Jump to ratings and reviews
Rate this book

সন্তু-কাকাবাবু #34

আরবদেশে সন্তু কাকাবাবু

Rate this book
Kakababu & Santu travels to Damascus to meet the wealthy Saladin, who gives them an old manuscript, a letter of Christ. So begins another thrilling adventure of Kakabau.

144 pages, Hardcover

First published January 1, 2010

6 people are currently reading
148 people want to read

About the author

Sunil Gangopadhyay

739 books982 followers
Sunil Gangopadhyay (Bengali: সুনীল গঙ্গোপাধ্যায়) was a famous Indian poet and novelist. Born in Faridpur, Bangladesh, Gangopadhyay obtained his Master's degree in Bengali from the University of Calcutta, In 1953 he started a Bengali poetry magazine Krittibas. Later he wrote for many different publications.

Ganguly created the Bengali fictional character Kakababu and wrote a series of novels on this character which became significant in Indian children's literature. He received Sahitya Academy award in 1985 for his novel Those Days (সেই সময়). Gangopadhyay used the pen names Nil Lohit, Sanatan Pathak, and Nil Upadhyay.

Works:
Author of well over 200 books, Sunil was a prolific writer who has excelled in different genres but declares poetry to be his "first love". His Nikhilesh and Neera series of poems (some of which have been translated as For You, Neera and Murmur in the Woods) have been extremely popular.

As in poetry, Sunil was known for his unique style in prose. His first novel was Atmaprakash (আত্মপ্রকাশ) and it was also the first writing from a new comer in literature published in the prestigious magazine- Desh (1965).The novel had inspiration from ' On the road' by Jack Kerouac. His historical fiction Sei Somoy (translated into English by Aruna Chakravorty as Those Days) received the Indian Sahitya Academy award in 1985. Shei Somoy continues to be a best seller more than two decade after its first publication. The same is true for Prothom Alo (প্রথম আলো, also translated recently by Aruna Chakravorty as First Light), another best selling historical fiction and Purbo-Paschim (পূর্ব-পশ্চিম, translated as East-West) a raw depiction of the partition and its aftermath seen through the eyes of three generations of Bengalis in West Bengal, Bangladesh and elsewhere. He is also the winner of the Bankim Puraskar (1982), and the Ananda Puraskar (twice, in 1972 and 1989).

Sunil wrote in many other genres including travelogues, children's fiction, short stories, features, and essays. Though he wrote all types of children's fiction, one character created by him that stands out above the rest, was Kakababu, the crippled adventurer, accompanied by his Teenager nephew Santu, and his friend Jojo. Since 1974, Sunil Gangopadhyay wrote over 35 novels of this wildly popular series.

Death:
Sunil Gangopadhyay died at 2:05 AM on 23 October 2012 at his South Kolkata residence, following a heart attack. He was suffering from prostate cancer for some time and went to Mumbai for treatment. Gangopadhyay's body was cremated on 25 October at Keoratola crematorium, Kolkata.

Awards & Honours:
He was honored with Ananda Award (1972, 1979) and Sahitya Academy Award (1984).

