Jump to ratings and reviews
Rate this book

সন্তু-কাকাবাবু #9

জঙ্গলগড়ের চাবি

Rate this book

164 pages, Hardcover

First published April 1, 1987

6 people are currently reading
80 people want to read

About the author

Sunil Gangopadhyay

739 books982 followers
Sunil Gangopadhyay (Bengali: সুনীল গঙ্গোপাধ্যায়) was a famous Indian poet and novelist. Born in Faridpur, Bangladesh, Gangopadhyay obtained his Master's degree in Bengali from the University of Calcutta, In 1953 he started a Bengali poetry magazine Krittibas. Later he wrote for many different publications.

Ganguly created the Bengali fictional character Kakababu and wrote a series of novels on this character which became significant in Indian children's literature. He received Sahitya Academy award in 1985 for his novel Those Days (সেই সময়). Gangopadhyay used the pen names Nil Lohit, Sanatan Pathak, and Nil Upadhyay.

Works:
Author of well over 200 books, Sunil was a prolific writer who has excelled in different genres but declares poetry to be his "first love". His Nikhilesh and Neera series of poems (some of which have been translated as For You, Neera and Murmur in the Woods) have been extremely popular.

As in poetry, Sunil was known for his unique style in prose. His first novel was Atmaprakash (আত্মপ্রকাশ) and it was also the first writing from a new comer in literature published in the prestigious magazine- Desh (1965).The novel had inspiration from ' On the road' by Jack Kerouac. His historical fiction Sei Somoy (translated into English by Aruna Chakravorty as Those Days) received the Indian Sahitya Academy award in 1985. Shei Somoy continues to be a best seller more than two decade after its first publication. The same is true for Prothom Alo (প্রথম আলো, also translated recently by Aruna Chakravorty as First Light), another best selling historical fiction and Purbo-Paschim (পূর্ব-পশ্চিম, translated as East-West) a raw depiction of the partition and its aftermath seen through the eyes of three generations of Bengalis in West Bengal, Bangladesh and elsewhere. He is also the winner of the Bankim Puraskar (1982), and the Ananda Puraskar (twice, in 1972 and 1989).

Sunil wrote in many other genres including travelogues, children's fiction, short stories, features, and essays. Though he wrote all types of children's fiction, one character created by him that stands out above the rest, was Kakababu, the crippled adventurer, accompanied by his Teenager nephew Santu, and his friend Jojo. Since 1974, Sunil Gangopadhyay wrote over 35 novels of this wildly popular series.

Death:
Sunil Gangopadhyay died at 2:05 AM on 23 October 2012 at his South Kolkata residence, following a heart attack. He was suffering from prostate cancer for some time and went to Mumbai for treatment. Gangopadhyay's body was cremated on 25 October at Keoratola crematorium, Kolkata.

Awards & Honours:
He was honored with Ananda Award (1972, 1979) and Sahitya Academy Award (1984).

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
91 (23%)
4 stars
151 (38%)
3 stars
120 (30%)
2 stars
23 (5%)
1 star
3 (<1%)
Displaying 1 - 13 of 13 reviews
Profile Image for Saumen.
257 reviews
January 11, 2023
মাঝে মাঝে আমি যে একটা গোয়েন্দা থুড়ি মিস্ট্রি গল্প থেকে কি চাই, নিজেই বুঝি না। এই গল্পটা বেশ ভাল লেগেছে, তাও মনে হচ্ছিল কাকাবাবুর পাগলামির পার্টটা একটু ছোট করে, আরো কিছুটা একশন বা ইতিহাস ঢোকানো যেত না?

