Jump to ratings and reviews
Rate this book

দি ওডিসি

Rate this book
‘ইলিয়াড’ যদি হয় যুদ্ধের বীভৎসতা আর একিলিসের বীরত্বের গল্প, ‘ওডিসি’ তবে ওডিসিয়াসের বুদ্ধি, চাতুরী এবং অধ্যবসায়ের কাহিনি। ষড়মাত্রিক ছন্দে, কবিতার আদলে লেখা পঙ্‌ক্তিগুলি যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখেমুখে ফিরেছে। বীণা বাজিয়ে চারণকবিরা সে পদ্য গানের সুরে গেয়ে শুনিয়েছেন সমবেত শ্রোতাদের। মনোরঞ্জনই উদ্দেশ্য ছিল, তবে গল্পের আড়ালে ‘ওডিসি’ এক মহত্তর জীবনবোধের শিক্ষা দিয়ে যায়—মানুষ তার ভবিতব্য নির্ধারণ করে দুর্বার জেদ, অধ্যবসায় ও বুদ্ধিমত্তার জোরে। দেবলোকের আশীর্বাদ তার মাথার উপর ঝরে
পড়ে, যে আপন হাতে নিজের নিয়তি লেখে সব দুর্যোগকে উপেক্ষা করে। মহাকাব্যের এই শিক্ষা শতসহস্র বছর ধরে মানবজাতির অন্ধকার পথে আলোর রেখা এঁকে দিয়েছে, ভবিষ্যতেও দেবে—
প্রয়োজন শুধু সে দিক্‌চিহ্নকে অনুসরণ করে পথ চলা।

376 pages, Hardcover

Published January 1, 2026

Loading...
Loading...

About the author

Homer

5,097 books7,360 followers
Homer (Greek: Όμηρος born c. 8th century BC) was a Greek poet who is credited as the author of the Iliad and the Odyssey, two epic poems that are foundational works of ancient Greek literature. Homer is considered one of the most revered and influential authors in history.
Homer's Iliad centers on a quarrel between King Agamemnon and the warrior Achilles during the last year of the Trojan War. The Odyssey chronicles the ten-year journey of Odysseus, king of Ithaca, back to his home after the fall of Troy. The poems are in Homeric Greek, also known as Epic Greek, a literary language which shows a mixture of features of the Ionic and Aeolic dialects from different centuries; the predominant influence is Eastern Ionic. Most researchers believe that the poems were originally transmitted orally. Despite being predominantly known for its tragic and serious themes, the Homeric poems also contain instances of comedy and laughter.
Homer's epic poems shaped aspects of ancient Greek culture and education, fostering ideals of heroism, glory, and honor. To Plato, Homer was simply the one who "has taught Greece" (τὴν Ἑλλάδα πεπαίδευκεν). In Dante Alighieri's Divine Comedy, Virgil refers to Homer as "Poet sovereign", king of all poets; in the preface to his translation of the Iliad, Alexander Pope acknowledges that Homer has always been considered the "greatest of poets". From antiquity to the present day, Homeric epics have inspired many famous works of literature, music, art, and film.
The question of by whom, when, where and under what circumstances the Iliad and Odyssey were composed continues to be debated. Scholars remain divided as to whether the two works are the product of a single author. It is thought that the poems were composed at some point around the late eighth or early seventh century BC. Many accounts of Homer's life circulated in classical antiquity; the most widespread account was that he was a blind bard from Ionia, a region of central coastal Anatolia in present-day Turkey. Modern scholars consider these accounts legendary.

