Jump to ratings and reviews
Rate this book

দেশের বাইরে দেশ

Rate this book
Sorry!! There is no description about this product.

106 pages, Hardcover

First published February 1, 1993

5 people are currently reading
137 people want to read

About the author

Muhammed Zafar Iqbal

398 books1,612 followers
মুহম্মদ জাফর ইকবাল (Bengali)

Muhammed Zafar Iqbal (Bengali: মুহম্মদ জাফর ইকবাল) is one of the most famous Bangladeshi author of Science-Fiction and Children's Literature ever to grace the Bengali literary community since the country's independence in 1971. He is a professor of Computer Science & Engineering at Shahjalal University of Science and Technology (SUST). Before that, Iqbal worked as a research scientist in Bell Communication Research for six years until 1994.

Birth and Family Background:
Iqbal was born on 23 December 1952 in Sylhet. His father, Foyzur Rahman Ahmed, was a police officer. In his childhood, he traveled various part of Bangladesh, because of his father's transferring job. Zafar Iqbal was encouraged by his father for writing at an early life. He wrote his first science fiction work at the age of seven. On 5 May 1971, during the liberation war of Bangladesh, the Pakistan's invading army captured his father and killed him brutally in the bank of a river.

Education:
Iqbal passed SSC exam from Bogra Zilla School in 1968 and HSC exam from Dhaka College in 1970. He earned his BSc in Physics from Dhaka University in 1976. In the same year Iqbal went to University of Washington to obtain his PhD and earned the degree in 1982.

Personal Life:
Iqbal married Dr. Yasmeen Haque in 1978. Yasmeen is the Dean of the Life Science Department, Head of the Physics Department, Provost of the Shohid Janoni Jahanara Imam Hall and a researcher at SUST. They have two children - son Nabil and daughter Yeshim. Yeshim translated the book Amar Bondhu Rashed (Rashed, My Friend) written by her father. Iqbal's elder brother, Humayun Ahmed, was the most popular author and film-maker of Bangladesh since its independence. Humayun died after a nine-month struggle against colorectal cancer on the 19 July 2012. His younger brother, Ahsan Habib, is the editor of the satirical magazine, Unmad and one of the most reknowned cartoonist of Bangladesh.

Academic Career:
After obtaining PhD degree, Iqbal worked as a post-doctoral researcher at California Institute of Technology (CalTech) from 1983 to 1988. He then joined Bell Communications Research (Bellcore), a separate corporation from the Bell Labs (now Telcordia Technologies), as a Research Scientist. He left the institute in 1994 and joined the faculty of the Department of CSE of SUST.

Literary career:
Iqbal started writing stories from a very early age. Iqbal wrote his first short story at the age of seven. While studying in the Dhaka University Iqbal's story Copotronic Bhalobasa was published in a local magazine. But, a number of readers at that time felt that the story was based on a foreign story. To answer this allegation, he later rewrote the story and published the story in collection of stories named Copotronic Sukh Dukkho. Since then he is the most popular writer both in Bengali Science-Fiction and in Juvenile Leterature of the country.

Other Activities and Awards:
Zafar Iqbal won the Bangla Academy Award, the highest award in literature in Bangladesh, in 2004. Iqbal also played a leading role in founding Bangladesh Mathematical Olympiad. In 2011 he won Rotary SEED Award for his contribution in field of education.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
131 (38%)
4 stars
157 (45%)
3 stars
47 (13%)
2 stars
6 (1%)
1 star
3 (<1%)
Displaying 1 - 21 of 21 reviews
Profile Image for রিফাত সানজিদা.
176 reviews1,373 followers
November 27, 2016
২০১২ সালের শেষের দিকে যখন প্রথমবারের মতো আমার মাথায় বৈদেশগমনের ভূত চাপে, তখন বাঁকা ঘাড়খানা ছাড়া পুরো পরিকল্পনার ফেভারে তেমন কিছু ছিলো না। জেদ ছিলো যাবোই, পড়তে যাবো এবং একা যাবো।

শৈশব-কৈশোরে লস অ্যাঞ্জেলেস যেমন চেনা তিন গোয়েন্দার সুত্রে, ফার্গো, ডেথ ভ্যালি, নায়েগ্রা বা গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে পরিচয় যশোহা বৃক্ষের দেশে, মে ফ্লাওয়ার বা হোটের গ্রেভার ইনের পাতায়। বড় হওয়ার পর প্রবাসসংক্রান্ত ধারণার পরিধি বাড়ায় অার্ন্তজাল বা প্রবাসী ইউনি বন্ধুদের রংবেরঙের ছবি, বিষণ্ন কিংবা উচ্ছল রোজনামচা।

