি না কেন।
Displaying 1 - 11 of 11 reviews