French: Homère, Italian: Omero, Portuguese, Spanish: Homero.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Prithwish Gozi.
1 review
February 13, 2026
বইমেলা শেষ হওয়ার আগেই শেষ করে ফেললাম দি ওডিসি। এই সুযোগে দুই চার কথা বলে যাই বইটি সম্পর্কে। ইলিয়াড ও ওডিসি, এই দুই মহাকাব্যের নাম তো শুনে এসেছি সেই ছোটবেলা থেকে। তাই এবারের বইমেলায় কল্পবিশ্বের স্টলে ঢু মারার পর বইটির বাংলা অনুবাদ দেখে লোভ সামলাতে পারলাম না। লিস্টে না থাকলেও বইটিকে নিজের করে নিতে এক সেকেন্ডও ভাবিনি। এই বছর আমার প্রথম পড়া বইটির নামও হল দি ওডিসি।

এবার আসি কেমন লাগল। বলা ভালো ঠিক কেমন হয়েছে বাংলা অনুবাদ। এই কাহিনী ট্রয়ের যুদ্ধের পরবর্তী পর্যায়ের। যুদ্ধের পর সম্পূর্ণ একলা হয়ে গিয়েছিলেন বিজয়ী ওডিসিয়াস। এরপর সমুদ্র, ঘূর্ণাবর্ত, প্রেতলোক পেরিয়ে কী ভাবে তিনি স্বদেশে ফিরেছিলেন সেই আখ্যানই বর্ণিত হয়েছে এই মহাকাব্যে।

অনুবাদক হিসাবে রনিনের বড় ভক্ত আমি। বলা বাহুল্য এই বইটাতেও রনিন আমাদের হতাশ করেননি। এই সুপ্রাচীন সাহিত্যকে আধুনিক বাংলা গদ্যে রূপান্তর করে পাঠকের সামনে হাজির করেছেন তিনি। শুধু ওডিসিয়াস নয়, দেবী এথেনার থেকে শুরু করে প্রতিটি চরিত্রই এখানে ভীষণ জীবন্ত। এই উপন্যাস যেমন আমাদের সামনে প্রাচীন সভ্যতার একটা সুন্দর চিত্র তুলে ধরেছে, তেমনই প্রাণবন্তভাবে তুলে ধরেছে ওডিয়াসের সুদীর্ঘ যাত্রাপথকে। পুরো উপন্যাসের জুড়ে ছড়িয়ে আছে ফ্যান্টাসির এমন অনেক উপকরণ যা পাঠককে চমকে দেয়। প্রতিটি ডিটেলিং অসম্ভব সুন্দর। বইটি একবার পড়া শুরু করল শেষ না করা অবধি শান্তি মেলে না কিছুতেই।

ভালো লেগেছে শিল্পী উজ্জ্বল ঘোষের করা প্রচ্ছদ এবং অলংকরণগুলিও। প্রতিটি ছবির শরীরেই লেগে রয়েছে প্রাচীন সভ্যতার গন্ধ।

তবে এর পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে বইটিতে কিছু মুদ্রণ প্রমাদ রয়েছে। নেগেটিভ পয়েন্ট বলতে এইটুকুই। আশা করি পরের এডিশনে ঠিক হয়ে যাবে সেটাও।

আন্তরিক ধন্যবাদ জানাই কল্পবিশ্ব এবং রনিন এবং উজ্জ্বলকে।

রনিনের কলম চলতে থাকুক।

বিশ্ব সাহিত্যের এমন অনেক মনিমুক্তকে লেখকের কলম থেকে বাংলা ভাষায় পাওয়ার অপেক্ষায় রইলাম।
Profile Image for Agnibha Kundu.
Author 1 book2 followers
February 13, 2026
দি ওডিসি
হোমার
অনুবাদ: গৌতম মন্ডল (রনিন)
মন্তাজ পাবলিকেশন
৫৯৯ টাকা
__________________________________________

