✨📖 উপন্যাসের নাম - চার দেওয়াল📖✨
✍️লেখিকা : সুচিত্রা ভট্টাচার্য
🖨প্রকাশক - আনন্দ পাবলিশার্স
🗯পৃষ্ঠা সংখ্যা - 159
📚✨দোলার স্বামী তুহিন সেলস অফিসার , অফিসের কাজে সে বাইরে বাইরে ঘোরে । ছেলে তিতান কলেজে ছাত্র ইউনিয়ন নিয়ে জোর মজে আছে । মেয়ে তিয়ার চাকরি এক গাড়ি ডিস্ট্রিবিউটারের শো - রুমে । তিয়ার বয়ফ্রেন্ড সূর্য । সবাই যার যার মতো ব্যস্ত । শুধু দোলারই নিজস্ব জীবন নেই , সে সবার জীবনের সহকারিণী মাত্র । সুচিত্রা ভট্টাচার্যর ‘ চার দেওয়াল ' উপন্যাস স্বপ্ন ও স্বপ্নভঙ্গের এক আশ্চর্য কাহিনি ।✨📚
💫📚দোলার স্বামী তুহিন সেলস অফিসার , প্রায়ই অফিসের কাজে সে বাইরে বাইরে ঘোরে । ছেলে তিতান কলেজে ছাত্র ইউনিয়ন নিয়ে জোর মজে আছে । মেয়ে তিয়া মুক্ত বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের একটা কোর্স করার পাশাপাশি চাকরিও করছে । হালফিল তিয়া ঢুকেছে এক গাড়ি ডিস্ট্রিবিউটারের শো - রুমে । তিয়ার বয়ফ্রেন্ড সূর্য । সবাই যার যার মতো ব্যস্ত । শুধু দোলারই নিজস্ব জীবন নেই , সে সবার জীবনের সহকারিণী মাত্র । কিশোরী বয়সে দোলা অংশুদার নাটকের গ্রুপে কাজ করেছে কিছুদিন । অংশুদা তাদের হিরো ছিল । হঠাৎ এতদিন পরে আবার মধ্যবয়সী দোলা অংশুদার ফোন পায় , আবার থিয়েটারে ফিরে আসার প্রস্তাব তাকে টলিয়ে দেয় কিছুটা । কিন্তু জীবন বদলানোর সাহস তার কই ? এদিকে তিয়ার সঙ্গে আলাপ হয় ইন্দ্রজিৎ রায়ের , যে মূক - বধিরদের নিয়ে একটা এন . জি . ও চালায় । ক'দিন পরেই টিভির খবরে জানা যায় ইন্দ্রজিৎ স্বপ্নের মানুষ নয় , আসলে একজন প্রতারক । তিয়া ভেঙে পড়তে পড়তে টের পায় , ইন্দ্রজিৎ যেমন প্রতারক , তেমনই সূর্য একজন আধিপত্যবাদী । অসুস্থ হয়ে পড়ে তিয়া । অবশেষে একটা কঠিন সিদ্ধান্ত নেয় সে । সুচিত্রা ভট্টাচার্যের ‘ চার দেওয়াল ' উপন্যাস স্বপ্ন ও স্বপ্নভঙ্গের আশ্চর্য এক কাহিনি ।📚💫
#bengalinovel #bengalibook #readingbooks #readingchallenge #bookrecommendations #boipoka #reading #books #booklover #Dramanovel #Anand #goodread #bengaliromanticnovel