What do you think?


রবিকাকু
Hardcover
Published January 1, 2026
About the author
Sandip Ray
45 books14 followersSandip Ray (Bangla: সন্দীপ রায়) is a film director living in the city of Kolkata, West Bengal, India. He is the only son of the noted Bengali director Satyajit Ray and Bijoya Ray.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
May 23, 2026
"সবসময় লোক হাসানোর বিষয়টা ওঁর মোটেই ছিল না। কিন্তু রবিকাকুর ম্যানারিজমটাই আমাদের জমিয়ে রাখত। যখনই আসতেন, বুঝতে পারতাম-এবার কিছু একটা জমজমাটি ব্যাপার হতে চলেছে। নানা বিষয়ে অগাধ পাণ্ডিত্য ছিল।"
রবি ঘোষকে আমরা সবাই চিনি তাঁর অসাধারণ অভিনয়, মুখভঙ্গি আর অনবদ্য সংলাপ বলার ভঙ্গির জন্য। কিন্তু পর্দার সেই মানুষটার বাইরেও যে একজন সহজ, প্রাণখোলা, স্নেহময় এবং গভীর মানবিক মানুষ ছিলেন, সেই মানুষটিকেই খুব কাছ থেকে চিনিয়ে দেয় সন্দীপ রায়ের লেখা রবিকাকু।
জন্মসূত্রে রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার সার্কাস দলের জিমন্যাস্ট, ওয়েট লিফটিং-এ বেঙ্গল চ্যাম্পিয়ন কিংবা পুলিশ কোর্টের কেরানিবাবু হয়েও জীবনটা দিব্যি কাটিয়ে দিতে পারতেন। কিন্তু থিয়েটার, অ্যাক্টিং-এর ঝোঁকে গোড়াতেই খুঁটি যেখানে বাঁধা - সে জায়গা থেকে পার পাওয়া অত সহজ নাকি! ১৯৬২ সালে সত্যজিৎ রায়ের অভিযান ছবির মাধ্যমে রবি ঘোষের সঙ্গে রায় পরিবারের যে সম্পর্কের শুরু, তা ধীরে ধীরে হয়ে ওঠে একেবারে পারিবারিক। সন্দীপ রায়ের কাছে তিনি শুধু একজন বড় অভিনেতা নন, ছিলেন আপনজন - ঘরের মানুষ, স্নেহের “রবিকাকু”।
ছোট ছোট ঘটনা, শুটিং ফ্লোরের মজার স্মৃতি, বিদেশ সফরের গল্প, দরজার বেল বাজিয়ে রবি ঘোষের সেই পরিচিত ডাক - “বা-বু-উ” - এসব পড়তে পড়তে মনে হয় মানুষটিকে যেন চোখের সামনেই দেখতে পাচ্ছি। তাঁর হাসি, অভিমান, রসবোধ, কাজের প্রতি নিষ্ঠা - সব মিলিয়ে তিনি যেন বইয়ের পাতায় জীবন্ত হয়ে ওঠেন। বিশেষ করে গুপী গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে, অরণ্যের দিনরাত্রি, জন অরণ্য, আগন্তুক - এইসব ছবির নেপথ্যের নানা গল্প বইটিকে আরও আকর্ষণীয় করে তোলে। সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর বোঝাপড়া, অভিনয়ের সময় তাঁর নিজস্ব স্বতঃস্ফূর্ততা, এমনকি ছোট চরিত্রের মধ্যেও কীভাবে তিনি আলাদা হয়ে উঠতেন - এসব পড়ে নতুন করে মুগ্ধ হতে হয়।
বইটির আরেকটি বড় প্রাপ্তি হলো দুর্লভ সব আলোকচিত্র। রায় পরিবারের ব্যক্তিগত সংগ্রহ থেকে পাওয়া ছবিগুলো লেখার সঙ্গে এক অন্যরকম আবেগ যোগ করে, যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য সত্যিই বিশেষ আনন্দের।
তবে অবশ্যই এটি পূর্ণাঙ্গ জীবনী নয় - বরং ব্যক্তিগত স্মৃতির ভেতর দিয়ে কাছের মানুষ রবি ঘোষকে দেখা। তাই তাঁর থিয়েটার জীবন বা রায় পরিবারের বাইরের বিস্তৃত অভিনয়জীবনের বিশদ আলোচনা এখানে কম। বরং লেখক নিজেও স্বীকার করেছেন যে - "লিখতে বসেছি-ওঁর কথা ছাড়াও আরো কিছু প্রসঙ্গ যদি চলে আসে, পাঠক-পাঠিকাদের সেটা কেমন লাগবে? আমি জানি না-রবিকাকুর কথা বলতে বসলে বোধহয় এতকিছু ভেবে, এত ব্যালান্স করে চলা মুশকিল।" কিন্তু এই বিষয়গুলোই তো স্মৃতিচারণকে আরো সুন্দর করে তোলে।
"কিছু-কিছু মানুষ তো থাকেন, যাঁরা চলে গেলে আশপাশটা একেবারে ফাঁকা-ফাঁকা লাগে। মনে হয়, যাহ্-এবার কী করব? এই ভাবনাটা কামুকাকু ওরফে আমার 'ক্যামসন্'-এর ক্ষেত্রেও যেমন খাটে, তেমনই রবিকাকুর ক্ষেত্রেও হান্ড্রেড পার্সেন্ট সত্যি।" রবিকাকু পড়ে মনে হয়, বড় মানুষদের আমরা প্রায়ই শুধু তাঁদের কাজের মাধ্যমে দেখি, কিন্তু তাঁদের আসল পরিচয় লুকিয়ে থাকে ছোট ছোট অভ্যাসে, হাসিতে, নীরবতায়, ভালোবাসায়। এই বই সেই অন্দরমহলের দরজা খুলে দেয়।
Displaying 1 - 1 of 1 review