আসলেই গোয়েন্দা গল্পে খুঁত ধরা খুবই সোজা। এসব গল্প পড়তে বয়সটা আরো ৫-১০ বছর কম হলে ভাল হয়। নয়ত এ নেই, ও নেই এসব কথায় রেটিং কমে যায়।

ফিলিং বুড়ো বুড়ো।
Profile Image for Saima  Taher  Shovon.
530 reviews200 followers
June 1, 2020
কাকাবাবু ভয় পাইয়ে দিয়েছিলো এবার😄
Profile Image for Afrin Sultana  Moutusi .
83 reviews10 followers
September 25, 2020
কাকাবাবুর অন্য গল্পগুলোর তুলনায় এটা কে চলনসই-ই বলা যায়। একটা জিনিসে শুধু একটু অসংগতি দেখলাম তা হলো এই গল্পটা রয়েছে কাকাবাবু সমগ্র এর ২ নাম্বার পার্ট এ। কিন্তু এখানকার একটা ঘটনার রেফারেন্স কাকাবাবু সমগ্র ১ এর " কলকাতার জঙ্গলে " গল্পটার মধ্যে রয়েছে। তখন কলকাতার জঙ্গলের সেই দুর্ধর্ষ ভিলেন রাজকুমার কিভাবে কোত্থেকে এলো তা এতদিন পর এই বই টা পড়ে জানতে পারলাম। তাছাড়া গল্পের দিক দিয়েও অনেক ব্যাপার কেই অতিরিক্ত বলে মনে হলো। যেনো গল্প কে অযথা টেনে বড় করার প্রচেষ্টা। কাকাবাবু আমার খুব প্রিয়, তাই একটু অসংগতি ও খুব মন খারাপ করে দেয়।
Profile Image for Mahbuba Sinthia.
133 reviews97 followers
April 16, 2021
কাকাবাবুর পাগলের প্রলাপ শুনে হাসব না কাঁদবো, বুঝতে পারছিলাম না।
Profile Image for Mehedi Hasan.
123 reviews30 followers
May 17, 2020
বইঃ জঙ্গল গড়ের চাবি।
লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়
প্রকাশনাঃ আনন্দ পাবলিশার্স (কলকাতা)

যারা সুনীলের কাকাবাবু সিরিজের বই পড়েছেন তারা কাকাবাবু এবং সন্তুর সাথে নিশ্চয় পরিচিত। জঙ্গলগড়ের চাবি বইটি কাকাবাবু সিরিজের নবম বই।

প্লটঃ সন্তুর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হয়েছে তাই তার ফলাফলের জন্যে খুবই দুশ্চিন্তার মধ্যে আছে, রাতে ভালমতো ঘুম হয়নি কিন্তু ফলাফল দেখে সে খুবই আশ্চর্য হয়ে যায়।সন্তু ভেবেছিল ফেইল করবে কিন্তু তার ভাবনাকে পিছনে ফেলে সে খুব ভাল রেজাল্ট করে এবং পএিকাতেও তার নাম বের হয়।

পরেরদিন সকালে কাকাবাবু পার্কে হাটতে যায় কিন্তু একটু পরেই সন্তু শোনতে পায় কে যেন কাকাবাবুকে গুলি করেছে তখনি সন্তু কাকাবাবুর কাছে যায় এবং ডাক্তার ডেকে এনে তার চিকিৎসা করান ডাক্তার বলেন কাকাবাবুকে এমন গুলি করা হয়েছে যা দিয়ে হিংস্র বাঘ,ভাল্লুক জখম করে তাদের ঘুম পাড়িয়ে দেয়। ঐ ভয়ংকর গুলি খেয়ে কাকাবাবুর  হাত পা আসার হয়ে যায় তার একপা এমনিতেই নেই ক্রাচ দিয়ে হাটতে হয় তার মধ্যে তার হাতও অকার্যকর হয়ে গেলে তাকে বায়ু পরিবর্তনের জন্যে এিপুরায় পাঠায় এবং সেখানে বিভিন্ন রোমহষর্ক ঘটনা ঘটতে থাকে।
কাকাবাবুর মাথায় একটা স্থানের ম্যাপ রয়েছে যার নাম জঙ্গল গড় এবং অনেকে মনে করে সেখানে এিপুরার রাজার গুপ্তধন রয়েছে।  রাজকুমার নামে এক ব্যাক্তি সে গুপ্তধনের অধিকারী হিসেবে দাবি করে কিন্তু সে জঙ্গলগড়ের সন্ধান জানে না। জঙ্গলগড়ের সন্ধান একমাএ কাকাবাবু জানেন তাই এক রাতে হোটেল থেকে কাকাবাবু এবং সন্তুকে কিডন্যাপ করে রাজকুমার,কর্নেল ও তার গ্যাং। জঙ্গলগড়ে যাবার ম্যাপ তৈরি করে দেয়ার জন্যে কাকাবাবুকে তারা বিভিন্ন শারিরীক ও মানসিক নির্যাতন করে।

