Jump to ratings and reviews
Rate this book

Humayun Ahmed (Chronological List) #136

মীরার গ্রামের বাড়ি

Rate this book
ভূমিকা
লেখালেখি নিয়ে আমার কিছু মৌলিক সমস্যা আছে। আমি প্রায়ই একই নাম ব্যবহার করি।সম্পূর্ণ উপন্যাস কিন্তু পাত্র-পাত্রীর একই নাম (নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার) পাত্র-পাত্রীর নাম ভিন্ন কিন্তু ঘটনার স্থান এবং কাল এক(নীল অপরাজিতা, তুমি আমায় ডেকেছিলে ছূটির নিমন্ত্রণে) পাঠকরা খানিকটা হলেও বিভ্রান্ত হন(আমি নিজেই হই, পাঠকরা তো হবেনেই) অনেক চেষ্টা করেও নিজেকে এই ত্রুটি থেকে মুক্ত করতে পারিনি, সম্ভবত এটা আমার জন্মত্রুটি যা থেকে মুক্ত হওয়া সম্ভব না।
‘মীরার গ্রামের বাড়ি’ উপন্যাসের শুরুটা পাঠকদের আমার আরেকটি উপন্যাসের শুরু মনে করিয়ে দেবে (শ্রাবণ মেঘের দিন) সেখানেও দুই বোন নিয়ে গল্প গুরু হল-শাহানা, নীতু। এখানেও দুই বোন-মীরা এবং শেফা। মিল এই পর্যন্তই। ভূমিকায় ব্যাপারটা উল্লেখ না করলেও হত। উল্লেখ করলাম কারণ মীরার গ্রামের বাড়ি যখন লিখতে শুরু করলাম তখন আমার মেজো মেয়ে খুব হৈচৈ শুরু করল। রাগী-রাগী গলায় বলল-এটা কী করছ? আবারো আগের মতো? আমি মেয়েকে বললাম, কাঠামো কোনো ব্যাপার না মা-কাঠামোর ভেতরের ব্যাপারটাই মূল।সব মানুষের শরীর মোটামুটি একই রকম, কিন্তু মন?
মীরার গ্রামের বাড়িতে আমি কিছু যুক্তি ব্যবহার করেছি, যা সম্পূর্ণই আমার যুক্তি। এই কথাটা বলা দরকার।
হুমায়ূন আহমেদ
ধানমণ্ডি, ঢাকা

95 pages, Hardcover

Published February 1, 1998

10 people are currently reading
194 people want to read

About the author

Humayun Ahmed

456 books2,937 followers
Humayun Ahmed (Bengali: হুমায়ূন আহমেদ; 13 November 1948 – 19 July 2012) was a Bangladeshi author, dramatist, screenwriter, playwright and filmmaker. He was the most famous and popular author, dramatist and filmmaker ever to grace the cultural world of Bangladesh since its independence in 1971. Dawn referred to him as the cultural legend of Bangladesh. Humayun started his journey to reach fame with the publication of his novel Nondito Noroke (In Blissful Hell) in 1972, which remains one of his most famous works. He wrote over 250 fiction and non-fiction books, all of which were bestsellers in Bangladesh, most of them were number one bestsellers of their respective years by a wide margin. In recognition to the works of Humayun, Times of India wrote, "Humayun was a custodian of the Bangladeshi literary culture whose contribution single-handedly shifted the capital of Bengali literature from Kolkata to Dhaka without any war or revolution." Ahmed's writing style was characterized as "Magic Realism." Sunil Gangopadhyay described him as the most popular writer in the Bengali language for a century and according to him, Ahmed was even more popular than Sarat Chandra Chattopadhyay. Ahmed's books have been the top sellers at the Ekushey Book Fair during every years of the 1990s and 2000s.

Early life:
Humayun Ahmed was born in Mohongonj, Netrokona, but his village home is Kutubpur, Mymensingh, Bangladesh (then East Pakistan). His father, Faizur Rahman Ahmed, a police officer and writer, was killed by Pakistani military during the liberation war of Bangladesh in 1971, and his mother is Ayesha Foyez. Humayun's younger brother, Muhammed Zafar Iqbal, a university professor, is also a very popular author of mostly science fiction genre and Children's Literature. Another brother, Ahsan Habib, the editor of Unmad, a cartoon magazine, and one of the most famous Cartoonist in the country.

