Jump to ratings and reviews
Rate this book

বাংলাদেশের তারিখ #1

বাংলাদেশের তারিখ

Rate this book

472 pages, Hardcover

First published February 1, 1998

2 people are currently reading
12 people want to read

About the author

Muhammad Habibur Rahman

67 books7 followers
Muhammad Habibur Rahman (Bengali: মুহাম্মদ হাবিবুর রহমান‎) was a former chief justice of Bangladesh Supreme Court in 1995. He was the chief adviser of the 1996 caretaker government which oversaw the Seventh parliamentary elections in Bangladesh.

He is an author of seventy books in Bengali on law, language, literature, poetry and religion and five books in English, including two books of verse.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for লোচন.
207 reviews49 followers
April 15, 2021
উইকিতে নতুন নতুন ঢুঁ মারতে শিখেছি তখন। দুই একটা প্রবন্ধ কাঁটাছেড়া করি, কিংবা গোলকধাঁধায় গোত্তা খেতে থাকি— দেখা যায় পড়া শুরু করেছিলাম বাংলাদেশের পেজ থেকে, একেকটা লিংকে ক্লিক করতে করতে ঘন্টাখানেক পর হুঁশ হতে হয়তো দেখা গেল ম্যাকমার্ডো উপত্যকায় গত বিশ লাখ বছরে বৃষ্টি হয়নি কেন, এটার ব্যাখ্যা স্ক্রিনে খোলা পড়ে আছে, চোখ বোলাচ্ছি।

সেই সুন্দর সময়টায় উইকির ততোধিক সুন্দর একটা জিনিস আমাকে আকৃষ্ট করতো, ওদের ‘অন দিস ডে’ অংশটা, যা ‘আজকের এই দিনে হয়তো পারিতে গিলোটিন সাজিয়ে ফরাসি বিপ্লব হয়েছিল, হয়তো ব্রিটেনে রাণী এলিজাবেথের প্রিয় ঘোড়াটা বাচ্চা পয়দা করেছিল’ – এরকম কাজের কিংবা অকাজের তথ্য দিয়ে ভরা থাকত। আমার তখন মনে হতো, আহা, বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটা ব্যাপার যদি করা যেত! জাতীয় গ্রন্থাগারের সংরক্ষণশালায় গিয়ে, দৈনিক পত্রিকাগুলোর প্রাত্যহিক হেডলাইন, প্রধান খবরগুলো তারিখ অনুসারে সংগ্রহ করে সাজিয়ে নিতাম কোন পোর্টালে, তারপর দিন অনুসারে শুধু সার্চ দেওয়া, ওফ!

তেমন পোর্টাল আদৌ আছে কি না জানি না। কিন্তু তেমন বই যে আছে, এটা জানতে পারলাম এই একুশ সালে এসে, অন্য একটা পুস্তকের পেছনের পাতায় রেফারেন্স ঘাঁটতে গিয়ে। বইটার খোঁজ পেয়ে কি যে আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারবো না। কিছু বই থাকে, লাইব্রেরিতে রাখতেই হয়, একটু ইচ্ছে হবে, খুলে দেখব, কোন কিছু চেক করা দরকার হবে, পড়ে রেখে দেব আবার। হাতের কাছে থাকলেই ভালো লাগে। এটা তেমন একটা বই। তারিখের সংকলন।

বইটার রাজনৈতিক মূল্য আরো ব্যাপক। কোন শাসনকাল কেমন ছিল, সেটা টের পাওয়ার জন্য, নিরপেক্ষ একটা চিত্র দেখার জন্য ওই সময়ের খবরের পাতা উল্টানোই যথেষ্ট। সেই সুযোগ করে দিয়েছেন হাবিবুর রহমান, এ কারণে তাকে অসংখ্য কৃতজ্ঞতা।

অন্য সব জিনিস পড়া মাথায় উঠেছে, আমার ভেতর এখন মর্গে ছেড়ে দেওয়া নেক্রোফিলিয়াকের মতন তুমুল উৎসাহ; পাতা উলটে যাচ্ছি, র‍্যান্ডম তথ্যগুলো নোট করে রাখছি। এই সিরিজের বাকি দুটো বই খুঁজছি, পেলে সব মিলিয়ে একটা রিভিউ দেওয়া যাবে'খন।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.