What do you think?

গোয়েন্দা কিশোর-মুসা-রবিন #৩
গোল্ডেন বাইক রহস্য
গোল্ডেন বাইক নিয়ে বাইক রেসে যোগ দিতেই বিপদ শুরু হলো ডন ম্যারনের। কেউ একজন চায় না, ও রেসে টিকে থাকুক। গোয়েন্দা কিশোর-মুসা-রবিনের কাছে সাহা্য্য চাইল ডন। ওরা তদন্তে নামার সঙ্গে সঙ্গে আরও বিপজ্জনক হয়ে উঠল কেসটা। চুরি হয়ে গেল গোল্ডেন বাইক। সবশেষে ডন নিজেই উধাও হলো। অপরাধীর পদাঙ্ক অনুসরণ করে রকি বিচ থেকে সুদূর এমিটিভিলের পার্বত্যাঞ্চলে পাড়ি জমাল গোয়েন্দারা, ভয়ানক এক ষড়যন্ত্রের গন্ধ পেল, যা সাইকেল চুরির চেয়ে অনেক বেশি ভয়াবহ। বিপদের পর বিপদ। প্রাণ বাঁচানোই দায় হয়ে পড়ল কিশোর গোয়েন্দাদের।
- GenresThriller
112 pages, Hardcover
First published September 1, 2013
About the author
Rakib Hassan
563 books401 followersরকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন।
থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা।
রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
November 27, 2019
রকিব হাসানের তিন গোয়েন্দা বেশ জনপ্রিয় হলেও আমার কাছে কেন জানি অনেক আগে থেকেই বাজে লাগতো। তাই আমি রকিব হাসান বাদ দিয়েই বই পড়েছি। আমার এক ছোট বোনের প্রিয় লেখক রকিব হাসান হওয়ায় তার জন্য গোল্ডেন বাইক রহস্য বইটা নিয়ে নিলাম। তাকে দেওয়ার আগে একবার পড়ে নেওয়াকে উত্তম মনে করে পড়া শুরু করলাম আর যারপরনাই বিরক্ত হলাম৷ বইটা মোটেও ভালো লাগেনি। এমন হয়েছে অনেকগুলো বই শুরুতে অন্যরকম লাগলেও ধীরে ধীরে খাপ খেয়ে যায়। দূর্ভাগ্যবশত পুরো বইটা আমার কাছে বিরক্ত লেগেছে। 😔😔
Displaying 1 - 1 of 1 review