Education and Early Career:
Ahmed went to schools in Sylhet, Comilla, Chittagong, Dinajpur and Bogra as his father lived in different places upon official assignment. Ahmed passed SSC exam from Bogra Zilla School in 1965. He stood second in the merit list in Rajshahi Education Board. He passed HSC exam from Dhaka College in 1967. He studied Chemistry in Dhaka University and earned BSc (Honors) and MSc with First Class distinction.

Upon graduation Ahmed joined Bangladesh Agricultural University as a lecturer. After six months he joined Dhaka University as a faculty of the Department of Chemistry. Later he attended North Dakota State University for his PhD studies. He grew his interest in Polymer Chemistry and earned his PhD in that subject. He returned to Bangladesh and resumed his teaching career in Dhaka University. In mid 1990s he left the faculty job to devote all his time to writing, playwright and film production.

Marriages and Personal Life:
In 1973, Humayun Ahmed married Gultekin. They had three daughters — Nova, Sheela, Bipasha and one son — Nuhash. In 2003 Humayun divorced Gultekin and married Meher Afroj Shaon in 2005. From the second marriage he had two sons — Nishad and Ninit.

Death:
In 2011 Ahmed had been diagnosed with colorectal cancer. He died on 19 July 2012 at 11.20 PM BST at Bellevue Hospital in New York City. He was buried in Nuhash Palli, his farm house.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
67 (11%)
4 stars
182 (30%)
3 stars
232 (38%)
2 stars
94 (15%)
1 star
30 (4%)
Displaying 1 - 30 of 36 reviews
Profile Image for Nowrin Samrina Lily.
159 reviews15 followers
March 29, 2022
যখন আমি ক্লাস ৫ এ পড়তাম,নানুবাড়িতে আম্মুর বইয়ের ট্রাংক খুলে এই ছেঁড়াফাটা বই আবিস্কার করি। ব্যাস এক টানে পড়ে শেষ করি। তখন অনেক কাহিনীই বুঝিনি। আম্মু ভাত খাওয়াই দিত আর আমি একের পর এক প্রশ্ন করতাম, আম্মু মীরার কি হয়েছে? আম্মু র‍্যাটম কী?? আম্মু ধৈর্য্য ধরে সব উত্তর দিত। হুমায়ুন আহমেদ এর লেখা এই বইটিই আমার পড়া প্রথম বই। যদিও গল্প সাদামাটা,দুই বোন গ্রামের বাড়ি যায় আর অনেক ঝামেলা এদিকে সেদিকে ইত্যাদি। কিন্তু ১০ বছর বয়সের একটা মেয়ের উপর ওইদিন হুমায়ুন আহমেদ খুব বড় প্রভাব ফেলেছিল।
আজ লিলির জন্মদিন। বিগত সব জন্মদিন আম্মুর সাথে কাটানো হলেও এই জন্মদিনে আমি আম্মুকে ছাড়া বসে আছি। ফোন যখন দিলাম,উনি বললো,লিলি এখানে অনেক ঝড় আর বৃষ্টি হচ্ছে। আমি বললাম,আজকে আমি তোমার পাশে নেই বলে আল্লাহ তোমার কষ্ট দূর করার জন্য তাঁর রহমত এভাবে দিচ্ছেন তোমাকে। এ কেমন কষ্ট! যে মেয়েকে তার মা জন্ম দিয়েছিল, ভেবেছিল সারাজীবন হয়তো মেয়ের সব জন্মদিনে পাশে থাকবে,ওই মেয়েকে এখন সামান্য একাডেমিক লেখাপড়ার জন্য আলাদা থাকতে হয় মায়ের থেকে।

মীরার গ্রামের বাড়ি কিন্তু মা-মেয়েরও গল্প। কিন্তু এই গল্পের পড়ার স্মৃতি আমার মনে সারাজীবন থাকবে। এবার বাড়িতে গেলে আমি সত্যি সত্যি তোমার সাথে রান্না করবো আর অনেক গুটুর গুটুর গল্প করবো। গেইমস,এনিমে আর লেখাপড়া নিয়ে নিজেকে দূরে রাখবোনা প্রমিজ।

