এই গল্পটা তেমন পছন্দের না। বড় হয়ে যাওয়া গোয়েন্দাদের চরিত্রে বদলগুলো হজম করতে কষ্ট হয়। আর রহস্যটাও তেমন জমাটি না। তবে এই গল্পে একটা স্পেশাল জায়গা আছে, যেটা খুব পছন্দের।
কিশোরের প্রতি মুসার মন্তব্য-
"ভুল বললে, তোমার দিকে তো তাকায়ই। তুমিই তাকাও না। মেয়েদের সামনে অমন হাঁড়ির মতো মুখ করে রাখলে কি আর ওরা পছন্দ করবে? তোমার কথাবার্তাও বড় বেশি চাঁছাছোলা। আসলে একমাত্র জিনাই সহ্য করতে পারে তোমাকে, তুমিও পারো। দুজনেরই স্বভাব এক তো...'
প্রায় স্পষ্ট ইঙ্গিত জিনা আর কিশোরের মধ্যকার একটা রসায়নের!
তবে রকিব হাসান পূর্বের লাইনে ফিরে গেছেন এটাতেই খুশি হয়েছিলাম৷ বড় বড় ভাবের তিন গোয়েন্দা কম পছন্দ।