অবশেষে ১৪'র গোড়ায় শেকড় ছেড়ে প্রবাসে আসার পর পুরোনো বহু ধারণার মোড়ক বদলেছে, স্বপ্ন ভঙ্গ হয়েছে, জীবনবোধে বদল এসেছে। নিখাদ মোহগ্রস্থতা ছিলো না শ্যামচাচার দেশ নিয়ে, সুতরাং মোহভঙ্গের বেদনায় ততটা ভারাক্রান্ত হইনি। তবে বহুবার বড্ড হতাশ হয়েছি সতীর্থ বা প্রতিবেশী কতিপয় বাঙালির কূপমণ্ডুকতায়। একসময় আমি সিরিয়াসলি ভাবতাম নামিদামি ইশকুল থেকে পাশ করা মেধাবী লোকজন-ই শিক্ষিত হয়, উদার হয়, মানুষ হয়। ও হরি, হয় আসলে ঘন্টা! এভারেজ উচ্চশিক্ষিত বাঙালীর ঠিকঠাক জাতের মানুষ হতে ঢের দেরি এখনো। থাক সেই তিক্ত প্রসঙ্গ।

জাফর ইকবাল যে সময়ের স্মৃতিচারণ করেছেন, সে ঢের আগের কথা। তারপর সুরমা টু মিসিসিপিতে জল গড়িয়েছে অনেক, প্রেক্ষাপট বদলেছে। পালে পালে পুলাপান বাইরে পড়তে যায় এখন, বাংলায় কথা বলার জন্য কাউকে ক্যাম্পাস তোলপাড় করে স্বদেশী বা স্বভাষী খুঁজতে হয় না বড়-একটা। ফিরে আসে কোটিতে একজন, বড়জোর!

যে ঝাঁ চকচকে একাডেমিক ক্যারিয়ার আর সিকিউরড লাইফের লোভ দমন করে এই ভাঙা, গরিব দেশে ফিরে আসার সাহস আপনি রেখেছিলেন, রাখেন-- মু.জা.ই স্যার, শুধু সেটুকু মনে পড়লেই আমি আপনাকে স্যালুট দিই।
Profile Image for Yeasin Reza.
525 reviews93 followers
May 4, 2023
জাফর ইকবালের আত্মজৈবনিক লেখা আমার ভীষণ প্রিয়। উনি এতো চমৎকার হালকা ভঙ্গিতে নিজ জীবনের গল্প বলেন যে পড়তে বসলে আর উঠা হয়ে উঠেনা। মুখে একটা হাসির ঝলক থাকে কিন্তু মাঝে মাঝে চোখ ও খানিকটা ঝাপসা হয়ে আসে।

' দেশের বাইরে দেশ' বইতে জাফর ইকবাল তাঁর নিজ দেশ ছেড়ে আমেরিকায় বসবাসের সময়টুকুর নানান মজার গল্প আমাদের শুনিয়েছেন। আমাদের কাছে নিজ দেশ বাদে অন্য সব দেশই চমৎকার কিংবা সেরা। জাফর ইকবাল নানা রকম গল্পচ্ছলে সেই ভুল আমাদের ভাঙিয়েছেন। দেশের প্রতি উনার মমত্ববোধ ভীষণ মুগ্ধ করেছে। সত্যই উনার কাছে - সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি '।
Profile Image for Taznina Zaman.
252 reviews66 followers
October 2, 2020
ডঃ মুহম্মদ জাফর ইকবালের আত্মজৈবনিক কাহিনীগুলো পড়ার একটা আলাদা মজা আছে। পড়লে তো অনেক কিছু জানা যায়ই, সবচেয়ে বড় কথা তিনি এমন বৈঠকি মেজাজে লেখেন যেন মনে হয় পাশের বাসার কোন আংকেল গম্ভীর মুখে খুব মজার মজার গল্প শোনাচ্ছেন আর সেই কাহিনীগুলো শুনে প্রাণখুলে হাসতে পারছি।

স্যারের আমেরিকা বসবাসের সময়কালের অভিজ্ঞতা নিয়েই ছোট একটা বই। খুব নির্মোহভাবে সত্যি কথাগুলো বলা সহজ কাজ না, যদি না সেই ব্যাপারে নিজের কাছে সৎ থাকা যায়। বিদেশের প্রতি, স্পেশালি আমেরিকা কিংবা আমেরিকান কালচারের প্রতি আমাদের যে মোহ, স্যার নিজের চোখে যা দেখেছেন তাই সুন্দর করে সততার সাথে উপস্থাপন করেছেন। খুব ভালো লেগেছে বইটা।