৩০.০৩.২০২২
Profile Image for Omar Faruk.
263 reviews18 followers
August 16, 2023
না মানে, এখানেই শেষ হতে হবে কেন? যেন অসম্পূর্ণ বই।
Profile Image for Maahi Kaniz.
81 reviews9 followers
January 14, 2023
হুমায়ুন আহমেদের টিপিকাল বইগুলো যেই ধাঁচের হয় এই বইটাও সেই ধরনের একটা বই। বড়লোক বাবা, বাবার কথায় তালে তাল মেলানো মা, সুন্দরী মেয়ে, নষ্ট নষ্ট কথা বলা দাদী,আলাভোলা টাইপের একটা কাজের লোক।মেয়ের প্রেম হয়ে যায় গরীব এক ছেলের সাথে এই নিয়েই কাহিনী।
বইটার মধ্যে আমার মীরার থেকেও মীরার মায়ের চরিত্রটা অনেক ভালো লেগেছে।হুমায়ূন আহমেদের বেশিরভাগ বইয়েই মায়ের চরিত্রটাকে একটি দুর্বল ভাবেই প্রেজেন্ট করা হয়।এই বইয়ে শুরুর দিকে তা করা হলেও শেষের দিকে মনোয়ারার(মীরার মা) চরিত্রটা খুবই ভালো লেগেছে।
Profile Image for তানিয়া.
5 reviews
October 28, 2022
ভালবাসার সত্যি অনেক রঙ,,,,,,
শেফার দাদি যখন শেফার দাদার ভালবাসার কথা বলে যে সারাক্ষণ তার দাদা তার দাদির কাছাকাছি থাকত, চোখের আড়াল হলেই মেজাজ খারাপ, শেফা তখন ভাবে এই রকম ভালবাসা পেলে শেফা বিষ খেয়ে মরে যাবে।
এবং মিরার ভালবাসা যেটার রং বদলায়।
মীরার বাবা-মার ভালবাসার অদ্ভুত সমীকরন।
পুরা গল্পে দেলোয়ার নামক মানুষটি সরল ভালবাসা।
Profile Image for Shahnewaz Shuvo.
46 reviews3 followers
June 18, 2022
হুমায়ুন আহমেদের কিছু গল্পের মতো এই বইতেও মীরা নামের ওভারস্মার্ট মেয়ের ওপর খুবই বেশি বিরক্ত হয়েছি। আর গল্পটা এমন একটা জায়গায় শেষ করেছে, মনে হলো গল্পের মাঝখানে কাহিনি থেমে গেল। রেটিং ২ দিতাম কিন্তু এই অতি ওভারস্মার্ট মেয়েকে তার মা কিছুটা সায়েস্তা করার জন্য ৩ দিলাম। 😑😑😑
Profile Image for Kanis Murshida.
93 reviews9 followers
November 19, 2020
বাবার প্রতি দুই বোনের আচরণ দেখে মেজাজ এমন খারাপ লাগছে.....এজন্যই ৩ স্টার। বাকিসব মোটামুটি ছিল।
Profile Image for Sajana Orthy.
8 reviews47 followers
August 12, 2020
কাহিনি খুবই সাধারণ, কিন্তু এই ধরনের প্লট নিয়ে এভাবে হুমায়ুন আহমেদই লিখতে পারেন যে পুরো বই শেষ না করে ওঠা যায় না। মীরা ও শেফা দুই বোন কে নিয়ে তাদের বাবা-মা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। তাদের বাবা আজাহার সাহেব ছাড়া কারোরই আসার তেমন ইচ্ছে ছিলো না। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি, মেয়েদের সাথে গল্প করতে বেশ ভালোবাসেন। কিন্তু আসার পর থেকেই লক্ষ্য করছেন মীরার মনটা ভালো নেই। নৌকা ভ্রমণে গিয়ে মেয়ের উপর তিনি একটু রাগ করেন কিন্তু মীরা অসুস্থ হয়ে পড়লে তার মন খারাপ হয়। এদিকে শেফার ধারণা তার বাবা-মায়ের সব মনোযোগ তার বড় বোনকে ঘিরেই। কিশোরী বয়সের বুক ভরা অভিমান নিয়ে সে ঘোরাফেরা করে। তাদের মা মনোয়ারা বেগম সবার সবকিছুতেই সায় দেন এটা নিয়ে মীরা মায়ের উপর খানিকটা বিরক্ত। কিন্তু মীরার বন্ধু সাবেরের সাথে মীরার কিছু সমস্যার কথা জেনে মনোয়ারা বেগম যেভাবে সবকিছু মেটাতে পরিকল্পনা করেন তাতে মীরার বিস্মিত না হয়ে উপায় থাকে না। এ কোন অচেনা মা?! আসলে মায়েরা এতো বুদ্ধিমতি বলেই তো যুগের পর যুগ পরিবারের সবার পছন্দের সাথে তাল মিলিয়ে, মন যুগিয়ে সংসারকে আগলে রাখেন। তবু সন্দেহ থেকে যায় মীরার- সমস্যার সমাধান কি মা করতে পারবেন? কিন্তু লেখকের অন্যান্য অনেক বইয়ের মতোই শেষটা তিনি রেখে দেন পাঠকের কল্পনার জন্য।

