বেসিক আলী কার্টুন স্ট্রিপের প্রথম আত্মপ্রকাশ 'প্রথম আলো'র উপসম্পাদকীয় পাতায়, নভেম্বর ২০০৬-এ। প্রতিদিনের এই স্ট্রিপ কার্টুনের মূল বিষয় হচ্ছে পরিবার, বন্ধুত্ব এবং অফিস ঘিরে মজার মজার সব ঘটনা। বেসিক আলী হচ্ছে বিশিষ্ট ঋণখেলাপী ব্যবসায়ী, তালিব আলী ও তার স্ত্রী মলি আলীর বড় ছেলে। বেসিকের ছোট বোন নেচার আলী মেডিকেল কলেজের ছাত্রী ও ছোট ভাই ম্যাজিক স্কুলের ছাত্র। বেসিকের ঘনিষ্ঠ বন্ধু আত্মভোলা হিল্লোল এবং বেসিকের হৃদকম্প হচ্ছে অফিস কলিগ রিয়া হক। এদের সবাইকে নিয়েই অনবদ্য কার্টুন স্ট্রিপ-বেসিক আলী।
জনপ্রিয় কার্টুন চরিত্র বেসিক আলীর জনক বিশিষ্ট কার্টুনিস্ট শাহরিয়ার খান। কার্টুনটির যাত্রা শুরু হয় ২০০৬ সালে। জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় নিয়মিত প্রকাশিত হয় এই কার্টুন। শুরু থেকেই কার্টুনটি পাঠকপ্রিয়তা পেয়ে আসছে। বেসিক আলী হলো বড় ছেলে। ‘আলী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’ এর মালিক, বিশিষ্ট ঋণখেলাপী ব্যবসায়ী তালিব আলীর বড় ছেলে। আলী পরিবারের অন্যান্য সদস্যরা হলো বেসিকের মা মলি আলী, যিনি একজন গৃহিণী, ছোট বোন নেচার আলী, যিনি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী, আর স্কুল ছাত্র ছোট ভাই ম্যাজিক আলী। এই পরিবারকে কেন্দ্র করে এই চরিত্রগুলোর জীবনের প্রতিফলনেই বেসিক আলী কার্টুন। পরিবার, প্রেম আর বন্ধুত্বের সম্পর্কের আবর্তে চলতে থাকা এ কার্টুনে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো বেসিকের অফিস সহকর্মী রিয়া হক এবং ঘনিষ্ঠ ও আত্মভোলা বন্ধু হিল্লোল। শাহরিয়ার এর বই বেসিক আলী মূলত এই কার্টুনের সংকলন। সাধারণ পাঠকের প্রতিক্রিয়া এবং চাহিদার প্রেক্ষিতে ২০০৯ সালে পাঞ্জেরী প্রকাশনী থেকে বেসিক আলী নামে এই কার্টুনটির এক বছরের সংকলন প্রকাশিত হয়। প্রথম সংকলন ভালো সাড়া পাওয়ার পর থেকেই নিয়মিত বেসিক আলী সংকলন প্রকাশ হয়ে আসছে। শাহরিয়ার এর বই সমগ্র বেসিক আলী ছাড়াও আরো অনেক বই নিয়েই গড়ে উঠেছে। কমিক কার্টুন সিরিজ ‘বাবু’ তার অন্যতম। এছাড়াও শাহরিয়ার এর বই সমূহ এর মাঝে আছে ‘ষড়যন্ত্র’, ‘লাইলী’, ‘কিউব’, ‘দ্বিতীয়’, ‘বোকা ভূত’, ‘কল্পশিকারী’ ইত্যাদি। তিনি বর্তমানে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পদে বহাল আছেন।
এটা একটু কম ভাল লাগলো, ২ এর চেয়ে। ওইযে, ১৫+ এর জন্যে লেখা আর আমি বুড়ো ভাম :( কিছু স্ট্রিপ নিতান্তই শিশুতোষ লাগলো তাই। ছেলেবেলায় এসব জোক করতাম। তবে আমি বেসিক আলীর ফ্যান। পত্রিকায় ছাপানো গুলো বেশি ভাল লাগে।
১ আর ২ পড়ার পরে ভাবছিলাম, ৩ অব্দি আসলেই আর উপভোগ করব কিনা! তবে, ব্যাপার হলো আরো মজা লাগছে! 😆 যাই হোক, আপাতত আর পড়ব না।বাকিগুলো যোগাড় করে রেখেছি, মন মেজাজ ভাল করতে টনিক হিসেবে কাজে লাগাব।
অনেকদিন পর ফিরে আসা হলো শাহরিয়ারের 'বেসিক আলী' সংকলনে। জনপ্রিয় এ কার্টুন স্ট্রিপের তৃতীয় কিস্তিতে আলী পরিবারের অদ্ভুত কর্মকান্ডের দেখা পেলাম যথারীতি।
বাংলাদেশের কার্টুন-কমিক্সের প্রতি আগ্রহীদের কাছে বেসিক আলী এক অতি পরিচিত নাম। মূলতঃ মধ্যবিত্ত দৈনন্দিন জীবনে নিয়মিত যা ঘটে চলে সেসবের রম্য কার্টুন রূপই খুঁজে পাওয়া যায় বেসিক আলীতে।
এই সংকলনে বেসিক, ন্যাচার, ম্যাজিক তাদের পিতামাতা তালিব এবং মলি আলীসহ অন্যান্য নিয়মিত চরিত্রগুলি ঘুরেফিরে এসেছে আমাদের হাঁসাতে। তবে রিয়ার সাথে বেসিকের বিয়ের কথাবার্তা কি এগুলো না আর?
শাহরিয়ারের অঙ্কনে প্যানেলে প্যানেলে ফুঁটে উঠেছে আটপৌড়ে জীবনকে ফানি রূপ দেয়ার সার্থক সেই প্রচেষ্টাসমূহ।
বই রিভিউ
নাম : বেসিক আলী ৩ লেখক ও অঙ্কনশিল্পী : শাহরিয়ার খান প্রচ্ছদ : শাহরিয়ার খান প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০২৩ দ্বিতীয় সংস্করণ : জানুয়ারি ২০১৪ জনরা : কার্টুন-স্ট্রিপ সংকলন, কমেডি রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ
‘বাথরুমে পাওয়া সমাধান’ নামক নতুন বেই বের করেছে বেসিক আলী। মোনালিসা আর ম্যাজিক এর প্রেম, বাংগু ব্যাংকের নানান মজার কান্ড সব মিলিয়ে এ পার্টটা ও মজার ছিল।