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
50 (20%)
4 stars
91 (36%)
3 stars
70 (28%)
2 stars
31 (12%)
1 star
8 (3%)
Displaying 1 - 10 of 10 reviews
Profile Image for Aishu Rehman.
1,124 reviews1,114 followers
August 25, 2024
কাকাবাবুর দুটো উপন্যাস না পড়ে রেখে দিয়েছিলাম, ইচ্ছে ছিল কোন এক অবসরে পড়ার। তার মধ্যে একটা ছিল 'আরবদেশে সন্তু ও কাকাবাবু'। আজ পড়লাম। কিন্তু ভীষণ হতাশ হয়েছি। গতানুগতিক লেখা। রহস্য রেমাঞ্চের স্বাদ পায়নি।
Profile Image for Hibatun Nur.
159 reviews
April 22, 2021
কাকাবাবুর ছয়টা সমগ্র শেষ হওয়ার পর, বেচে থাকা বই গুলো পড়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু পড়ে হতাশ না হয়ে পারি নাই। প্রথমে মনে হয়েছিল হয়ত বয়স বাড়ার সাথে সাথে হয়ত কম বয়স্কদের জন্য লেখা দেখে ভাল লাগছে না কিন্তু ব্যাপার সেটা না। যাত্রা যে বই দিয়ে শুরু 'ভয়ংকর সুন্দর' সেই বইটা নিয়ে বসলে, পড়ে এখনও একটা তৃপ্তি মেলে। সময়ের সাথে সাথে হয়ত লেখকের চরিত্রগুলোর সাথে দূরত্ব বেড়ে গিয়েছিল। সমগ্র ছয়ের গল্পগুলোও খুব একটা টানে নি আমায়। তবে এই গল্পটা হতাশ করেছে অনেক আঙ্গিকে।
যে কাকাবাবু আমাকে ইতিহাসে, প্রত্নতত্ত্ব পুরাতন বস্তুসামগ্রীর প্রতি আমার নজর কেড়েছিলেন, যে কাকাবাবু ইতিহাসকে হাত থেকে হারিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন সে কাকাবাবু এই গল্পের সেই মুহুর্তে ছিলেন কিংকর্তব্যবিমুঢ়। সন্তুর মতে ইতিহাসে ভরপুর ধ্বংসাবশেষে যেতে তার ভাল লাগে না। সেগুলোর ইতিহাস পড়ে নিলেই হল। কাকাবাবু বেশিই খাম খেয়ালি হয়ে উঠেছেন আর সন্তু গোয়েন্দা। শেষের দিকে কাকাবাবু সন্তুর কথোপকথোন অবশ্য আমায় টেনেছিল। পড়ে আসা গল্পগুলোতে ফুটে ওঠা কাকা আর ভাতিঝার সেই গাঢ় সম্পর্কের মুহুর্তগুলোর নস্টালজিয়ায় হারিয়েছিলাম।

