বইটা আমি কিনেছি। তার মূলে ছিল, বাংলা ক্লাসিকগুলো পড়ার সাথে সাথে সংগ্রহে রাখা। দ্বিতীয় উদ্দেশ্যটি যে ১০০% সফল তাতে কোন দ্বিমত নেই তবে বইটি আমি পুরোপুরি শেষ করবার প্রাণপন চেষ্টা করেও শেষ করে উঠতে পারি নি। আমি ভাবতাম আমি হলাম গিয়ে voracious reader. যেসব বই চোখের সামনে পাব তাই সাবাড় ( আক্ষরিক অর্থে নয় অবশ্যই :p ) করে ফেলব। কিন্তু এই বইটি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে - আমি তা নই। আলালের ঘরে দুলাল - অবশ্যই পাঠ্য বই সবার জন্য। এটার নাম শুনে নাই এরকম বাংলা বই পড়ুয়া বোধকরি কেউ নেই। প্রথম জিনিসকে (বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস) সন্মান দেবার জন্য হলেও এটা সবার একবার পড়া উচিত। সুখপাঠ্য সন্দেহ নেই। মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায় - নামটা মজার না! তো, একবার পড়তে দোষই বা কি? :) রামারঞ্জিকা - ওকে, চলে। কৃষিপাঠ - :-/ গীতাঙ্কুর - :-/ যৎকিঞ্চিৎ - আর ধরিই নাই। :( অভেদী - :( ডেভিড হেয়ারের জীবনচরিত - এতক্ষণ পরে পড়ার কিছু একটা পেলাম। ডেভিড হেয়ারের নাম আমি শুনি সুনীলগঙ্গোপাধ্যায়ের সেই সময় -এ। তার জীবনী নিয়ে লেখা ছোট একটি সংস্করণ। পড়তে পারেন বা পড়া উচিত। এতদ্দেশীয় স্ত্রীলোকদিগের পূর্বাবস্থা - আগেরটি পড়ার পর একটা flow এর মধ্যে এসেছিলাম।তাই এটাও পড়ে ফেললাম। তাছাড়া title টাও আকর্ষণীয়। Mythology (আমার অপ্রিয়) নিয়ে কিছু লেখা। আধ্যাত্মিকা - Skipped. বামাতোষিণী - Skipped এবং এইস্থানে আমি সিদ্ধান্ত নিলাম বাংলা পুরানো ক্লাসিক আমার পাঠ্য নয়।
I bought this book to enjoy some of the earliest creation.of Bangla literature. Though আলালের ঘরের দুলাল is really enjoyable, I got bored out of my mind reading the rest. Still it is a real snapshot of the history, and early authors. Collectable.