Jump to ratings and reviews
Rate this book

উৎবচন

Rate this book
মুক্তচিন্তা

64 pages, Hardcover

First published February 1, 2012

10 people want to read

About the author

['Ranadipam Basu' is a Bangladeshi writer, blogger and published author. He is well-known as a freethinker, rationalist and humanist. Till (2017) now he has published nine Bangla books, and many of his poems and articles have been published in magazines and journals. Some of his books, 'Yoga, Susthotay Jogcharcha' (Yoga for Better Health), 'Obomukto Goddorekha' (Free Essays on Freethinking and Literature), 'Utbochon' (Freethinker's Line), 'Khokar Janala' (Windows of Childhood), 'Tiplu' (Juvenile Story) and 'Carvaker Khonje Bharotio Dorshon' (Atheism, Carvaka and The Indian Philosophy), and `Carvaketara Bharotia Dorshon’ (The concept of Jain, Bauddha, Nyaya, Vaisheshika, Samkhya, Yoga, Purva-Mimamsa, Vedanta in Indian Philosophy) have been well-received and are popular Bengali books on literature, philosophy and rationalism.]

ভাবাবেগে আপ্লুত আর দশটা বাঙালি তরুণের মতোই ছাত্রজীবনের মধ্যলগ্নে ছড়া-কবিতা দিয়ে হাতেখড়ি হলেও কবি কিংবা লেখক হয়ে ওঠবো এমনটা ভাবনায় ছিলো না কখনোই। শখের বশে লেখা কবিতা বিভিন্ন দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হতে থাকলে লেখালেখির ইচ্ছেটাও পল্লবিত হতে থাকে সমান-সমান্তরালে। কিন্তু কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছোটাছুটি এবং দীর্ঘকালীন অবস্থিতি ও অবহেলার কারণে যাবতীয় লেখাসুদ্ধ ডায়েরিগুলো হারিয়ে তখনই মাথায় আসে লেখা সংরক্ষণের তাগিদ। নিজের লেখা নিজের কাছে তো সন্তানতুল্যই। তখনো আধুনিক তথ্যপ্রযুক্তি নাগালে ছিলো না বলে সেই বিবেচনায় হাতের কাছে যথাসাধ্য সংরক্ষিত পত্র-পত্রিকায় প্রকাশিত কবিতাগুলি নিয়েই প্রথম কবিতাগ্রন্থটির জন্ম হয় 'অদৃশ্য বাতিঘর' (২০০৬)। অতঃপর আপাত ঢাকাবাসী হয়ে অন্তর্জালিক-জগতের সুবিধায় আসা। ইচ্ছেখুশি পঠন-পাঠন আর অধ্যবসায়ের সুযোগ পেয়ে যোগ হলো লেখালেখির বহুমাত্রিকতায় নিজেকে বিস্তার এবং একই সাথে বিভিন্ন কমিউনিটি ব্লগ ও ফোরামে সক্রিয় পদচারণা।
সেই ধারায় লেখালেখির সমপরিমাণে না হলেও সমান্তরালে হতে থাকে একে একে বিভিন্ন গ্রন্থের ধারাবাহিক প্রকাশ। শিশুতোষ ছড়ার বই 'তিন দশে তেরো' (২০০৮), কিশোর-কবিতার বই 'খোকার জানালা' (২০০৮), মনোদৈহিক স্বাস্থ্য ও সচেতনতা বিষয়ক যোগব্যয়ামের ওপর প্রয়োজনীয় তথ্য ও তত্ত্বসমৃদ্ধ ব্যবহারিক গ্রন্থ 'ইয়োগা, সুস্থতায় যোগচর্চা' (২০১০), মুক্তচিন্তা ও সাহিত্য বিষয়ক প্রবন্ধ-গবেষণা গ্রন্থ 'অবমুক্ত গদ্যরেখা' (২০১১), পাঠক-ভাবনায় বিচিত্রতর বিষয়ে যুক্তিবোধ চারিয়ে দেয়ার ব্যতিক্রমী গ্রন্থ 'উৎবচন' (২০১২), শিশু-কিশোরদের বিচিত্র আবেগানুভবের মনস্তত্ত্বকে উপজীব্য করে কিশোর-গল্পগ্রন্থ 'টিপলু' (২০১৩), ছোট-ছোট চতুষ্পদী প্রণয়মূলক কবিতাকণার সংকলন 'চতুষ্পদী কষ্টগুলি' (২০১৪), এবং সর্বশেষ প্রাচীন ভারতীয় দর্শনের একমাত্র জড়বাদী তথা বস্তুবাদী দর্শন ও গোষ্ঠি চার্বাক-সম্প্রদায়কে নিয়ে বৃহদাকার গবেষণাগ্রন্থ 'চার্বাকের খোঁজে ভারতীয় দর্শন' (২০১৫)।
ইতোমধ্যে অন্যান্য ভারতীয় দর্শন যথা জৈন, বৌদ্ধ, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত দর্শনের ওপর সম্পন্ন কাজগুলো নিয়ে ফেব্রুয়ারি ২০১৭-তে চার খণ্ডে প্রকাশিত হয়েছে 'চার্বাকেতর ভারতীয় দর্শন' শিরোনামের গ্রন্থ। আর এ-সবকিছুই মূলত সেই পাঠক-সত্তাকে সামনে রেখে, লেখক হিসেবে যাঁরা আমার কৌতুহল ও আগ্রহের মূলবিন্দুতে থাকেন।