লেখকের ছোট উপন্যাসগুলোর অধিকাংশই প্রিয় হয়ে উঠে লেখকের আবেগপূর্ণ ইতির জন্য। যে কারণে অনেক সাধারণ গল্প হয়ে উঠে অসাধারণ। কিন্তু এই বইয়ের শেষটা কেমন জানি খাপছাড়া লেগেছে। মনে হলো যেন গল্পের মাঝে কেউ গল্প বলা থামিয়ে দিলো।
Profile Image for Minhaz  Joester .
284 reviews14 followers
January 31, 2023
না, গল্পে কোনো নতুনত্ব নেই। সেটাও আশ্চর্যের বিষয় না। তবে হুমায়ূন আহমেদের যে এক জাদুকরি গল্প বলার ক্ষমতা আছে , সেটার জন্য‌ই বারবার পড়তে বসি।
Profile Image for Jenia Juthi .
258 reviews68 followers
March 31, 2023
হুমায়ূন আহমেদের কিছু বই একই কাহিনীর হয়ে থাকে, এই বইটিও তেমন। তবুও, পড়তে ভালো লাগে। শেষ হয়ে গেলে, আফসোস লাগে। আরও কয়েক পাতা থাকলে কী ক্ষতি হতো?!
Profile Image for Bushra F Hussain.
34 reviews1 follower
April 24, 2020
'পরিস্থিতি মানুষকে তৈরী করে। পরিস্থিতি যখন পাল্টে যায় তখন মানুষ পাল্টে যায়। মানুষ জলের মতো। পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়।'
- মীরার গ্রামের বাড়ী

যেমনটা লেখকের আর সব বই হয়ে থাকে, তেমনি| কিন্তু অসম্ভব বিরক্ত লেগেছে বাবার প্রতি মীরা আর শেফার আচরণ নিয়ে| মন চাচ্ছিল এদের ধরে ধরে থাপ্পড় দেই!

June 6, 2022
মা���ুষ যখন প্রকৃতির কোলে ফিরে যায়, তখন অনেক বড় বড় সমস্যাও সহজ হয়ে যায়। শহরের নাগরিক জীবনের সবরকম কষ্টের নিরসন পেতে মানুষকে প্রকৃতির কাছে ছুটে যেতে হয়। মীরার জীবনে এখন ভয়ঙ্কর একটা ক্রাইসিস। আশার কথা হচ্ছে, এই অসময়ে প্রকৃতি আর তার মা সাথে আছে। 🖤
1 review
January 15, 2021
গতানুগতিক লেখা।এই ধরনের চরিত্র বিন্যাস অন্য সব উপন্যাসের মত।
Profile Image for MD. Mushfiqur Rahman  Mridul.
14 reviews
January 26, 2025
২০২৫ সালের জানুয়ারির ২ তারিখে বইটা কিনডেলে তুলে রাখি পড়ব বলে। পড়ব পড়ব করে ২৩ দিন পর এসে দুই দিনেই ফুরিয়ে গেল।