পরিশিষ্টঃ অনেকে স্যারকে বলে চেতনা ব্যবসায়ী, কিংবা হিপোক্রেট অথবা এই দেশের জন্য তিনি কিছুই করেননি। যখন স্যারের এই আত্মজৈবনিক বইগুলো পড়ি তখন মনে হয় এই দেশের বেশিরভাগ মানুষ স্যারকে ডিজার্ভ করে না। এত মেধা, এত খ্যাতি, এত সম্মান ফেলে যিনি এই দেশে ছুটে এসেছেন তার নূন্যতম সম্মান প্রাপ্য। আপনি শতায়ু হন স্যার।
Profile Image for Zihad Al Faruqe .
51 reviews63 followers
February 26, 2026
জাফর ইকবাল স্যার এমনভাবে তার বিদেশ বিভূঁইয়ের গল্প বলেন, যে মনেই হয় না হাজার মেইল দূরের কোনও দেশের কথা পড়ছি। বইটিতে উনি আমেরিকা থাকাকালীন তাঁর অভিজ্ঞতা, সামাজিক আচরণ, বিজ্ঞানীদের কর্মস্পৃহা, সেখানকার সংস্কার, বিভিন্ন মজার ঘটনা তুলে ধরেছেন।

ব্যক্তিগতভাবে উনার সহকর্মী, ক্যালটেকের চিফ ইঞ্জিনিয়ার হার্ব হেনরিকসনকে আমার বেশ পছন্দ হয়েছে। কাজপাগল মানুষ, প্রচন্ড ভালোবাসেন তাঁর বইপড়ুয়া স্ত্রীকে। তাঁদের দু'জনের কথোপকথনে বইয়ের একটা অংশে বলা ছিল এমন,

- তোমাকে কি আমি কখনো রূঢ় কথা বলে চোখে পানি আনিয়েছি? আমার স্ত্রী কী বললো জানো?
- কী?
- বললো, না, আমাদের প্রায় চল্লিশ বছরের বিবাহিত জীবনে তুমি আমাকে কখনোই দুঃখ দাওনি। সুখের আবেগে কখনো কখনো চোখে পানি এসেছে। কিন্তু দুঃখ, কখনো না।

শেষাংশে জানা যায়, যে স্ত্রীর সাথে হার্ব চল্লিশ বছরে একবারও রূঢ়ভাবে কথা বলেনি, কী এক অজানা কারণে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। ভালোবাসা সত্যিই অদ্ভুত। হার্ব সাহেবের জন্য একটা এক্সট্রা তারা। আমরা কি আসলেই কাউকে বুঝতে পারি?
Profile Image for Ësrât .
518 reviews87 followers
February 18, 2022
অম্লমধুর শিরোনামে স্মৃতির ঝাঁপি থেকে কোচড় ভরে রাঙিয়ে দেওয়া টুকরো সময়গুলোর স্বচ্ছ সুন্দর সিগ্ধ আরেকটি স্মৃতিকথার নাম:

"দেশের বাইরে দেশ"

স্বদেশী ছাপোষা বাঙালি জাফর ইকবালের বিদেশ বিভূঁইয়ে ঘটে যাওয়া দিনলিপিতে নিতান্তই শখের বশে ঝোঁকের মাথায় লিখে ফেলা কথাগুলোয় কখনো হেসেছি,কখনো ভেবেছি,কখনো আফসোসে আনমনে চুলচেরা বিশ্লেষণের বিষয়গুলো দেখে বুঝেছি ব্যক্তি জাফরকে যতটাই অপছন্দ করা যায়;মানুষটার সারল্য মিশানো সহজাত স্বভাবের সুগন্ধ ততটাই মউ মউ করে মনের আঙিনায়।

কৃত্রিম সংস্কার বিবর্জিত মুক্ত মুখরিত বচনে ভালো লাগার জায়গায় আরেকটি পালক জুড়ে দিতে চাইলে পলক বুলাতে পারেন এই সুখপাঠ্য বইয়ের আনাচে কানাচে।

