What do you think?

লাবু এলো শহরে
লাবুর মা নেই। সে আর তার আব্বু থাকে পাহাড়ে। পাহাড়ে জঙ্গল। জঙ্গলের গাছ পাখি বানর আর সাপের সঙ্গে কথা বলে লাবু। আর কথা বলে নিজের সঙ্গে। একা একা। এই লাবু একদিন এলো শহরে। ভর্তি হলো শহরের স্কুলে।
তারপর?
অনেক মজার ঘটনা ঘটলো, অনেক আশ্চর্য ঘটনা ঘটলো...
মুহম্মদ জাফর ইকবাল লিখেছেন আরেকটি অসাধারণ কিশোর উপন্যাস লাবু এলো শহরে।

112 pages, Hardcover
First published February 24, 2007
About the author
Muhammed Zafar Iqbal
399 books1,631 followersমুহম্মদ জাফর ইকবাল (Bengali)
Muhammed Zafar Iqbal (Bengali: মুহম্মদ জাফর ইকবাল) is one of the most famous Bangladeshi author of Science-Fiction and Children's Literature ever to grace the Bengali literary community since the country's independence in 1971. He is a professor of Computer Science & Engineering at Shahjalal University of Science and Technology (SUST). Before that, Iqbal worked as a research scientist in Bell Communication Research for six years until 1994.
Birth and Family Background:
Iqbal was born on 23 December 1952 in Sylhet. His father, Foyzur Rahman Ahmed, was a police officer. In his childhood, he traveled various part of Bangladesh, because of his father's transferring job. Zafar Iqbal was encouraged by his father for writing at an early life. He wrote his first science fiction work at the age of seven. On 5 May 1971, during the liberation war of Bangladesh, the Pakistan's invading army captured his father and killed him brutally in the bank of a river.
Education:
Iqbal passed SSC exam from Bogra Zilla School in 1968 and HSC exam from Dhaka College in 1970. He earned his BSc in Physics from Dhaka University in 1976. In the same year Iqbal went to University of Washington to obtain his PhD and earned the degree in 1982.
Personal Life:
Iqbal married Dr. Yasmeen Haque in 1978. Yasmeen is the Dean of the Life Science Department, Head of the Physics Department, Provost of the Shohid Janoni Jahanara Imam Hall and a researcher at SUST. They have two children - son Nabil and daughter Yeshim. Yeshim translated the book Amar Bondhu Rashed (Rashed, My Friend) written by her father. Iqbal's elder brother, Humayun Ahmed, was the most popular author and film-maker of Bangladesh since its independence. Humayun died after a nine-month struggle against colorectal cancer on the 19 July 2012. His younger brother, Ahsan Habib, is the editor of the satirical magazine, Unmad and one of the most reknowned cartoonist of Bangladesh.
Academic Career:
After obtaining PhD degree, Iqbal worked as a post-doctoral researcher at California Institute of Technology (CalTech) from 1983 to 1988. He then joined Bell Communications Research (Bellcore), a separate corporation from the Bell Labs (now Telcordia Technologies), as a Research Scientist. He left the institute in 1994 and joined the faculty of the Department of CSE of SUST.
Literary career:
Iqbal started writing stories from a very early age. Iqbal wrote his first short story at the age of seven. While studying in the Dhaka University Iqbal's story Copotronic Bhalobasa was published in a local magazine. But, a number of readers at that time felt that the story was based on a foreign story. To answer this allegation, he later rewrote the story and published the story in collection of stories named Copotronic Sukh Dukkho. Since then he is the most popular writer both in Bengali Science-Fiction and in Juvenile Leterature of the country.
Other Activities and Awards:
Zafar Iqbal won the Bangla Academy Award, the highest award in literature in Bangladesh, in 2004. Iqbal also played a leading role in founding Bangladesh Mathematical Olympiad. In 2011 he won Rotary SEED Award for his contribution in field of education.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 16 of 16 reviews
June 26, 2018
'লাবু এলো শহরে' উপন্যাসের প্রধান চরিত্র লাবু। ছোট বেলায় লাবুর মা মারা যাওয়ার পরে তার বাবা তাকে নিয়ে চলে যায় প্রায় মানুষের চিহ্নবিহীন এক জঙ্গলে। সেই জঙ্গলে লাবু নিজের মত করে বড় হতে থাকে বন্য পরিবেশে, বন্য পশুপাখির সবাই তার বন্ধু শুধু কোন মানুষ বন্ধু নেই লাবুর। সব বন্ধুদের নিয়ে লাবু মনের খুশিতে দিন কাঁটাতে থাকে। তার খুশিতে বাধ সাধে ঝুমু খালা। ঝুমু খালা এক রকম জোর করেই থেকে যায় লাবুদের সাথে এবং আস্তে আস্তে লাবুর কাছে আসার চেষ্টা করে। একদিন লাবুর বাবার সাথে বাজি ধরে বলেন যদি আমি জিতি তাহলে লাবুকে নিয়ে আপনাকে শহরে চলে আসতে হবে। এবং ছলনার আশ্রয় নিয়ে জিতে লাবুকে এবং আর তার বাবাকে শহরে নিয়ে আসেন । শহরে অনেক বড় স্কুলে লাবুকে ভর্তি করানো হয়। শহুরে জীবনের সাথে মানিয়ে নেয়া এবং শহুরে বন্ধুদের সাথে মিলেমিশে থাকার মতো নিজেকে তৈরি ককরতে রিতীমত যুদ্ধ করতে হয় লাবুর। কিভাবে লাবু এই যুদ্ধে জয়ী হবে???? সেতো শহুরে সভ্যতার সাথে পরিচিত নয়। তাহলে কি হেরে যাবে লাবু??????
#পাঠ_প্রতিক্রিয়া:- লাবুর বাবা লাবুকে চা বাগান দেখাতে নিয়ে যায়। সেখানে একশ্রেণীর মানুষ অনবরত দরিদ্র শ্রণীকে শোষণ করেই যাচ্ছে। সমাজের এসব অসংঙ্গতীপূর্ণ দিক লেখকের লেখনীতে সুস্পষ্ট। আমি লাবুর নাম দিয়েছি বাংলার টারজেন।