হাওড়-বাওড় আর জলার দেশ নামে পরিচিত সুনামগঞ্জের মরমীয়া সুর আর জল-হাওয়ায় বেড়ে ওঠা মননে ও মরমে লেগে আছে পলিমাটির দাগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নবিদ্যায় সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী (১৯৮৫) নিয়ে কর্মজীবনে একজন ব্যাংকার হিসেবে ক্ষুণ্নিবৃত্তির দায় মেটাতে হলেও পঠন-পাঠন-অধ্যয়নে সর্বভুকই বলা চলে। বেঁচে আছি- এই অপরিশোধযোগ্য ঋণটুকুর প্রতি সর্বময় কৃতজ্ঞতার স্মারকই আমার লেখালেখির প্রেরণা।
সমাজ-সংস্কৃতি-ভাবনা-দর্শনে মুক্তচিন্তা, যুক্তি আর বিজ্ঞানমনস্ক থাকার ঢালটুকুই এযাবৎ সম্বল করে এক অনিশ্চিৎ পথের যাত্রী। পূরণ হোক বা না-হোক, সামনে অঢেল স্বপ্ন। কেননা, নিজেকে একজন স্বাপ্নিক ভাবতে ভালো লাগে, এটুকুই।

রণদীপম বসু
Ranadipam Basu
...

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (66%)
4 stars
1 (33%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for রণদীপম Basu.
Author 19 books44 followers
December 14, 2015
সব প্রাণীরই নিজস্ব ভাষা থাকে। মানুষেরও আছে। তবে অন্য প্রাণীরা যা পারে না, মানুষ কথা বলতে পারে। মন ও মননের এক বিস্ময়কর জগত ধারণ করে মানুষ পরিণত হতে পারে এক অসাধারণ সত্তায়। এটা মানুষেরই কৃতিত্ব। এরকম বহুমাত্রিক অর্জনের কৃতিত্ব মানুষের ঝোলায় রয়েছে বলেই মানুষের উচ্চতা আর গভীরতা যেমন অসীম, সীমাবদ্ধতাও অনেক। জীবনের বহমানতায় এই গভীর উচ্চতা আর সীমাবদ্ধতার স্রোতেই মানুষ ভাসে, হাসে, কাঁদে, অন্যকেও ভাসায়, হাসায়, কাঁদায়। তবে অর্জনগুলো উজ্জ্বল বলে সবার নজরে আসে তা। কিন্তু সীমাবদ্ধতার গোপন ছায়াগুলো খুব একটা চোখে পড়ে না বলে বুদ্ধিমানরা এড়িয়ে যান সহজেই, আর বোকারা এসব ভাবতে ভাবতে আরো বোকা হতে থাকে। এসব বোকা বোকা ভাবনাই ‘উৎবচন’।

বোকাদের মন হচ্ছে মাটির তৈরি ঘড়ার মতোই, ক্ষণভঙ্গুর। একটু আঁচরেই তা ভেঙে যায়। তবু বোকা হবার কারণে কোথাও প্রকাশ করতে পারে না বলে তাঁরা তাঁদের বোকা বোকা ভাবনাগুলোকে এই ঘড়ার মধ্যেই ভরে রাখে, জমিয়ে রাখে একান্তে, বোকার মতোই। এসব বোকা বোকা ভাবনাগুলোকে ‘ঘড়ায়-ভরা উৎবচন’ শিরোনাম দিয়ে অনেকদিন ধরে একটা দীর্ঘ সিরিজ পোস্ট চালিয়ে গেছি অন্তর্জালের কমিউনিটি ব্লগে। সেই সব প্রকাশিত ও আরো অনেক অপ্রকাশিত বচনগুলো মিলিয়ে একটা বই করে ফেলার দুরভিসন্ধি কখন যে এসে গেলো ! ‘উৎবচন’ এরকমই একটা বই, যা পড়ে বুদ্ধিমানরা বিরক্ত হবেন, আর বোকারা আরো বোকা হতে থাকবেন।
মূলত আমার বোকা পাঠক-বন্ধুদের জন্যেই এ বই।

লেখক-সৃষ্ট তিনশ’ বচনের সমাহার এই বইয়ের বিষয়বস্তু হলো জীবন, জগত ও মানুষ সম্পর্কিত কিছু উপলব্ধিজাত অভিজ্ঞান, যা কোন চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তাই বইটির প্রাককথনে বলে দেয়া হয়েছে যে-