রেটিং:🌟⭐🌠☀.৭৫
১৭/০২/২২
Profile Image for Shahidul Nahid.
Author 5 books140 followers
February 14, 2016
মুহাম্মদ জাফর ইকবাল এর লেখা অনেকদিন পরে পড়লাম। বইটার নাম 'দেশের বাহিরে দেশ' । ছোট বই। কিন্তু পড়ে অনেক আরাম পেয়েছি। যদিও প্রবাস জীবন নিয়ে আমাদের অন্যরকম একটা ফ্যান্টাসি কাজ করে, অনেক অদ্ভুত ধারণা থাকে, তা যে ভুল, বইটাতে উনি আমাদের দেখিয়েছেন। পাশাপাশি আমাদের দেশের কালচারের সাথে আমেরিকার কালচারের যে পার্থক্যগুলো, তা উঠে আসছে বইটাতে। কিছু বিদেশীর আমাদের দেশের প্রতি ভালবাসা, আমাকে তৃপ্তি দিয়েছে।
Muhammad Yunus এর অবদান আমাদের দেশ বা আমাদের দেশের মানুষ স্বীকার করতে চায় না, কিন্তু বইটাতে তাঁর অব্দানের কথা উঠে আসছে। যিনি বহিঃবিশ্বে আমাদের দেশটা যে শুধু দরিদ্র দেশ না, অপার সম্ভাবনারও তা বুঝিয়েছেন ...
Profile Image for Rifat Rafiuddin.
62 reviews
September 18, 2016
লেখকের প্রবাস জীবনের ছোট ছোট কিছু অভিজ্ঞতার সংকলন।
অনেকদিন পর সম্পূর্ণ অন্য একটা জগৎ থেকে ঘুরে আসলাম!
Profile Image for Salmir Saadat.
35 reviews22 followers
April 4, 2017
"গত কয়েক বছর থেকে তাই অক্টোবর মাসে খুব আশা করে থাকি,মনে হয় এ অর্থনীতির নোবেল প্রাইজটা হয়তো প্রফেসর ইউনুসকে দেয়া হবে!"
ভাল্লাগছে বইটা।
Profile Image for Shahab Mosharraf.
84 reviews5 followers
September 1, 2017
চাহিবা মাত্র বইটি ধার দেয়ায় তন্নী আপুর কাছে কৃতজ্ঞ! :D
Profile Image for Faraa.
26 reviews
April 24, 2022
জীবনের একটি সুদীর্ঘ সময় দেশের বাইরে কাটিয়েও দেশের প্রতি পরম ভালোবাসা নিয়ে দেশে ফিরে এসেছেন মুহম্মদ জাফর ইকবাল। বিদেশ বিভুইয়ে তার জীবনের অভিজ্ঞতা, নানা বিচিত্র গল্প এগুলো নিয়ে লিখেছেন বেশ কটি বই। তার মধ্যে একটি হল এই বইটি।

আমেরিকার ক্যালটেকে কাটানো জীবনের কয়েকটি বছর, সেখানকার মানুষ, পাহাড়ে হাইকিং এবং রাস্তা হারিয়ে ফেলা, হুটহাট দেশের কথা মনে পড়া, নানারকম মানুষের সাথে পরিচয় এবং তাদের অদ্ভুত বৈশিষ্ট্য - সবকিছুই জাফর ইকবাল স্যার তার লেখায় বেশ সুন্দর করে তুলে ধরেছেন। বই পড়তে পড়তে মনে হত যেনো আমিই ঘুরছি আমেরিকার রাস্তায় রাস্তায়, ইংরেজি না জানা মানুষের দ্বীপে।

কিন্তু বইয়ের বিষয় বস্তু নিয়েই শুধু কথা বলবো না, দেশী লেখকের বিদেশের মাটিতে বিচরণের নানা অভিজ্ঞতা, পড়াশুনা করতে বিদেশ বিভূঁইয়ে একলা বাঙালি হয়ে কেমন লেগেছে সেগুলো এত কাছ থেকে জেনে বিদেশের প্রতি সকলের যে অবাস্তব মোহ কাজ করে তার অনেকটাই ভেঙে যায়। তবু মনের কোণে বিদেশে পড়তে যাওয়ার যে সুপ্ত ইচ্ছেটা তা আরো বাস্তব হয়ে ওঠে ।

জাফর ইকবাল স্যারের এই ধরনের স্মৃতি রোমন্থনের বই এর আগেও একটি পড়েছিলাম, সেটি ছিল সুদীর্ঘ সময় বিদেশে থেকে দেশে আসার দুইবছর পর যখন পরিবার নিয়ে আবার 'বেড়াতে' যান সেই সময়ের। আপন করে নেওয়া পরদেশের ঘর বাড়ি, পরিবারকে ছেড়ে নাড়ির টানে ফিরে আসার পর কেমন লাগে সেই ছেড়ে আসা পরিবারকে? সেই পরিপ্রেক্ষিতে আমেরিকা।