উপন্যাস নাম দেখেই অনুমান করা যায় একটা মেয়ের গ্রামের বাড়ি ঘিরেটিরে কিছু একটা হবে। ঠিক তাই। কাহিনীর মঞ্চায়ন হয়েছে একটা গ্রামের বাড়িতে। মীরার গ্রামের বাড়ি। পড়ার আগে ভেবেছিলাম মীরা কোন শিশু অথবা কিশোরী জাতীয় হবে। কিন্তু না, মীরা পরিণত বয়সের অনার্স পড়ুয়া যুবতী। মীরার গ্রামের বাড়ি নামকরণের সার্থকতা আমি খুঁজে পাই নি। নিশ্চয়ই আমার অজ্ঞতা। গ্রামের বাড়ি নাম শুনে যে শিশুসুলভ আপ্লুতভাবের তাড়ণা বোঝায় এত ধারি একটা মেয়ের সাথে তা মানায় না বোধ হয়। বরং মীরার বোন শেফার গ্রামের বাড়ি নাম হলেও মনের শান্তনা পেতাম। গ্রামের বাড়ি নাম শুনলে যে চঞ্চলতা জাগে মনে তা পাওয়া যায় শেফার মাঝে। মন্ত্র পড়ে মাছ ধরার চপলতা, বুড়ি দাদীর সাথে খুনসুটি, গ্রামের ছেলে দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলার উপভোগ শেফা ব্যস্ত ছিল এসব নিয়েই।

মীরার গ্রামের বাড়ি টিপিক্যাল হুমায়ূন উপন্যাস। কড়া ধাচের নিজেকে নিয়ে ব্যস্ত বাবা, বাবার গুণে মুগ্ধ মা, যৌবনের ভুলে জড়ানো অতি স্মার্ট বড় মেয়ে এবং পরিবারের অতি অবহেলায় সবার অগোচরে বেড়ে ওঠা কিন্তু সবার সব খবর জানা ছোট মেয়ে। আধুনিক সমাজের একটি নির্দিষ্ট অসঙ্গতি নিয়ে কাহিনীর বিন্যাস। এমন একটা বিষয় যার বিন্দু বিসর্গের আন্দাজ করতে পারলেই পুরো ঘটনা বুঝে ফেলা সম্ভব। সুতরাং কাহিনী নিয়ে কিছু আলোচনা না করাই উত্তম। শুধু এটুকু বলা যায়

ছোট মেয়ের চমশা খুলে নদী পড়ে যাবার মত
সরল সূচনা যার,
বড় মেয়ের জীবনের এক জটিল সমীকরণের মাধ্যমে
যবনিকা তার।

এমন যদি হতো-

১। লেখকের উপন্যাস প্রকাশের বোধ হয় খুব তাড়া ছিল। নচেৎ এহেন প্রেক্ষাপটে যবনিকাপাতের কোন সম্ভাবনাই ছিল না। মনস্তাত্ত্বিক একটা খেলা এখানে খেলা যেত। সাবের অন্তর দহনে খাঁটি সোনায় পরিণত হতে পারতো। মীরার পা ধরা ক্ষমা চাইতে পারত। ঘটনার হ্যাপি এন্ডিং হত।

২। সাবের অসুস্থ মাকে দেখতে যেত। মৃত্যু পথযাত্রী মায়ের শেষ ইচ্ছা পুত্রবধু দেখা। সাবের ছুটে যেত মীরার গ্রামের বাড়ি। সানাই বাদ্য বাজিয়ে ঘটনার পর্দা নামতে পারত।

৩। মীরার বাবা তার প্রশাসনিক প্রভাব খাটিয়ে সাবেরকে শায়েস্তা করতে পারত। এক হাতে কণ্যা আর এক হাতে চৌদ্দ শিকের অফার করতে পারত।

৪। যেহেতু শেষ দিকে মীরার বাবার একটা অন্তিম পরিণতির ইঙ্গিত দেয়া হয়েছে, এখানে মাছ না খাওয়ার অভিশাপের একটা এঙ্গেল বের করা যেত। শেফা তার আগেই নিজ হাতে ধরা পুকুরের মাছ বাবাকে খাওয়াতে পারত। এতে করে ওর পূর্ব পুরুষদের মাছ না খাওয়ার কথার একটা পরিণতি দেখানো যেত। অথবা সবাই মিলে সেই মাছ খেত এবং অভিশাপে পড়ে জটিল পরিস্থিতির অবতারণা হত।

৫। মীরার সন্তান বড় হয়ে মায়ের অধিকার ফিরিয়ে আনার লড়াই করতে পারত। সাবেরের জীবন ত্যানাত্যানা করে ফেলতে পারত।
Profile Image for Mubtasim  Fuad.
348 reviews46 followers
March 27, 2024
হুমায়ুন আহমেদের আর দশটা গল্পের মতনই। পারিবারিক পরিবেশকে কেন্দ্র করে সমগ্র গল্পের উথাল-পাতাল। একটা সুখী পরিবারের গ্রামে ভ্রমণ, এবং তাদের সব আনন্দ আস্তে আস্তে কিভাবে নষ্ট হতে থাকে সবটা লেখক দেখিয়েছেন তার অসাধারণ লেখনীর মাধ্যমে।