'প্রতিটি ব্যক্তি-মানুষই একেকজন দার্শনিক। কিংবা ঘুরিয়ে বললে, প্রত্যেক মানুষের মধ্যেই একটি দার্শনিক সত্তা লুকিয়ে থাকে। এই দার্শনিক সত্তাই আমাদের ভেতর-মানুষ। যা অধিকাংশ সময় মানব-মনের গভীর-গোপন কোন কন্দরে নিশ্চিন্তে ঘুমিয়ে কাটিয়ে দিতেই পছন্দ করে। তবু সে ঘুমায় না। তার বিস্ময়কর সংবেদনশীলতাই তাকে ঘুমোতে দেয় না। প্রতিদিনের যাপিত জীবনে ব্যক্তির সাথে ব্যক্তির, সমাজের, প্রকৃতির, পরিবেশের সম্পর্ক-সংঘাত-টানাপোড়েনের মধ্যে তার দুটো গভীরায়তনিক অদৃশ্য চোখ টুক করে বের হয়ে এসে সবকিছুরই একটা নিজস্ব পরিমাপ করে আবার ফিরে যায় আগের জায়গায়। ওই সময়ের যাবতীয় সম্পর্ক-সূত্রের তাৎক্ষণিক একটা নির্ধারকও সে নির্ণয় করে ফেলে তার নিজস্ব ভঙ্গিতে। এটা ঘটে ওই ব্যক্তিসত্তার সচেতন কিংবা অবচেতনভাবেই। কোন কোন ক্ষেত্রে কেউ কখনো জানতেও পারে না তার দার্শনিক সত্তার উপস্থিতির বিষয়টি। আবার কেউ কেউ নিজের গভীরে ডুব দিয়ে টের পেয়ে যান তাঁর ভেতরের অন্য মানুষটির এক দুর্বোধ্য অস্তিত্ব। কেউ আবার সেই ভেতর-মানুষটির সাথেই পেতে বসেন আরেকটি সংসার। অন্য এক উপলব্ধি ও অভিজ্ঞতায় সিঞ্চিত হয়ে নিজেকে সমৃদ্ধ করে নেন এক অতিপ্রাকৃত চেতনায়। এর কোন ব্যাখ্যা নেই, থেকে যায় কিছু অনুভব, কিছু উপলব্ধি। তবে এই উপলব্ধি কোন চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ‘প্রচলিত বিশ্বাস, বাস্তবতা বা সত্যের সাথে এই চৈতনিক উপলব্ধির ফলাফল মিলতেই হবে এমন কথা নেই। কোন কোন ক্ষেত্রে তা হতে পারে সাংঘর্ষিকও। কিন্তু তবু তা ব্যক্তিসত্তার একান্ত নিজস্ব ভাবনাই।

‘উৎবচন’কে সেরকম উপলব্ধিজাত কিছু ভাবা যেতেই পারে অথবা অন্য কিছু ভাবার স্বাধীনতাও রুদ্ধ করে না তা। তবে এর মধ্যে অতিপ্রাকৃত কোন চেতনাগত বিষয় বা অস্তিত্ব যে নেই এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। যা আছে তা নিখাদ বস্তুগত অনুভব, উপলব্ধি ও মনস্তাত্ত্বিক কিছু পর্যবেক্ষণের নির্যাস মাত্র। যেহেতু ব্যক্তিভেদে নিজস্ব জ্ঞান, চিন্তার কাঠামো ও উপলব্ধি ভিন্ন, তাই এ বইয়ে বর্তমান লেখকসৃষ্ট উৎবচনগুলোর বক্তব্য ও ভাবনার সাথে পাঠকের নিজস্ব চিন্তাসূত্রের অভিন্ন মিল খোঁজা অমূলক হবে। কিংবা প্রচলিত ধারণার উপর তা আরোপ করাও হবে অসংগত। বরং কৌতুহলি পাঠকমনে নতুন কোন চিন্তা ও প্রশ্ন জাগানোই বইটির উদ্দেশ্য।’

এক্ষেত্রে সতর্কবাণী একটাই-
বই কিনে কেউ দেউলিয়া না-হলেও ‘উৎবচন’ কিনে দেউলিয়া হবার সম্ভাবনা প্রচুর ! হা হা হা !!
...
একনজরে...

গ্রন্থ : উৎবচন / Utbachan
লেখক : রণদীপম বসু / Ranadipam Basu
ক্যাটেগরি : মুক্তচিন্তা
প্রকাশক : শুদ্ধস্বর / Shuddhashar
প্রকাশ : ফেব্রুয়ারি ২০১২, ঢাকা, বাংলাদেশ।
প্রচ্ছদ : তৌহিন হাসান
পৃষ্ঠা সংখ্যা : ৬৪
ISBN : 978 984 8837 13 9
...
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.