শেষে কি কাকাবাবু কি জঙ্গলগড়ের সন্ধান দিয়েছিল? দিয়ে থাকলেও সেখানে কি গুপ্তধন ছিল? আর সেখানে গুপ্তধন থাকলেও তা কি উদ্ধার করতে পেরেছিল? এসব প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই বইটি পড়ুন। পার্সোনালি বইটা আমার ভালো লেগেছে, বইটি কিশোরদের জন্যে লেখা হলেও আশা করি সব বয়সী পাঠকরা সমানভাবে উপভোগ করবে।

বইটির মধ্যে কিছু টুইষ্ট আছে যা পাঠকদের ধরে রাখতে বাধ্য করবে আছে এিপুরা সম্পর্কে নানা তথ্য,রাজা রাজরাদের কুটনৈতিক ষড়যন্ত্র, ক্ষমতার লড়াই। তাছাড়াও আছে সন্তুর কিছু দুঃসাহসিক কাজ।
Profile Image for Madhurima Nayek.
361 reviews134 followers
July 30, 2020
সন্তু কাকাবাবু #৯

প্রথম দিকটা সন্তুর রেজাল্ট বেরোনো নিয়ে একটু বেশিই বাড়ানো হয়েছে, ওখান টা একটু ছোটো করে বর্ণনা করলেই হত।তারপরও কাকাবাবুর মাথার গন্ডগোল নিয়েও অহেতুক বাড়ানো হয়েছে, যেটা একদমই ভালো লাগছিলো না। যতগুলো কাকাবাবু সিরিজ পড়েছি তার মধ্যে এটা আমার খুব খারাপ লেগেছে,সত্যি বলতে কি বড্ড বিরক্ত হয়েছি।আমি অন্তত এই গল্পটা কাউকে পড়ার জন্য সাজেস্ট করবো না।

বাঘ মারার গুলিতে জখম হন কাকাবাবু, এতে তাঁর হাত অকেজো হয়ে যায় সাময়িক ভাবে,এবং কিছুটা অপ্রকৃতিস্থও হয়ে পড়েন। ডাক্তারবাবু সাজেস্ট করেন বায়ু পরিবর্তনের জন্য।তাঁকে নিয়ে যাওয়া হয় ত্রিপুরায়। কিন্তু সেখানে গিয়েও নিস্তার নাই। শত্রু সেখানেও আক্রমণ করে কাকাবাবুকে। সেই শত্রুপক্ষের দাবি কাকাবাবুর কাছে জঙ্গলগড়ের চাবি আছে, আর এই জঙ্গলগড়েই লুকানো আছে রাজা অমর মানিক্যের গুপ্তধন । সেটা নেওয়াই তাদের মূল লক্ষ্য। এরপর ? কাকাবাবু কি তাদের হাতে জঙ্গলগড়ের চাবি তুলে দেবেন ?
Profile Image for Soham.
81 reviews5 followers
January 2, 2023
কাকাবাবুর গল্পগুলোকে তিনভাগে ভাগ করা যায়: বেশ ভালো, মাঝারি আর খারাপ। এটা প্রথম দলে থাকবে। এই বইগুলো পড়ার যে বয়স, সেই বয়সটা পেরিয়ে আসার পরে নানা ছোটখাটো ফাঁকফোঁকর নজরে আসে। তবু পড়তে ভালো লাগে। তার একটা কারণ নস্টালজিয়া হলে (এর কিছু লেখার জন্যে ছোটবেলার পুজোর ছুটির নির্ভার নিশ্চিন্তির স্মৃতি জড়িয়ে আছে) আরেকটা অবশ্যই সুনীলের ঝরঝরে গদ্য। সংলাপ, ছোটখাটো বর্ণনা আর টুকিটাকি সমাজবীক্ষা।