ছোটবেলায় প্রথমবার মহাকাব্য পড়তে বসলে একরকমের আনন্দ হয়, আবার বেশি বয়সে পড়তে বসলে অনুভূতির ধরন আলাদা। প্রথমবার ছবিতে রামায়ণ এবং মহাভারতের ছোটদের ভার্সন পড়ে মুগ্ধতা যেভাবে গ্রাস করেছিল, বড় বয়সে রামায়ণ ও মহাভারত উপভোগ করার দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলেছে। এসব বিষয়ে বিভিন্ন গুণী লেখকের তুলনামূলক বিশ্লেষণ ও বিনির্মাণের সাহিত্যকর্মে আমাদের বাংলা সাহিত্য ভাস্বর। তাঁদের লেখার দৃষ্টিকোণ বারংবার মুগ্ধ করেছে বিভিন্ন আঙ্গিকে। কিন্তু ছোটবেলার প্রথম পাঠের সেই মুগ্ধতা এবং শিশুমনে উঠে আসা বিভিন্ন স্বাভাবিক প্রশ্নাবলীর তাড়না না থাকলে আজ হয়তো কোনপ্রকার মহাকাব্য অথবা সেইসব বিশ্লেষণী সাহিত্য পড়তে বসার আগ্রহই হত না। ঠিক এখানেই অনুবাদক রনিনের কৃতিত্ব। এমন একটা ভাষায় ওডিসি অনুবাদ করেছেন যা আমাদের স্ট্যান্ডার্ড চলতি ভাষার থেকে উন্নতমানের অথচ গম্ভীর শব্দভান্ডার তথা জটিল বাক্যবিন্যাসের ভারে আক্রান্ত নয়। এরকম ভাষার কারণে সুবিধা হয়েছে দু'রকমের। প্রথমত, নিরবচ্ছিন্ন পাঠে ব্যাঘাত হয়নি এবং ছোটবেলার সেই প্রথম পাঠের মুগ্ধতা অনেকটাই ফিরে এসেছে। দ্বিতীয়ত, এত এত চরিত্র এবং ঘটনার বিশ্লেষণ, যেগুলো নিয়ে আমরা ছোটবেলায় ততটা ভাবিত না হলেও বড়বেলায় আমাদের পক্ক মনের অন্দরমহলে মাঝেমাঝেই করে থাকি— সেসব নিয়ে ভাবার অবকাশ পেয়েছি।
এটা আমার প্রথম পূর্ণাঙ্গ ওডিসি পাঠ। সাধারণত যেকোন মহাকাব্যের ক্যারেক্টার বিল্ড আপ, বিল্ড আপের প্রেক্ষাপট, প্রেক্ষাপট তৈরির আগের ও পরের ঘটনাবলী, বিভিন্ন স্পিন অফ ঘটনার আভাস, নীতিকথা ও দর্শন সম্বলিত কথোপকথনের সমাহার প্রায় সর্বক্ষেত্রেই ধীরগতির। তাও এই গতিমন্থরতা উপভোগ্য হয়ে ওঠে প্রতিটা প্রেক্ষাপট, ঘটনা এবং চরিত্রগুলোর পূর্ণতাপ্রাপ্তির উদ্দেশ্যসাধনে তৈরি করা দুর্দান্ত কোন ক্লাইম্যাক্সের আশায়। অতঃপর সেই এপিক ক্লাইম্যাক্স আসে। তারপর আল্টিমেট এন্ডিং হলেও পাঠকের মনে অসূয়া না রেখে গল্পের সুতো ইচ্ছাকৃত খোলা অবস্থাতেই থাকে। ওডিসিও একই ছাঁচের মহাকাব্য। বীর ওডিসিয়াস ট্রয়ের যুদ্ধের পর পরিবারপরিজনের কাছে ফেরত আসতে চাইলেও দৈবরোষে সেই যাত্রা হয় বিলম্বিত। এদিকে ওডিসিয়াসের পরিবারও বাড়িতে আরেক অদ্ভুত বিপদের মধ্যে দিন কাটাচ্ছে। প্রচুর কষ্টেসৃষ্টে এরপর ওডিসিয়াসের বাড়ি ফিরে বাড়ির শত্রুনিধন করে সুখের সংসার শুরু করার আভাস দিয়ে মহাগাঁথার সমাপ্তি। শুধু তিনলাইনের এই কথাকেই কিভাবে একটা গোটা মহাকাব্যে পরিণত করা যায় তা দেখিয়ে দিয়েছেন হোমার! প্রতি পদে যেন দেবতা ও মানুষের জীবন নিয়ে ঘনঘোর নাটকীয়তার নির্দশন।
