কোরবানির ছুটি তে বাসার বুক শেলফ এর সামনে দাঁড়িয়ে বরাবর এর মতই বই গুলো তে হাত বুলাতে বুলাতে, হাত এ উঠে এলো তিন গোয়েন্দা র ভলিউম ৩০। প্রথম গল্প "নরকে হাজির"। শুরু থেকে গড়িয়ে চলা স্নো বল এর মত রহস্য শুধু যুক্ত হয়েছে অনেক দূর পর্যন্ত। অতঃপর এক রাশ আনন্দ নিয়ে সমাপ্তি।
পটভূমি গুলো এখনো যাযাবরের মত টেনে নিয়ে যায় অকুস্থলে শুধু রঙ গুলো আগের তুলনায় কিছুটা ধূসর।