Jump to ratings and reviews
Rate this book

মাশুল

Rate this book
ছয় বছর আগে সিরেনো ছেড়ে চলে যাওয়ার সময় বেন স্লেজেরল শপথ করেছিল আর কখনও ফিরে আসবে না। কিন্তু অ্যাম্বুশে বাবার মৃত্যুর খবর পেয়ে ঠিকই ফিরে আসতে হল ওকে। খুনিকে মাশুল দিতেই হবে। কিন্তু বেসিনে ফিরে এসেই হাড়ে হাড়ে ভুলটা বুঝতে পারল বেন। বিন্দুমাত্র বদলায়নি টম নোলান, নিজের রেঞ্জে পিস্তলের আইন চালু করেছে সে। নেহাত ঝামেলা এড়াতে চলে গিয়েছিল বেন, কিন্তু কেউই ভুলে যায়নি ওকে- না টম নোলান, না বিদ্বেষী ফ্রেড মরিস। গন্তব্যে পৌছার আগেই তার পিছু নিয়েছে শত্রুরা। অবস্থাদৃষ্টিতে মনে হচ্ছে বাবার মতই অ্যাম্বুশের শিকার হতে যাচ্ছে ও। বেসিনের বিস্ফোরণোন্মুখ পরিস্থিতিতে নিষ্ঠুর রক্তপাত আর রেঞ্জ ওঅর উস্কে দেওয়ার জন্য দরকার কেবল একটা ফিউজ- বেনকেই ফিউজ ভাবছে কেউ কেউ।

207 pages, Paperback

First published March 9, 2003

1 person is currently reading
17 people want to read

About the author

Golam Mawla Naeem

57 books14 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (32%)
4 stars
12 (48%)
3 stars
5 (20%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for শালেকুল পলাশ.
274 reviews35 followers
August 1, 2018
বেন স্লেজেরল। ৬ বছর আগে সিরেনো ছেড়ে চলে গিয়েছিল ঝামেলা এড়ানোর জন্য। পিছনে রেখে গিয়েছিল পালক পিতা আর ২ ভাই এক বোনকে। ভাবছিল আর কোন দিন ফিরবে না সেখানে। কিন্তু বাবার মৃত্যুর খবর পেয়ে না ফিরে পারেনি সে। অ্যাম্বুশ করে হত্যা করা হয়েছে তাকে। খুনীও ধরা পরেনি। খুনীকে শাস্তি দিতেই ফিরে আসে সে।

কিন্তু আসার সাথে সাথে নিজের ভুল বুঝতে পারে সে। তাকে হত্যা করার জন্য যেন মুখিয়ে আছে সবাই। ৬ বছর আগের ঝামেলার রেশ এখনো কাটেনি। বিন্দুমাত্র পরিবর্তন হয়নি টম নোলান। রেঞ্জের সীমানা নিয়ে রেশারেশী এখনো আছেই। বাসায় ফিরে অবাক হয়ে গেল সে। কিছুই চিনতে পারছিল না সে। সব বদলে গিয়েছে। তার ভাই বিয়ে করেছে তারই সাবেক প্রেমিকাকে। তার ছোট ভাই যে কিনা শান্ত নম্র ছিল বইএ মুখ গুজে থাকত সে কিনা এখন পিস্তলবাজ। আর মরিয়ম পরিপূর্ন নারী হিয়ে বেড়ে উঠেছে।

বেন কি পারবে সব ঝামেলা সামাল দিতে?
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.