May 16, 2023
মুহাম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাসগুলো পড়লে মনে হয় এত অনায়াস সাহিত্য সৃষ্টি কিভাবে সম্ভব! একেবারে কিশোরদের মতো করে কিশোরদের জন্য লেখা। নিজেকে সেই গল্পের মূল চরিত্র কল্পনা করে নিতে একেবারেই কষ্ট হয় না। দিব্যি চমৎকার সব দৈনন্দিন হাস্যরস ঘিরে রাখে পুরো সময়। উঠে আসে মানবিক দিক, সমস্যার সহজ সমাধান।
আমি বরাবরই তৃপ্তি পাই। এ বড় নির্মল আনন্দ।

October 10, 2023
এই বছরের মত বই পড়া শেষ মানে টার্গেট করে বই পড়া শেষ। শেষটা জাফর ইকবাল স্যারকে দিয়েই হল৷
বইটা আগের পড়া ছিল, অনেকদিন পরে রিভিশন দিলাম। মোটামুটি ওই আরকি টিপিক্যাল জাফর ইকবাল।
তবে, আপনাদের কাছে একটা প্রশ্ন। চা শ্রমিকদের জীবন নিয়ে কোন বই সাজেস্ট করতে পারেন? ওনাদের জীবনযাত্রা, অত্যাচার অনাচার নিয়ে খুবই কম লেখা হয়(অন্তত আমার চোখে পড়ে নাই)।

