What do you think?

উপদ্রুত উপকূল
- GenresPoetry
Unknown Binding
About the author
Rudra Mohammad Shahidullah
17 books162 followersRudra Mohammad Shahidullah (Bengali: রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ) was a Bengali poet. Shahidullah was noted for his revolutionary and romantic poetry. He is considered one of the leading Bengali poets of the 1970s.
Shahidullah was the husband of writer Taslima Nasrin. He died as a result of drug abuse.
In the popular culture of Bangladesh, Shahidullah's most well known contribution is the song Bhalo Achi Bhalo Theko, popular ever since it was written. In 1991, an annual fair called Rudra Mela was started to commemorate the poet.
Awards
1980: Munier Choudhury memorial award
1997: Bangladesh Chalachitra Sangbadik Samity award (posthumous) for the poem Amar Bhitor Bahire Ontore Ontore.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 9 of 9 reviews
November 25, 2022
আমি পৃথিবী; প্রিয়া আকাশ। আকাশের তাঁরায় তাঁরায় আজ রাতে কবিতার ঝঙ্কার। কবিতা আবৃত্তি করতে করতে আমার নিজস্ব একেলা নির্ঘুম রাত স্বর্গীয়। অন্তরে কবিতার সুর, আমি শব্দ শ্রমিক।
March 3, 2026
নিজেকে কবি নয় ; শব্দ-শ্রমিক বলতেই ভালোবাসতেন রুদ্র। সেই রুদ্রের প্রথম কবিতার বই "উপদ্রুত উপকূল"। বইটির লেখক, প্রকাশক ও যাঁদের নামে উৎসর্গ করা হয়েছে, তাঁরা সবাই মুর্দা। কবি রুদ্র প্রয়াত, বইয়ের প্রকাশক আহমদ ছফা পরলোকগত এবং রুদ্র তার পহেলা কেতাব উৎসর্গ করেছেন সিরাজ সিকদার, শেখ মুজিবুর রহমান ও কর্নেল আবু তাহেরকে।
এই কাব্যগ্রন্থে কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ রচিত কবিতাগুলোকে মোটাদাগে তিনভাগে ভাগ করা যায়। কিছু কবিতা প্রেমের, কয়েকটি রাজনৈতিক চেতনার আর বেশ কিছু মানুষ ও প্রকৃতি নিয়ে।
কিছু ছত্র কাব্যগ্রন্থটি থেকে উদ্ধৃত করা হলো:
# "আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই,
আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে-
এ-দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? "
# দহন আমার থাক, তোমার থাকুক শুধু বহন।
গহন রাত্রির শোক চোখের কিনারে জ্বলুক,
তুমি শুধু চোখের চাঁদে থেকে যাও নিসঙ্গতা।
জন্মের ক্লেদে ভেসে যাওয়া জননী-বাহুখান
আমার সংসারে থাকুক লোকের ঘৃনায়,
তুমি শুধু ফসলে সাজিয়ে বুক ফিরে এসো
প্রাপ্যের উল্লাসে। "
# "বেদনার রঙ দিয়ে আমি যারে আঁকি
হৃদয়ের রক্ত দিয়ে আমি যারে আঁকি
আমার কষ্ট দিয়ে, আমার স্বপ্ন দিয়ে যে আমার নিভৃত নির্মান
সেই তুমি, হে আমার বিষণ্ন সুন্দর "

March 20, 2019
অনেক ভালোবাসা আছে এই বইটাতে।
তবে মহাদেব সাহার সাথে অনেক মিল পেয়েছি৷
তবে মহাদেব সাহার সাথে অনেক মিল পেয়েছি৷
March 29, 2023
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ এবং উপদ্রুত উপকূল এর কথা আলাদাভাবে বলার কিছু নেই। তবুও বলতেই হয় দ্রোহ,প্রেম আর প্রতিবাদের কথা না বললেই নয়।প্রেম যতটুকু আছে তার বেশিরভাগই মনে হয়েছে প্রিয়া হারানোর শোকে কাতর এক প্রেমিক আর বেদনার কথা।যেমন অভিমানের খেয়া'য় দেখতে পাই,
প্রাপ্য পাইনি করাল দুপুরে
নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা—
এই খেলা আর কতোকাল আর কতোটা জীবন!
কিছুটাতো চাই—হোক ভুল,হোক মিথ্যে প্রবোধ,
অভিলাষী মন চন্দ্রে না-পাক জোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
আবার দেখা যায় বাতাশে লাশের গন্ধ-য় প্রতিবাদের ভাষা,
বাতাশে লাশের গন্ধ ভাসে,
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল,
জীর্ন জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আঁধার।
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী,
স্বাধীনতা—একি তবে নষ্ট জন্ম?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল?
বিশেষ করে বলতে গেলে স্মৃতি বন্টন, ইচ্ছের দরোজায়, এ কেমন ভ্রান্তি আমার,পশ্চাতে হলুদ বাড়ি পঞ্চাশ লালবাগ কবিতাগুলো যেন হৃদয় ছুঁয়ে গেছে।
রুদ্রের আরো লেখা, পড়ার প্রত্যাশায় রইলাম।
হ্যাপি রিডিং💙