রামায়ণ ও মহাভারতের লেখনশৈলীর তুলনায় ওডিসির গল্প অনেকটাই আলাদা ঘরানার। ফলে তুলনা করতে চাওয়া অনেকটা রাগবি আর কবাডি খেলার তুলনার মত ঠেকবে অনেকের কাছে। তবে ওডিসি অনেক স্লো পেসের গল্প বলে মনে হয়েছে। গ্রীক দেবতাদের বিটকেলি কাজকর্ম পড়তে পড়তে কখনও হেসেছি, কখনও আবার ওডিসিয়াসের স্ত্রী পেনেলোপির নতুন করে বিয়ে করা বা না করতে চাওয়ার মাঝে এতগুলো পাণিপ্রার্থী লোককে প্রায় আট-দশ বছর লেজে খেলিয়ে ঝুলিয়ে রাখার মত অভিনব ঘটনায় ভদ্রমহিলার কাজে বিরক্ত হয়েছি। এই বিয়েপাগলা লোকগুলোই আবার গল্পের শেষে ওডিসিয়াসের হাতে প্রাণ হারানোর পর প্রেতলোকে গিয়েও চাটন খাচ্ছে দেখে মজা পেয়েছি। কখনও কখনও প্রবল হাই তুলে বইটা পাশে বন্ধ করে রেখে দিয়েছি ঘটনার আতিশয্যে। সমুদ্রের দেবতা পোসেইডন হঠাৎ হঠাৎ হেড অফিসের বড়বাবু হয়ে উঠেছেন। আবার জিউসের মুডসুইংয়ের ব্যাপার তো সকলেই জানে। পৃথিবীর প্রায় নব্বই শতাংশ পশুবলি মনে হয় এই মহাকাব্যেই হয়ে গিয়েছে। জেন্ডার ইনইকুয়ালিটির প্রসঙ্গ নাহয় বাদই রাখলাম। কিন্তু এখানেই ছোট্ট টুইস্ট। ফাজলামোসহকারে ঘটনাগুলোর লঘুকরণ করলেও গল্পের মধ্যেকার দর্শন, নীতি, চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব নিয়ে সিরিয়াস ভাবনা ও আলোচনার জায়গা উপেক্ষা করা কার্যত অসম্ভব। ওডিসি রচনার সময়কাল ও সমকালীন সমাজ সম্বন্ধে ওয়াকিবহাল থাকলে গল্প উপভোগে সমস্যা হয় না। ওডিসিতে চরিত্র সংখ্যা যেহেতু অনেক, তাই বিভিন্ন দৃষ্টিভঙ্গি, জীবনদর্শন, সামাজিকতা নিয়ে সৃষ্টিশীল আলোচনার অবকাশও ঢের বেশি। মোদ্দা কথা ওডিসিকে আর যা-ই করা যাক, দুম করে ইগনোর করা শক্ত। রনিন ও হোমার আমায় একসাথে যথেষ্ট আনন্দ দিয়েছেন। আমার প্রথম ওডিসিপাঠ তাই তৃপ্তিদায়ক হয়েছে। দুজনকেই প্রণাম। অনুবাদক যাঁদের ইংরাজি অনুবাদ পড়ে কাজটা সমাধা করেছেন, তাঁদের প্রতিও শ্রদ্ধা জানানো আবশ্যক।
বইয়ের প্রচ্ছদ ফাটাফাটি বললেও কম। ভেতরের অলংকরণের স্টাইলও মনে ধরেছে বেশ। উজ্জ্বল ঘোষের কাজ দিন দিন নতুন উচ্চতায় উঠছে। তবে প্রুফ রিডিংয়ের মান কল্পবিশ্বের বেঞ্চমার্কের তুলনায় সামান্য একটু কম।
Displaying 1 - 2 of 2 reviews