তবে আমার ব্যাক্তিগত ভাবে অতটা ভাল লাগে নাই।
কারণ এখানে গল্পের ক্লাইমেক্স এ মীরা মায়ের আচারণকে আমার কাছে উদ্ভট লাগছে। আমি বেশি কিছু বলতে পারছি না কারণ এতে আমি স্পয়লার দিয়ে ফেলব। তবে শেষটা ভিন্ন হতে পারত যদি লেখক চাইতেন।
Profile Image for Shahriar  Fahmid.
114 reviews14 followers
July 30, 2023
কথা নাই বার্তা নাই শ্যাষ কইরা দিলো।
তবে মীরার মতো মেয়েদের ঈদুরের বিষ খাওয়ায় মেরে ফেলাই উচিৎ। গল্পের শেফার চরিত্র টা ভালো লেগেছে আবার দেলোয়ার কেও।

কাকতালীয় বিষয় হচ্ছে আমিও এখন বাড়িতে।নেত্রকোনা চাইলেই যেতে পারি।আমারও শেফা নামের একটা বোন আছে যদিও মামাতো বোন ছোট।

সবি কাকতালীয়!
5 reviews1 follower
March 20, 2025
I wouldn't have given it a 5-star rating if it hadn't been my first novel. 'Mirar Gramer Bari' is nothing extraordinary, just an average novel by him. However, it sparked my interest in reading, and it holds a special place in my heart.
Profile Image for Shamik.
219 reviews9 followers
March 25, 2020
খুবই অ্যাভারেজ একটা উপন্যাস। লেখক নিজেই নানারকম ব্যাখ্যা দিয়েছেন এরকম লেখার। তাও হুমায়ুন আহমেদ বলেই তিনটে তারা।
Profile Image for Alvi Rahman Shovon.
476 reviews16 followers
August 21, 2020
খুব সাধারণ প্লট কিন্তু তবুও গোগ্রাসে পড়ে ফেলেছি। হুমায়ূন আহমেদের লেখা বলে কথা!
Profile Image for Anas Hamza.
34 reviews2 followers
April 12, 2022
সাধারণ প্লট। কিন্তু গল্পবলা অসাধারণ।
রেটিং : ৩/৫
Profile Image for Mobasher.
2 reviews
July 4, 2022
খুবই সাধারণ প্লট। আমাদের সমাজের প্রেক্ষাপটে গল্পটা মানিয়েছে। তেমন বিশেষ কোনো পেচ নেই গল্পে। তবে প্রত্যেকটা চরিত্রের আলাদা বৈশিষ্ট্য নজর কেড়েছে।
Profile Image for Mehadi ßhuiyan.
46 reviews1 follower
July 26, 2024
ভিলো এভারেজ স্টোরি। পুরো স্টোরি লেখক শেষ করেন নি দেখে অবাক হইনি মোটেও। হুমায়ূন আহমেদ এর লেখার চরিত্র এটাই!!
Profile Image for Juwel Rana.
1 review
December 31, 2024
আমাদের দেশের প্রেক্ষপটে এই বইটি প্রত্যেকটি মেয়ের পড়া উচিত।
আর মীরার মায়ের চরিত্র টা দারুন লেগেছে
Profile Image for Wahid.
10 reviews
May 18, 2025
ছোটগল্প ,সাবলীল লিখা ।
মা মেয়ে বাবার গল্প , তবে গতানুগতিক মেয়ের সাথে বন্ধুর শারীরিক সম্পর্কেই বন্দি ,খুব ভাল লাগে নি ।
Profile Image for Farhana Raha.
9 reviews3 followers
July 11, 2020
খুবই সাধারণ লেখা।কিন্তু এর মাঝে একটি বিষয় এর উপস্থিতি লক্ষণীয় সমাজের নারীরা আমাদের মায়েদের sacrifice সংসার টিকিয়ে রাখার জন্যে ।সন্তান এর ভুল কর্মে জীবন বাজি রেখে তা ঠিক করার অক্লান্ত চেষ্টা তুলে ধরা হয়েছে।
Displaying 1 - 30 of 36 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.