April 13, 2021
চিরচারিত ঝরঝরে টানটান গল্পকথনে সহজসরল ঘটনাবলীর কমবেশি চেনা আঙ্গিকেই হালকা মেজাজের জমজমাট আমেজের কিশোরোপন্যাস লাবু এলো শহরে। খুব একটা নতুনত্ব হয়তো নেই, তবুও মুজাই'র চিরপরিচিত সুলেখনি আর হাস্যরসের মাঝেই খুব গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য মন ছোঁয়া আন্তরিকতার উপস্থাপনে পড়তে বেশ ভাল লাগলো। সুখপাঠ্য।
August 2, 2018
মা মরা ছেলে লাবু। বনজংগলে বসবাস। না সে জংলী না বা বেবুনের দ্বারা মানুষ হয়নি টারজান কিংবা মুগলীর মতন (কিন্তু পড়লে এই দুই চরিত্রের কথাই মনে হবে, কি আশ্চর্য! -_-)। মা মারা যাবার পর বাবা লোকালয় ছেড়ে এক পাহাড়ী বনে লাবুকে নিয়ে চলে আসে। ছোট থেকে লাবু বড় হয় পশু পাখির সাথেই বলা যায়। পশুপাখি তার কথা বোঝে।
ভালই কাটছিল সব একদিন এক মহিলা লাবু আর তার বাবার খোজে ঢাকা থেকে চলে আসে। সে আর কেউ না লাবুর খালা, ঝুমু খালা। অনেক কষ্টে ঝুমু খালা তার বাবাকে ঢাকায় আসতে রাজি করে। শহরে এসে লাবু খুবই অবাক হয়। কারন এগুলোর সে কিছুই দেখেনি। ঝুমু খালা তাকে স্কুলে ভর্তি করায়ে দেন। কিন্তু কোন স্কুলেই লাবু ২ দিনের বেশী টিকতে পারে না। তার কোন না কোন বাদরামীর জন্য স্কুল থেকে বের করে দেওয়া হয়। অবশেষে ঝুমু খালা লাবুর সাথে বাজি ধরেন যদি ৭ দিন এই স্কুলে টিকতে পারে লাবু তবে কম্পিউটার কিনে দিবে সে। নতুন এই স্কুলে এসেই নতুন সব বন্ধু জুটিয়ে ফেলে সে । ঘটতে থাকে মজার সব ঘটনা আর অ্যাডভেঞ্চার।
পাঠপ্রতিক্রিয়াঃ টারজান আর মুগলীর দেশী ভার্শন।

May 19, 2020
আমার মনে হয় লেখক তার লিটু বৃত্তান্ত এবং লাবু এলো শহরে একই সময়ে দুই হাতে দুটো একই রকম কলম নিয়ে লিখেছেন মাঝে মাঝে হয়তো এক হাতের কলম একটু নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু পরক্ষনেই কলমটি ঠিক হয়ে যাওয়ার পর আবার দুই হাতে লিখা আরম্ভ করেছিলেন। লিটু আর রতনের যৌগ লাবু,রতন আর মিলি প্রায় একই। ঐখানে মাঝি মুক্তিযোদ্বা এখানে রিক্সাওয়ালা এবং দুজনে দুটো গল্প লিটু ,লাবু এবং তাদের দলকে শুনান। আমি এই দুটো লেখার মাঝে পার্থক্য খুঁজে পাইনি ।
July 28, 2026
আহা! কী অসাধারণ এক কিশোর উপন্যাস!
বইটার নামটাই আমার মগজের মধ্যে কেমন যেন একটা মারাত্মক আসক্তিকর, আনমনা, চঞ্চলা, নিরিবিলি, নস্টালজিয়া ভাব এনে দিসিলো। সেই ছোটোতে যখন স্কুলের আবাসিকে থাকতাম, আমার একটা পালানোর জায়গা ছিল বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে নেওয়া এই বইগুলা। আহা, জাফর ইকবাল স্যার, হুমায়ূন আহমেদ স্যার, হাসান আজিজুল হক স্যার ইনাদের গল্পের বইগুলার মাঝে হারায় যাইতাম। বইয়ের মাঝে ইনাদের সৃষ্টি করা জগতটা যে আমার কত ভালো লাগতো। 'লাবু এলো শহরে' বইটার নামটার মাঝেই আমি যেন এই সবকিছুর ঘ্রাণ পাচ্ছিলাম।
বইটার শুরুর দিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে, শেষের দিকটাও অনেক মজার ছিল। বিশেষ করে, শেষ অধ্যায়টা, শেষ কথা নামের ওই দুই পাতার অধ্যায়টা আমাকে একদম মারাত্মকভাবে পুলকিত করতে পারছে। বইটার মাঝামাঝি দিকে রিক্সাচালক নামে মুক্তিযোদ্ধা বিষয়ক অধ্যায়টা সেটাও ভালো ছিল, তবে এখন যেহেতু বয়সে একটু বড় হয়েছি, সেদিক থেকে এটা পড়তে গিয়ে ইতিহাসের দিক থেকে সেই সাথে ফিলোসফিকাল, সাইকোলজিক্যাল দিক থেকেও মনের ভিতর কিছু চিন্তা এসেছে, তবে সেটা যাই হোক, লাবুর জগতটা ঘুরতে পেরে আমার দারুণ ভালো লেগেছে।
আজ সকালবেলা ভার্সিটিতে ক্লাস ছিল, কিন্তু আমার টেবিলের সামনের জানালা দিয়ে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়া আর একটু কালো আকাশটা দেখে লাবুর জগতের মধ্যে হারিয়ে যাওয়ার লোভটা কিছুতেই সামাল দিতে পারিনাই। তবে যাই হোক, লাবুর সাথে জঙ্গলে ঘুরতে পেরে, তার সাথে তার ক্লাসে যেতে পারে আমার সত্যিই ভীষণ ভালো লাগছে।
লাবু এলো শহরে...

