Jump to ratings and reviews
Rate this book

তুমি ছাড়া আর কোন্ শালারে আমি কেয়ার করি?

Rate this book
“তুমি ছাড়া আর কোন্ শালারে আমি কেয়ার করি?" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
কবিতায় ফরহাদ মজহার এমন এক স্বতন্ত্র স্বর যা তাঁর সমকালে, অসময়ের উল্টো স্রোত। বেয়ে প্রেম, প্রজ্ঞা ও প্রতিবাদের ভাষা, প্রতীকইশারায় নতুন অর্থোৎপাদনের কাব্যিক সুষমা বিস্তার করে। এখন সেই অভিনিবেশের কাল, যা কবিতায় ইস্পাতের ঠোট নিয়ে আঘাত ও অন্তর্ঘাত মােকাবিলা করে। এই ত্রস্ত, নিস্তব্ধ। গুমাতঙ্কের ভিতরে, কবিকে প্রহরীর মতাে জেগে থাকতে হয়, স্বপ্ন ও সাহস নিয়ে । সেই স্বাক্ষর এই কাব্যে রেখেছেন ফরহাদ মজহার। কবি থােড়াই কেয়ার করে চোখ রাঙানি শাসানি। প্রতিকল সময়ে বয়ে নিয়ে চলেছেন সংক্ষুব্ধ তরণী।

47 pages, Hardcover

Published January 1, 2024

About the author

Farhad Mazhar

36 books20 followers
Farhad Mazhar (ফরহাদ মজহার) is a Bangladeshi writer, columnist, poet, social and human rights activist, and environmentalist.
He graduated with honours in pharmacy from the University of Dhaka in 1967 and worked as a pharmacist in New York in the seventies and eighties. Mazhar also studied political economy in New School of Social Research. He is the founding member and managing director of UBINIG (Policy Research for Development Alternative) a policy research and advocacy group in Bangladesh working as an integral part of the community with the grassroots people to strengthen common resistance against the dominant processes of globalisation as well as creating space for strategic negotiations whenever possible.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Md. Shahedul Islam  Shawn.
197 reviews4 followers
December 31, 2024
ভীষণ অবাকই হয়েছে বলতে হয়, এমন ভিন্ন আঙ্গিকের এবং ফিরহাদ মজহারের লেখা প্রথম বই 'তুমি ছাড়া আর কোন শালারে আমি কেয়ার করি'। এ কেয়ার লেখকের প্রিয় শরতের প্রতি, সাগুফতা র প্রতি। এ কেয়ার প্রিয় পরওয়ারদিগারের প্রতি।

"বুঝতে পারি তুমি আমার চিঠি পাও না। আঙুল কেটে কালি বানিয়ে রক্ত দিয়ে পত্র লিখলেও দেখি চিঠি উড়ে যায় কিন্তু অক্ষরগুলা আমার কাছেই পড়ে থাকে বারান্দায়। কালো কালো পাথরের দানার মতো বিচিত্র কিন্তু বিচ্ছিন্ন। যতোভাবেই তাদের আবার সাজাবার কোশেশ করি কালির আঁকাবুকি শুধু ডানা ঝাপটায় তথাপি আর বাক্য হয়ে উঠতে পারে না।

পরওয়ারদিগার, আল্লার কালাম মানুষের কাছে পৌঁছাতে পারে, কিন্তু মানুষের ভাষা আল্লার দরবারে কি নিজগুণে পৌঁছাবে না? তুমি কবির কবি হয়েও অবশেষে কবিদের কথাই ভুলে গেলে?

তারপরও কসম চাঁদ ও সূর্যের, অমাবস্যা ও জ্যোৎস্নার, সর্বোপরি জোয়ার ও ভাটার, দুনিয়ায় আস্তিক কি নাস্তিক যতো পদ্য লেখা হয় সবই কেবল তোমার উদ্দেশ্যেই। তুমি ছাড়া মনুষ্য জীবনের আর কোন মহৎ উসিলা নাই। তোমাকে অস্বীকার? নাস্তিকতা? সেও মানুষের বেঁচে থাকার এক প্রকার চতুর পদ্ধতি কেবল।

দেখো অনন্ত যুদ্ধের কালে আমি পদ্য লিখছি মেশিন গান ও বন্দুকের নলে, টমাহক ও ট্যাংকের গালে এবং সর্বোপরি বুশ ও ব্লেয়ারের পাছায়।

যদি তুমি দেখতে আমি অক্ষরগুলো কিভাবে সাজাই যাতে তারা নিত্যদিন তোমার জিকির করতে পারে তাহলে নিরাকার তুমি পূর্ণচন্দ্র হয়ে উদিত হতে সর্বত্র। সারা দুনিয়া হলুদে মিলনের বৈবাহিক সুসমাচার হয়ে উঠত।

অথচ আমার কল্পনা সীমিত। ভাবি তুমি মঙ্গলগ্রহের আকাশ আরেকটি নক্ষত্রবান পৃথিবী! যাকে বহু লক্ষ আলোকবর্ষ দূর থেকে এক বাটি সমুদ্রের জলের মতো মনে হয়। টলটলে সুন্দর। এই সেই বঙ্গোপসাগর যাকে তোমারই ঘাম ও লবণের আনন্দ ভেবে আমি ডুবে মরতে রাজি। লবণ বলে একবারও ভয় করি না।"

জোরে আবারও পড়তে মনে চায় "তুমি ছাড়া আর কোন শালারে আমি কেয়ার করি"।

ডারউইন! শালার মাছ বিবর্তন শিখলো নাহ
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.