দেড় হাজার বছর ধরে থর মরুভূমির বুকের মধ্যে সিন্ধুর ইতিহাসের তিনটি রক্তাক্ত অধ্যায়ের স্রোত সমান্তরাল ভাবে বয়ে চলেছে। এই উপন্যাসের প্রধান চরিত্র সিন্ধুদেশের শেষ স্বাধীন হিন্দু রাজা মহারাজা দাহির সেন। মহারাজা দাহিরের সময়কে কেন্দ্র করে ৬৬২ থেকে ২০২২ সাল পর্যন্ত সিন্ধুদেশের দীর্ঘ চলমান সময়ের ইতিবৃত্ত এই উপন্যাস। ৭১২ খ্রিঃ আরবের সিন্ধুজয়ের অপমান আজও সিন্ধুবাসী ভুলতে পারেননি, বর্তমান সময়ে তাঁরা মহারাজা দাহিরকে সামনে রেখে সিন্ধুদেশ আন্দোলন শুরু করেছেন।
১৯৮২ সালের ৯ এপ্রিল জন্ম। লেখিকা গবেষনাধর্মী লেখা লিখতে ভালোবাসেন। লেখালেখির পাশাপাশি নাট্য পরিচালনা এবং অনু-চলচ্চিত্র তৈরি করেন। লেখিকার নিজস্ব একটি নাটকের দল আছে, যার নাম 'অরাম নাটুয়া'। তিনি দীর্ঘদিন ধরে পথ শিশুদের নিয়ে কাজ করেছেন। লেখিকার বিভিন্ন গ্রন্থের মধ্যে অত্যন্ত জনপ্রিয় গ্রন্থ 'লাল চিনার পাতা', 'সেথায় চরণ পড়ে তোমার', 'বিস্মৃতির দর্পনে বিশ্বরূপ', '১৯৩৭ নানকিং', 'মীরা', '১৯৮৪ সর্দার গদ্দার হে', 'ভাঙা শিকারা', 'ধর্ষণের সেকাল ও একাল'।