April 2, 2024
অন্যান্য কিশোর উপন্যাসের মতোই। একেবারেই সাধারণ মানের। নাথিং স্পেশাল। এটার পর অনেকদিন জাফর ইকবালের বই অফ রাখবো বলে ঠিক করেছি। তবে বইয়ের কাহিনি উলটো হলে বিশেষ ভালো লাগতো বলে আমার মনে হয়। ‘লাবু এলো জঙ্গলে’!
২.৫/৫
২.৫/৫
Read
December 24, 2020ছোটদের বই। সুন্দর 🥰
January 17, 2021
অন্যান্য কিশোর উপন্যাসগুলোর থেকে টোন একটু ডাউন। তারপরও টাইম পাসের জন্য খারাপ না। এই মাস আর কোনো ভারিক্কি বই পড়া হবে না। মুহম্মদ জাফর ইকবালের যতগুলো কিশোর উপন্যাস পারা যায়, পড়ে শেষ করার ইচ্ছা...
November 19, 2021
সেরা গল্প ছিল। এ গল্প থেকে আমি মাঝে মাঝে নিজেকে খুঁজে পাই।
November 27, 2023
'লাবু এলো শহরে' উপন্যাসের প্রধান চরিত্র লাবু। আকাশেও উড়তে পারি না, পানির নিচেও যেতে পারি না মানুষ বলে, এই নিয়ে তার মনে অনেক দুঃখ।
খুব একটা নতুনত্ব হয়তো নেই। টাইম পাসের জন্য খারাপ না।

October 19, 2024
এটা ছিল আমার পড়া প্রথম উপন্যাস! মামি বইমেলা থেকে কিনে এনেছিল আমার জন্যে!
June 30, 2022
অনেকদিন পর আবার পরপর জাফর ইকবালের কতকগুলো কিশোর উপন্যাস পড়ছি। লাইট রিড হিসেবে পড়তে ভালো লাগে। লেখক একটা ভালো আদর্শ পাঠকদের সামনে রাখতে চান, এটা বোঝা যায়।
জাফর ইকবাল কিশোর উপন্যাসেও সমকালীন সমাজ রাজনীতির টুকরোটাকরা মোজাইকের টুকরো সাজিয়ে দেন বারবারই। সাইফাইতে তো বটেই, এমনি সামাজিক উপন্যাসেও। তাঁর ননফিক লেখায় বহুদিন আগে চলেশ রিছিলের কথা পড়েছিলাম, ফিকশনে রতন কৈরীর গল্প পড়লাম। বলা বাহুল্য, ফিকশনের পরিণতি বাস্তবের মত ডার্ক নয়।
ভূতের বাচ্চা সোলায়মান বইটি মাঝেমধ্যে পড়তে ইচ্ছে হয়। সমকালীন সময়ে একটি বাংলা বই লেখার জন্য লেখককে প্রাণে মেরে ফেলার উদ্যোগ হল, এরকম উদাহরণ তো খুব বেশি নেই। কিন্তু সম্পর্কিত বিতর্কের কারণেই হয়ত বইটির সমস্ত ই কপি আন্তর্জাল থেকে সরিয়ে ফেলা হয়েছে।

May 2, 2017
আকাশেও উড়তে পারি না, পানির নিচেও যেতে পারি না! কী দুঃখের কথা। মানুষ যে কেন হলাম! এ নিয়ে লাবুর অনেক দুঃখ। এ রকম দুঃখ মনে হয় অনেক মানুষেরই তাই না। :p
May 8, 2019
হাত কাটা রবিন, দুষ্ট ছেলের দল, দীপু নাম্বার টু - এর কাতারে কোনভাবেই এই বইকে ফেলা যাবে না, তবে সুখপাঠ্য। কাহিনীটা বেশ অগোছালো। হাতের কাছে ছিল তাই পড়ে ফেললাম আর কি।
Displaying 1 - 16 of 16 reviews