Shahriar Kabir (in Bengali: শাহরিয়ার কবির) is a Bangladeshi journalist, filmmaker, human rights activist and author. His books focuses on human rights, communism, fundamentalism, history, juvenile and the Bangladesh war of independence.
শাহরিয়ার কবিরের কিশোর উপন্যাসগুলো যখন পড়বার কথা ছিলো, তখন পড়া হয়নি। যা দুইয়েকটা পড়া হয়েছে মোটামুটি মনে হয়েছে, আহামরি তেমন কিছু লাগেনি। তবে, কার্পেথিয়ানের কালো গোলাপ বইটা নিছক সময় কাটানোর জন্যই শুরু করা.. কিন্তু বইয়ের প্রেক্ষাপট দেখে রীতিমতো চমকে গেছি।
বইয়ের নায়ক সুজন, দু:খ-কষ্টে দিন গেলেও একটা বিশেষ সুযোগ পেয়ে রোমানিয়া সফরে যায়। অপরদিকে, বিশেষ একটা এসাইনমেন্ট নিয়ে ভয়েস অফ আমেরিকার চৌকস এক সাংবাদিক আসে রোমানিয়ায়। রোমানিয়া তখন রাজনৈতিক দিক দিয়ে বিশ্বের চোখে স্টেবল মনে হলেও আদতে তা নয়। জনগণ ক্ষেপে রয়েছে রাষ্ট্রনায়ক চসেস্কুর উপর। ওরা এই একনায়ককে চায় না.. সমাজতন্ত্র চায় না.. এতো অন্যায়, অনিয়ম, দুর্নীতি, গুম ইত্যাদির অবসান চায়। সাংবাদিক আকাশ জড়িয়ে পড়ে রোমানিয়ায় চসেস্কুর শেষ দিনগুলোর সাথে। মাঝে মাঝে মনে হয়েছে, সুজন নয় বইয়ের নায়ক বোধ হয় আকাশ-ই। মোটামুটি চলে টাইপ। কিছু নাটকীয়তা ভালো লাগেনি, বরং বিরক্ত লেগেছে।বিশেষত, সুজন আর আকাশ হ্যান্ডসাম বলে দেশ বিদেশের সব মেয়েরা তাদের সাথে বন্ধুত্ব করতে চায়.. কেউ কেউ প্রেমেও হাবুডুবু খেতে থাকে.. এই বিষয়গুলা খুবই বিরক্ত লেগেছে। এটা ছাড়া এলেনা, এলেনার সংগঠন, দুই ফাদারের ভূমিকা, বিদ্রোহ, আকাশের ভূমিকা খুবই চমৎকার লেগেছে।
লেখকের লেখা আমার বরাবরই পছন্দ। বিশেষ করে আমি একটা অদ্ভুত আমেজ পাই উনার লেখা পড়তে বসলেই। এই বইটার বিষয়বস্তু রোমানিয়ার রাজনীতি নিয়ে, কমিউনিজম নিয়ে। কিশোর উপন্যাস বলা হয়েছে কিন্তু তবুও কোথাও কোথাও এটা ঠিক কিশোর উপন্যাস মনে হয়নি আমার কাছে। শুরু করার পর একটা সময় কাহিনি টা একদম সিরিয়াস হয়ে গেলো। কিন্তু চোখে সামনে যেন ছোট্ট দেশটার অনেককিছু চোখে দেখতে পাচ্ছিলাম। ভাল লেগেছে। শেষ টা পড়ে এখন মন খারাপ করে বসে আছি।
A nice glimpse into the fall of communisms, but otherwise a difficult read. The characters were a tad too rosy and idealistic, things fall into order for the characters much too easily and the weird attempts at romance left much to desire.
শুরুটা আর পাঁচটা কিশোর উপন্যাসের মতই ছিল.. কিন্তু এরপর যেভাবে বিষয়বস্তু ঘুরে গেলো ভাবতেই পারিনি। কার্পেথিয়ান পর্বতের কোলের দেশ রুমানিয়ায় কমিউনিস্ট সরকারের পতনের প্রেক্ষাপটে এই উপন্যাস। কিশোরদের জন্য রাজনীতি নিয়ে খুব কম মানুষই লিখেন, একটা অজানা দেশ সম্পর্কে কিছুটা জানা হলো!