থিয়েটারে অভিনয় করতে গিয়ে বিপদে পড়ে গেল এক ছদ্মবেশী বিড়াল। ডাকাতি হলো থিয়েটারে। দোষ পড়ল ঐ বিড়ালের ঘাড়ে। সাক্ষ্য-প্রমাণ যা পাওয়া গেল, তাতে ওকেই সন্দেহ হয়। তার পক্ষেই ডাকাতিটা করা সম্ভব - আবার তার পক্ষেই অসম্ভব।
এক জটিল ধাঁধাঁ।
সন্দেহভাজনদের একটা তালিকা তৈরি করল তিন গোয়েন্দা। বেরিয়ে পড়ল সাতজন। ডাকাত ধরতে সাহায্য চাইলো টিটু এবং ফারিহা। চিরাচরিত নিয়মে বাগড়া দিয়ে চলল ঝামেলা করার ওস্তাদ কনস্টেবল ফগর্যাম্পারকট।