নিজের শৈশবের ভালবাসা যেন মরে গিয়েছে বলে মনে হল, মিথ্যা মনে হল। হতাশ হইসি। প্রশ্ন জাগল- এই কি সেই কাকাবাবু সিরিজ যা পড়ে এক সময় এডভেঞ্চার, ইতিহাস আর প্রত্নতত্ত্বের প্রেমে পড়েছিলাম?
Profile Image for Shadin Pranto.
1,487 reviews570 followers
April 3, 2020
কমপক্ষে পাঁচ-ছয় বছর আগে পড়া। আনন্দমেলার পুজা সংখ্যায় বেরিয়েছিল। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সিরিজের শেষের দিককার লেখা। ধার ততদিনে কমে এসেছিল। তবু আরবদেশে সন্তু কাকাবাবু উপন্যাসে এই সিরিজের " মিশর রহস্য"-র ফ্লেভার আছে। পড়ে আনন্দ পেয়েছিলাম।
Profile Image for Fareya Rafiq.
77 reviews1 follower
Read
December 12, 2024
কাকাবাবুর সাথে আমার পরিচয় ঘতেছিল অনেক বছর আগে নিতান্তই দুর্ঘটনা বশতঃ। কিন্তু ক্রাচে ভর দিয়ে হাঁটা এই মানুষটার গল্পগুলোর প্রতি ভালোলাগাটা ছিল নিখাঁদ। তাই সেই সময় পড়ে শেষ করেছিলাম কাকাবাবু সমগ্রের সব কয়টা খণ্ড। সুনীল সাহেব বেঁচে আছেন জেনে খোঁজ করেছিলাম সমগ্রের বাইরে নতুন কোনো গল্প আছে লিখেছেন কি না বা আরো কোনো গল্প আছে কি না। পরে দেখেছিলাম, বেশ কিছু গল্পই সমগ্রে নেই। তবে নানান কাজের ভীড়ে সেসব গল্পের কথা মাথা থেকে বের হয়ে গিয়েছিল।
কিছুদিন আগে বইপোকাদের আড্ডাখানা গ্রুপে একজন এই বইটার খোঁজ জানতে চেয়ে পোস্ট দেয়ার পর মনে পড়ল এতা আমার পরা হয়নি। খুঁজে বের করলাম বইটা।
খুবই ছোট আকারের একটা গল্প। কাকাবাবু আর সন্তু , সালাদিন নামের এক লোকের দাওয়াতে বিদেশে ঘুরতে যান। ঘুরাঘুরির মাঝেই সালাদিন কাকাবাবুর হাতে তুলে দেয় একটা পান্ডুলিপি। আর তারপরই বিপদ আসতে থাকে কাকাবাবু আর সন্তুর পিছু পিছু।
কাকাবাবুর অন্যান্য গল্পের তুলনায় এই গল্পটা আমার খুব একটা ভালো লাগে নি। মনে হয়েছিল লিখার দরকার তাই লিখেছেন। কাকাবাবুর সেই জৌলুস, বিচার জ্ঞান, মনোবল সব কিছুই যে অনুপস্থিত ছিল। তবে এখানে সন্তুকে আগের তুলনায় একটু বড় দেখানো হয়েছে বলে মনে হয়েছে, যে নিজেই কাকাবাবুকে আগলে রাখার মত সাহস দেখাতে পারে- এমন। গল্পের শেষদিকে সেই ছদ্মবেশীর পরিচয়টাও ঘোলাটে লেগেছে।
সব মিলিয়ে মোটামুটি মানের একটা গল্প বলে চালিয়ে দেয়ার মতো।
Profile Image for Pritom Paul.
134 reviews1 follower
July 16, 2020
কাকাবাবু সিরিজ এর গল্পগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কাকাবাবু আর সন্তুু অপরাধীদের কাছে বন্দী থাকে।এবং পালিয়েও আসে কিন্তু এবারের অভিযানে কাকাবাবু সিরিজ এ নতুনত্ব কিছু এসেছে।
প্রকাশ পেয়েছে অ্যারাবিয়ানদের অতিথিবৎসল মনোভাব।
এবং কাকাবাবুর ধর্ম নিরপেক্ষ মনোভাব,কাকাবাবু খাওয়া-দাওয়ার ব্যাপারেও প্রায় সর্বভুক।
এক কথায় গল্পটি অসাধারণ।
Profile Image for Teerna Sinha.
57 reviews89 followers
December 28, 2021
আরবের দামাস্কাস শহরে কাকাবাবু ও সন্তুর অভিযান নিয়ে কাহিনি। যিশুর হাতচিঠি, প্রভূত সম্পত্তির উত্তরাধিকার ইত্যাদি বিষয়ে ঘনীভূত হওয়া অ্যাডভেঞ্চার ও সর্বশেষে নিষ্পত্তি।
215 reviews4 followers
April 24, 2022
শেষের দিকের কাকাবাবুগুলোর মধ্যে এই গল্পটা মন্দের ভালো। কাহিনী বেশি পোক্ত নয়, তবে অ্যাডভেঞ্চারের বেশ একটা ছোঁয়া আছে। চরিত্রগুলোর বিন্যাস তেমন হয়নি।
Profile Image for Dr.Md.Tanvirul Islam Sajib.
41 reviews3 followers
July 14, 2018
“অসুস্থ ‘আবু-আল-ফিদা-সালাদিন’ এর শেষ ইচ্ছে পূরণ করতে সিরিয়ার বিখ্যাত শহর দামেস্কাসে এলো সন্তু আর কাকাবাবু। অনেক বছর আগে মিশরে এক ভয়াবহ নৌকাডুবি থেকে তাঁকে বাঁচিয়েছিলেন কাকাবাবু। মারা যাবার আগে তাই সালাদিন সাহেবের ইচ্ছে কাকাবাবুকে সেই সাহায্যের প্রতিদান দেয়া।
দেখতে সহজ সরল গল্প; কিন্তু ঐ যে ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’ এখানেও হলো তাই। প্রতিদান নিতে না করার পরেও অনেকটা জোড় করে যীশু খ্রিষ্টের নিজের হাতে সই করা হাজার বছরের পুরনো একটা দলীল কাকাবাবুকে দিলেন সালাদিন সাহেব। বললেন, তিনি মারা যাবার পরে একমাত্র কাকাবাবুর কাছেই এটা নিরাপদ থাকবে। আর হারিয়ে যাওয়া ভাষায় লেখা অসমাপ্ত কোড গুলোর অর্থ বের করতে পারলেই পাল্টে যাবে খ্রিষ্টান ধর্মের ভীত।
অনুসন্ধান শুরু হতেই আসতে লাগলো একের পর এক বাধা। কখনো অাধুনিক অস্ত্র সজ্জিত খুনি এসে তছনছ করে গেল হোটেলের কামরা আবার কখনো শতাব্দী প্রাচীন সম্প্রদায়ের হাতে বন্দী হলো ওরা, মালুলা এর পাহাড় কেটে বানানো বাড়ি থেকে আল হোসন্ এর প্রাচীনতম দুর্গ, বাদ গেল না কিছুই। এদিকে দামেস্কাসের সমুদ্র সৈকতে একটা খুন হতে দেখে ফেললো কাকাবাবু। আইনের হাত থেকে বাঁচতে সাক্ষী সরিয়ে দেয়ার পণ করলো খুনি। অদ্ভুত এক ডুয়েলের আমন্ত্রন জানালো সে। প্রমাদ গুলো কাকাবাবু, বেঁচে থাকতে হলে একজন কে মরতেই হবে।”

