Jump to ratings and reviews
Rate this book

ভৌতিক পালঙ্ক

Rate this book

159 pages, Hardcover

First published January 1, 1981

Loading...
Loading...

About the author

Bibhutibhushan Bandyopadhyay

211 books1,191 followers
This author has secondary bangla profile-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়.

Bibhutibhushan Bandyopadhyay (Bangla: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) was an Indian Bangali author and one of the leading writers of modern Bangla literature. His best known work is the autobiographical novel, Pather Panchali: Song of the Road which was later adapted (along with Aparajito, the sequel) into the Apu Trilogy films, directed by Satyajit Ray.

The 1951 Rabindra Puraskar, the most prestigious literary award in the West Bengal state of India, was posthumously awarded to Bibhutibhushan for his novel ইছামতী.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
21 (30%)
4 stars
21 (30%)
3 stars
26 (37%)
2 stars
2 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Riju Ganguly.
Author 45 books1,934 followers
November 1, 2014
আমাদের ছোটবেলায় গাছপালা বেশি ছিল, রাস্তাঘাট বেশি অন্ধকার ছিল (একে তো লাইট ছিল কম, তায় আবার লোডশেডিং লেগেই থাকত), বাড়িঘরের আনাচে-কানাচে অন্ধকার জমাট বেঁধে থাকত এমনকি দিনে-দুপুরেও (অষ্টপ্রহর টিভি চলত না যে!), ফলে আর কা'র কী হত তা জানিনা, কিন্তু ভূতের ভয়টা আমাদের ওপর চেপে বসত সূর্য ডুবলেই! সেই সময় যেসব পত্র-পত্রিকা আমাদের সঙ্গী ছিল ("আনন্দমেলা", "শুকতারা", আর "কিশোর জ্ঞান বিজ্ঞান") তাদের মধ্যে একমাত্র শেষোক্তটি বাদে বাকিগুলোতে যেসব ভূতের গল্প প্রকাশিত হত, সেগুলোর কথা ভাবলে এখনও চুল খাড়া হওয়ার যোগাড় হয়| এই বইটি ছিল তেমনই একটি বই, যাতে এমন বেশ কিছু গল্প ছিল যেগুল পড়লে সিরিয়াসলি ভয় হয়| সেই যুগ গেছে, কিন্তু বইটি (বা তার কোনো আধুনিকতর সংকলন পেলে সেটি) পড়লে সেই শিরশিরানি-টা পেলেও পেতে পারেন| ট্রাই করুন, খারাপ লাগলে গালাগাল দেওয়ার জন্যে আমি তো রইলামই এখানে|
Profile Image for Madhurima Nayek.
361 reviews136 followers
April 16, 2019
"ভৌতিক পালঙ্ক" এই ছোটগল্পটি "বিভূতিভূষণ গল্পসমগ্র" থেকে নেওয়া হয়েছে। গল্পটি একটি অতি আধুনিক এবং চীনদেশীয় খাট (যা জগতে অদ্বিতীয়) কে কেন্দ্র করে , যার জন্য চারপাশে নানান অলৌকিক কাণ্ড ঘটতে থাকে।

চমৎকার লেগেছে।
বেশ ভয়ের ছিল গল্পটা।
অনেকদিন থেকে ইচ্ছা ছিল পড়ার, অবশেষে সেই ইচ্ছে পূর্ণ হল।😊
Profile Image for Alamgir Baidya.
200 reviews7 followers
February 9, 2025
বিভূতিভূষণের কিছু কিছু গল্পের দুর্ভাগ্য যে তারা বিভূতিভূষণের গল্প! এই গল্পটিই যেমন। একক গল্প হিসেবে একটা দারুণ ভৌতিক গল্প। জীবদ্দশার অতৃপ্তি আত্মাকে বেঁধে রেখেছে একটা স্থান বা পাত্রের সাথে, ভূতের গল্পের পক্ষে এ একদম জমজমাট একটা প্রেক্ষিত। কিন্তু ওই যে! না চাইতেও মনে থেকে যায় এটা বিভূতিভূষণের লেখা। আর তখনই বিচারের মাপকাঠি পৌঁছে যায় একলাফে অনেকটা উচ্চতায়। তখন মনে হয় ছো! বিভূতিভূষণ এর থেকে অনেক অনেক ভালো গল্প লিখেছেন। এই অনভিপ্রেত তুলনা সরিয়ে রেখে যদি গল্পটির রোমহর্ষক উত্তেজনা উপভোগ করতে পারেন, তবে গল্পটিকে ৫ এ অন্ততঃ ৪ দেবেন বলেই আমার বিশ্বাস। আমি পারিনি তাই ৩ দিয়েছি। সাড়ে ৩ দেওয়ার সুযোগ নেই বলেই।
Profile Image for Subrata Pal.
112 reviews7 followers
August 22, 2022
ভূতের গল্প হিসেবে মন্দ নয়। তবে অসাধারণ বা দারুন বলতে পারলাম না।

Summary: একটি ভৌতিক পালঙ্ককে নিয়ে এই গল্পটি। একজন অ্যান্টিক লাভার সেই পালঙ্কটি কেনেন এবং তারপরে সেই পালঙ্কটি থেকে কিছু কান্নার আওয়াজ শোনা যায় রাতের বেলায় এবং সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যে তার বন্ধুকে আনা হয় তার বাড়িতে। সেই বন্ধু শেষ পর্যন্ত বুঝতে পারে যে পালঙ্কটি আগে যাদের ছিল তাদের আত্মাগুলো এখনো পালঙ্কে সাথেই জড়িয়ে রয়েছে। শেষ পর্যন্ত পালঙ্কেটিকে তারা আবার বিক্রি করে দেয়।
This entire review has been hidden because of spoilers.
Profile Image for KhanDakar AySha SiddiKa RicHi.
23 reviews5 followers
February 28, 2022
ভৌতিক ছোটগল্পটিতে ভৌতিকতাটা তেমন একটা ভালো লাগলো না।
Displaying 1 - 5 of 5 reviews