February 4, 2024
প্রিয় কবি রুদ্র,
আমাদের অফ-হোয়াইট জীবনের কালার প্যালেটে লাল-নীল ক'টা কবিতা আছে। এমন অনেক রকম 'বোধ' বা মনে হওয়া আছে যার নামকরণ ছিল না কোন। কবিতার বই তার খনি। সেইসমস্ত নিষিদ্ধ অনুভূতির চর্চা, যার পরিণামে মুদ্রার এপিঠ-ওপিঠে শুধু কবি আর কষ্ট! রাত হলেই শব্দকলি ফুল হয়ে ফোঁটে কবিতার নামে৷ সেই সম্ভারে আপনার সংযুক্তির নাম পরম ভালোবাসা। ঠিক কি না পেলে অভিমান এত সুন্দর হয় জানি না!
ঋণাত্মক অনুভূতির সাথে কেমন করে বোঝাপড়ায় নামতে হয় তাও জানি না। একমাত্র কবিতায় বা চায়ের কাপে, কোন মাস্টার পেইন্টিং, জলরঙের প্রুস্যান ব্ল্যু অথবা গানে... অবিকল সেই সমস্ত বর্ণনা পেয়েছি যা বলতে গিয়েও কোনদিন ভাষা খুঁজে পাই নি! সেই ভাষার জগতে নিজেকে 'শব্দ-শ্রমিক' দাবী করা প্রিয় কবি রুদ্র- আপনি শ্রদ্ধার নাম, ভালোবাসার নাম, বিষণ্নতার নাম, আমাদের জীবনে অবর্ণনীয় বর্ণনার নাম....
('উপদ্রুত উপকূল' অসাধারণ কবিতা সংকলন! এতটাই অসাধারণ যে আলাদা করে একটা বা দু'টা কবিতা বিশেষায়িত করা যায় না। এত এত অনুভূতির তোলপাড় আন্দোলনে শব্দঝড় নেমে আসে, তখন আর গুছিয়ে লেখার উপাই থাকে না কিছু। বরং মূক হয়ে ভাবতে বসতে হয়... কবিতার সমান্তরালে!)
আকাশের ঠিকানা দিয়ে গেছেন বলে চিঠির মত একটা লেখা তুলে রাখলাম। শুধু একটা কথা, এই 'ভালো আছি ভালো থেকো'র দু'টা সর্বনামের কেও ভালো ছিলো না, নেই ও, সম্ভবত থাকবেও না...

April 29, 2024
"বিপ্লবের স্বপ্ন বুকে মানুষেরা যেভাবে ঘুমোয়,
যেভাবে তোমার চোখে মিশে থাকে বেদনার লাভা
বিস্ফোরন বুকে নিয়ে আমিও তেমনি আছি।
আমাকে নিকটে রাখো, বুকে রাখো শীতার্ত স্বদেশ—
প্রয়োজন ছাড়া আমি জ্বলি না কখনো।"
"একটি-আমার ধংশেও যদি
অমলিন অনবদ্য
একটি-তোমার বেঁচে থাকা হয় সত্য,
আমি তবে হবো সেই ধংশেই অপরূপ।"
"ক্ষুধা ও খরার এই অবেলায়
অতোটা ফুলের প্রয়োজন নেই।"
"সব কথা শেষ হলে ফিরে যাবো,
একটি চোখ রেখে যাবো শিথানের জানালায়।
সব কথা শেষ হলে করাঘাত জাগাবে তোমায়,
তুমি এসে খুলবে দুয়ার— দ্যাখা হবে না।"
"আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ,
নীরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,
আমাকে গ্রহণ করো।
উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান,
আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ।
আমাকে আর কী বেদনা দেখাবে?"

May 5, 2024
থামাও মৃত্যুর এই অপচয়, অসহ্য প্রহর।
স্বস্তির অস্থিতে জ্বলে মহামারী. বিষণ্ন অসুখ,
থামাও, থামাও এই জংধরা হৃদয়ের ক্ষতি।
ইটের দেয়াল ভেঙে যে-ভাষার সদর্প উত্থান
যে-ভাষার নিত্য জন্ম মানুষের জ্বলন্ত শিখায়,
আজ কেন সে-ভাষার কলরব শুনি না জীবনে?
স্বস্তির অস্থিতে জ্বলে মহামারী. বিষণ্ন অসুখ,
থামাও, থামাও এই জংধরা হৃদয়ের ক্ষতি।
ইটের দেয়াল ভেঙে যে-ভাষার সদর্প উত্থান
যে-ভাষার নিত্য জন্ম মানুষের জ্বলন্ত শিখায়,
আজ কেন সে-ভাষার কলরব শুনি না জীবনে?
March 9, 2025
আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই,
আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে-
এ-দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়?
আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে-
এ-দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়?
July 2, 2026
3.5/05
Displaying 1 - 9 of 9 reviews