২০১০ সালের পর প্রথম কারাবাবু পড়লাম। অনেক অনেক স্মৃতি বইগুলো নিয়ে আমার, স্কুল জীবন থেকে মেডিকেলের কঠিন সময়গুলো- সন্তু আর কাকাবাবু সব সময়ই আমার বন্ধু হয়ে থেকেছেন। অনেক দিন থেকেই ‘কাকাবাবু’র শেষ ৩ টি বই সংগ্রহের চেষ্টা করছিলাম, গত ১০ তারিখে যখন ‘বেঙ্গল বই’ থেকে ফোন আসলো, তখন আর দেরি করিনি। প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে বেড়িয়ে পরেছিলাম। তাই পাঠ প্রতিক্রিয়ায় ‘গল্পের মান’ এর চেয়ে ‘আবেগ’ বেশী প্রাধন্য পাবে এটাই স্বাভাবিক।

সহজ সরল একটা গল্পকে আশ্চার্য দক্ষতায় গতিময় উপন্যাসে পরিনত করেছেন লেখক, পুরো গল্প জুড়েই ইতিহাসের অনেক অজানা দিক উন্মোচন করেছেন তিনি। লেখকের বাংলাদেশী বাঙ্গালীর প্রতি অকৃতিম ভালোবাসা বেশ চোখে পরেছে। মাছে ভাতে বাঙ্গালী যে উন্নত বিশ্বে যে কারো উপর টক্কর দিতে পারে তা বোধ হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের চেয়ে ভালো কেউ ফুটিয়ে তুলতে পারতো না। প্লট, সাবপ্লটের ভ্যাজালে না গিয়ে কাহিনীকে নিজের গতিতেই চলতে দিয়েছেন লেখক। ছোটদের নিয়ে, কিশোরদের জন্য এতো ভালোবাসা দিয়ে কোন লেখক গল্প লিখেছেন বলে মনে হয়না।

সুনীল গঙ্গোপাধ্যায় মারা যাবার আগে ২০১১ সালে জানুয়ারীতে ‘আরবদেশে সন্তু কাকাবাবু’, ২০১২ সালে ‘কারাবাবু ও জলদস্যু’ সবশেষে ২০১৩ সালে ‘গোলোকধাঁধায় কাকাবাবু’ প্রকাশীত হয়। স্বাভাবিক ভাবেই মাত্র ৩ টি উপন্যাস নিয়ে ‘আনন্দ পাবলিশার্স’ আর সমগ্র ৭ বের করেনি। তাই ‘আরবদেশে সন্তু কাকাবাবু’ বাংলাদেশ থেকে পেতে কিছুটা সমস্যা হবার কথা। বিশেষ করে এই বইগুলোর নীলক্ষেত প্রিন্ট এখনো হয়নি। তারপরেও আপনারা যারা বইটি সংগ্রহ করতে ইচ্ছুক তারা ‘বাতিঘর ঢাকা/চট্টোগ্রাম’ কিংবা ‘বেঙ্গল বই’ তে খোঁজ নিয়ে রাখতে পারেন। অনলাইনে ঘরে বসে নিতে চাইলে ‘রকমারি’তো আছেই।

উন্নত ক্রিম কাগজ, মানানসই ফন্ট বাঁছাই আর পরিচ্ছন্ন কম্পোজ ‘আরবদেশে সন্তু কাকাবাবু’র বিশেষ আকর্ষণ। প্রচ্ছদ ও অলংকরণে সুব্রত গঙ্গোপাধ্যায় সুনাম অক্ষুন্ন রেখেছেন। বানান ভুল অনেক খুঁজেও পাইনি।

বই পড়ুন, বই হোক চিরসঙ্গী। অনেক ধন্যবাদ সবাইকে।

®️ ডাঃ তানভীর, নিপসম, ঢাকা।
Displaying 1 - 10 of 10 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.