আপনাকে একটা দ্বীপে গিয়ে একাকী এক মাস কাটাতে হবে। প্রয়োজনীয় সব রসদপত্র সাথে দিয়ে দেয়া হলো। এখন আপনাকে বলা হলো যে আপনি সাথে করে একটাই বই নিতে পারবেন এবং সেটি হবে হবে তিন গোয়েন্দার। আপনি কোন বইটা নিবেন? কমেন্টে লিখে ফেলুন!
আপনি লিখতে লিখতে আমি কোন বইটা নিতাম সেটা জানিয়ে দিচ্ছি।
আমি নিতাম অথৈ সাগর বইটা।
এই বইটা মানুষকে অনেক কিছু শেখায়। মানুষকে চ্যালেঞ্জ নিতে শেখায়, বিপদে ধৈর্য্য ধারণ করতে শেখায়, অধ্যবসায় শেখায়, পরিশ্রম করার মানসিকতা শেখায়। হাল ছেড়ে না দেয়ার মানসিকতার অনন্য দৃষ্টান্ত পাওয়া যায় এই বইতেই। বারবার বিপদ আসবেই, কিন্তু চেষ্টা করতে হবে একদম শেষ পর্যন্ত, বিপদকে মোকাবিলা করতে হবে। আর বিপদে ভেঙে পড়া যাবে না, চেষ্টা করতে হবে, মাথা খাটাতে হবে। ঠিকই একটা না একটা উপায় বের হয়ে আসবেই।
আরেকটা চমৎকার বিষয় রয়েছে এই বইতে, সেটা হলো বন্ধুত্বের এই উজ্জ্বল দৃষ্টান্ত। বন্ধুত্বের সংজ্ঞাটা নতুন করে জানতে পারবেন এই বইতেই!
এতো কিছুর সমাহার এই চমৎকার বইটাকে শুধুমাত্র একটি "রহস্যগল্প", "থ্রিলার" কিংবা "এডভেঞ্চারের বই" বললে ভুল হবে, এটি যেন একটি "ভালো বই" এর চমৎকার উদাহরণ।
কষ্টের অথৈ সাগরে কূল খুঁজে না পেলে সঙ্গী করে নিন "অথৈ সাগর"-কে!
লেখা: ১১ সেপ্টেম্বর ২০২০। ফেসবুক পোস্ট।