একটা কন্টিনিউয়িটি ব্রেক এ গল্পে রয়েছে বলে মনে হয়। ভিলেন রাজকুমার আগেই একবার (কাকাবাবু #৬) এ সিরিজে দেখা দিয়েছে, কিন্তু এবারের গল্পে সেই আগের মোলাকাতের কোনো উল্লেখ নেই। 'কলকাতার জঙ্গলে' কী পরে লেখা হয়েছিল, নাকি সুনীল জগৎসজ্জার এইসব খুঁটিনাটি অতটা খেয়াল করেননি?
Profile Image for Avik Sinha.
9 reviews
May 5, 2023
গল্পের শুরুটা বেশ ভালো, অন্যান্য কাকাবাবু গল্পের চেয়ে অনেকটাই ভালো । ভেবেছিলাম কাকাবাবুর এই গল্পটা অন্তত 5🌟 rate দেওয়ার মতোই লাগছে। কিন্তু শেষটা এভাবে হবে ভাবাই যায়না, শুরুতে এতো ভা���ো সাসপেন্স রেখেও কি হলো?? শিশিরবাবুর চরিত্রটা উপস্থাপনা একেবারেই হয়নি, সহজেই বোঝা যাচ্ছে উনিই রাজকুমারের দলের মূল পান্ডা। Villain কে সেটা যদি গল্পের মাঝেই বোঝা গেলো তাহলে গল্পঃ পড়ে আর কি মজা?? তবুও অন্যান্য গল্পের চেয়ে এটা একটু আলাদাভাবে লেখা বলে মনে হওয়ায় 3🌟।
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Pritom Paul.
134 reviews1 follower
May 17, 2020
কাকাবাবুর এবারের অভিযান ত্রিপুরায়।
ত্রিপুরা আমার বেশ চেনা শহরে ছোটবেলার অনেক
মধুর সময় কাটিয়েছি ত্রিপুরায়,
তাই গল্পের স্থান গুলো পরিচিত হওয়ায় বেশ ভাল লাগলো।
ত্রিপুরা রাজ্যের রাজা অমরমানিক্য গুপ্তধন লুকিয়ে রেখেছিল।
কাকাবাবু সেই গুপ্তধনের রহস্য উদ্ঘাটনে জরিয়ে পড়ছে।
Profile Image for Mahmud.
109 reviews2 followers
September 30, 2023
কাকাবাবু যে এবার কি থেকে কি করে ফেললেন। এক কথায় চমৎকার! শেষের দিকে সবকিছুর বহিঃপ্রকাশটা ভালই লেগেছে, তবে কাকাবাবু সিরিজের এই এক সমস্যা হলো তাড়াহুড়োয় কাহিনী শেষ করে ফেলা। এই গল্পেও তার ব্যাতিক্রম নয়।
তবে সব শেষে বলবো ভালই লেগেছে।
Profile Image for Simran Bodhak.
195 reviews7 followers
March 30, 2022
Surprising direction of narrative for this story but enjoyable all the same.
Profile Image for Suraeeya.
50 reviews3 followers
April 23, 2024
কাকাবাবু সিরিজের আরেকটি বই জঙ্গলগড়ের চাবি। বাকি বইগুলোর চেয়ে তুলনামূলক এই বইটি বেশ বড় এবং মজার।
Displaying 1 - 13 of 13 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.