হোটেল গ্রোভার ইন, আমেরিকা ভ্রমণ, দেশের বাইরে দেশ - এই বইগুলো আমার ভীষন প্রিয়। চমৎকার ভাবে বিদেশের মাটিতে বাঙালি জীবন তুলে ধরেছেন দুজন লেখক
Profile Image for Tisha.
207 reviews1,123 followers
April 14, 2025
গতকাল বিকালর দিকে বইটা পড়া শুরু করেছিলাম। পড়ার মাঝেই হঠাৎ ফেসবুকে ঢু মারলাম। নিউজফিড জুড়ে একটা খবরই চোখে পড়ল! কি অদ্ভুত! এই মানুষটার একটা চমৎকার ক্যারিয়ার ছিল। চাইলেই ভীষণ বিলাসী জীবনযাপন করতে পারতেন তিনি। নাহ, উনি সব ফেলে চলে এসেছিলেন তাঁর নিজের দেশে, নিজের দেশের মানুষগুলোর জন্য ভালো কিছু করার প্রয়াসে। হায় রে! *দীর্ঘশ্বাস*
Profile Image for সম্পা  হালদার.
71 reviews11 followers
July 20, 2022
প্রত্যেকবার দেশ ছাড়ার সময় প্লেন যখন রানওয়েতে ছুটতে শুরু করে,আমার মনেহয় ভিতরে কি একটা যেনো ছিড়ে গেলো।দেশের বন্ধন বড় কঠিন জিনিস,কিছুতেই আলগা হতে চায় না।নিচে তাকিয়ে চোখ ভিজে আসে আর মনে হয়,কেনো যাচ্ছি আমি সবকিছু ছেড়েছুড়ে?
এই কয়েকটা লাইন ই তো যথেষ্ট এই বইটা পড়ার জন্য।
Profile Image for Nasrin Shila.
269 reviews89 followers
June 1, 2017
শিক কাবাবের অংশ টা মারাত্মক মজা ছিল!
Profile Image for Alvi Rahman Shovon.
482 reviews17 followers
August 21, 2020
কি সুন্দর একটা বই! কিছু কিছু মজার ঘটনা পড়ে হাসতে হাসতে পেটে খিল ধরার মতো অবস্থা।
Profile Image for  Sabit Ara Orpa.
78 reviews14 followers
January 9, 2022
বিদেশের ছোট ছোট ঘটনাকে তীব্র হাস্যরসাত্মক হিসেবে পরিবেশন। ভ্রমণ কাহিনী না বলে রম্য রচনা বলাই ভালোম
Profile Image for Ratul Basak.
6 reviews
January 24, 2024
অসাধারণ একটা বই। একবার পড়তে বসলেই পুরোটা পরে নেওয়া সম্ভব। উনার লেখার হাত যে কতটা ভালো সেটা এই বই পড়েই বোঝা যায়। দেশের বাইরে দেশ যে মোটেও সুখকর কিছু নয় সেটাই বুঝিয়েছেন এই বইতে। মাস্ট রিড
Profile Image for Muhammad  Nayeem Ur Rahman Fahim.
43 reviews1 follower
Read
July 22, 2020
জাফর ইকবাল স্যারের জীবনকাহিনী বড়ই সৌন্দর্য। ঘটনাগুলো সুন্দর, সেইগুলো যখন তাহার লেখনী দ্বারা বিধৃত হওয়া অবস্থায় পাঠক কতৃক আস্বাদিত হয়, উহা একেবারে বিমলানন্দে গিয়া ঠেকে। অতএব, রসিক পাঠকগণের পক্ষে এই বই না পড়িয়া থাকা কঠিন কর্ম এবং অাক্ষেপের কারণ।
Profile Image for Rifat Sharna.
32 reviews4 followers
March 26, 2017
প্রবাস ছাত্র ও গবেষক জীবনের নানান সব বিচিত্র অভিজ্ঞতা নিয়ে লেখকের প্রবাস জীবনে রচিত বেশ ভালো বই, যেখানে নিজ দেশের প্রতি অগাধ ঋণ স্বীকার করে নেয়া হয়েছে।।
Profile Image for Shouherdya Ahmed.
4 reviews2 followers
January 17, 2018
মন ভালো করার জন্য এর চেয়ে কমেডি জনরার 'আত্মজীবনীমূলক বই আর হয়না
Displaying 1 - 21 of 21 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.